-
অদ্ভুত কথন- ২৬৮.
;
(অদ্ভুত কথন সিরিজ কোন নির্দিষ্ট বিষয়কে টার্গেট করে লেখা হয় এবং সেই টার্গেটকৃত বিষয়টিকে ভেঙে ভেঙে বর্ণনা করার চেষ্টা করা হয় এবং তারসাথে মানুষের মন এর মিল করানোর চেষ্টা থাকে। বিস্তারিত বর্ণনা করা হয় না। কারণ, এত বেশি কেউ পড়তে চায় না। যে বিষয়কে টার্গেট করা হল সেই বিষয়ে যে ব্যক্তি ঐ বিষয়ে যত বেশি জানবেন সেই ব্যক্তির কাছে মূল বিষয়টি ভাল লাগবে অর্থাৎ- যে যত জানবে সে তত বেশি মজা পাবে। সবাই বুঝতে পারলেও আসলে অদ্ভুত কথন- সিরিজটি মূলত তাদের জন্য যাদের জ্ঞানের লেবেল দুই। এরা চিন্তা-ভাবনা করে কাজ করে এবং বিনয়ী হয়। জ্ঞানে যে মজা আছে এটাও কারো কারো কাছে নতুন তথ্য হতে পারে।)
;
আমার মোবাইলের ব্যাটারিটা আজকে একেবারে ডেড হয়ে গেল। ৮ বছর আগে কিনেছিলাম। একটানা চালিয়েছি। খুব একটা সমস্যা করেনি। চিন্তা করে দেখলাম গত ৮ বছর আমার সাথে কেউ অথবা কোনকিছু একটানা থাকেনি। কিন্তু এই মোবাইলটা ছিল। আজ তার একটা অংশ মৃত্যু বরণ করল। ব্যাটারিটা। এখন যখন লিখছি তখন এই মোবাইলেই লিখছি। ব্যাটারি বদলাতে হয়েছে। কিন্তু ৮ বছর যে মোবাইলটা আমার কাছে আছে তার একটা অংশ এই ব্যাটারিটার জন্য খারাপ লাগছে। মনে হচ্ছে ব্যাটারিটি মারা গেছে আর টেবিলের উপর ব্যাটারিটা পড়ে আছে অর্থাৎ ব্যাটারির লাশ পড়ে আছে। এতগুলো দিন কতই না সার্ভিস দিল। এখন শেষ, এর কোন আর দাম নেই। কিভাবে ব্যাটারিটা সার্ভিস দিয়েছে সেটা একটু সরল ভাষায় বিশ্লেষণ করা যাক।
;
আমরা জানি কম্পিউটার বা মোবাইল বা যে কোন ডিভাইসের যে মূল কার্যক্রম তা মূলত ০ এবং ১ দিয়ে বিভিন্ন ধরনের লজিক গেইট তৈরি করে চলে। তাহলে ডিভাইসগুলো মূলত ০ আর ১ বোঝে। মূল ফাংশন কিন্তু ঐ ০ আর ১। এই ০ আর ১ দিয়ে ভেলকি লাগিয়ে দিল। আমাদের পৃথিবীর এখনকার সর্বোচ্চ অর্জন কি? বড় বড় বিল্ডিং, মহাকাশে মহাকাশযান পাঠানো, সমুদ্রতলের রহস্য উন্মোচন, এন্টার্কটিকার বরফের তলার অজানা কাহিনী এসব সবই সম্ভব হচ্ছে এই ০ আর ১ এর জন্য। চিন্তা করা যায়!
;
এই ০ আর ১ ই রূপান্তরিত হয়ে যাচ্ছে ডিজিটাল সিগনালে। ফলস্বরূপ আমরা আমাদের কাঙ্ক্ষিত সার্ভিস পাচ্ছি। কথা বলা, ছবি তোলা, ভিডিও দেখা, গেমস খেলাসহ সবই চলছে মূলত ০ আর ১ দিয়ে। এর মাঝে অর্থাৎ মূল ০ আর ১ আর আমাদের ভিডিও বা যে কোন ডিভাইসের যে কোন সার্ভিস এর মাঝে কত যন্ত্রাংশ থাকে যা আমরা কিনে থাকি। হাজার হাজার কোটি টাকার বিজনেস, শতকোটি মানুষ ব্যবহারও করে। ০, ১ দিয়ে তৈরি ডিভাইসগুলো পৃথিবীকে বদলে দিয়েছে- এটা নিশ্চিত। কিন্তু ব্যাটারি না হলে ডিভাইসগুলো চলতোই না, তাই না?
;
ব্যাটারিতে তো চার্জ জমা হয়। চার্জ কি? চার্জ আর বিদ্যুৎ একই কথা। বিদ্যুৎ কি? বিদ্যুৎ হল ইলেকট্রনের প্রবাহ। তো এই ইলেকট্রন জমা হয় আমাদের ব্যাটারিকে। তো ব্যাটারিতে তো থাকে চার্জ আর ডিভাইস কাজ করে ০ আর ১ দিয়ে? তাহলে এই চার্জ বা বিদ্যুৎ বা ইলেকট্রন দিয়ে কিভাবে ০ আর ১ এ রূপান্তরিত হচ্ছে? জটিল প্রশ্ন। দেখা যাক কতটা সহজে বলতে পারি।
;
০ মানে নাই আর ১ মানে আছে। এই ধারনাটা প্রথম সবার সামনে নিয়ে আসেন জর্জ বুল। উনি চিন্তা করেন- গোটা সৃষ্টিজগৎতে যদি আমরা সৃষ্টিকর্তা আছে বা নাই এই দুই ভাবে যদি ব্যাখ্যা করতে পারি তাহলে আর সবকিছুকেই আমরা আছে মানে ১ আর নাই মানে ০ দিয়ে কেন প্রকাশ করতে পারবো না। তিনি গবেষণা শুরু করলেন। ০,১ দিয়ে বিভিন্ন সূত্র আবিষ্কার, সম্পাদ্য- উপপাদ্য বর্ণনা, বিভিন্ন সমস্যার সমাধান করে তাক লাগিয়ে দিলেন। এরপর তা ব্যবহারিক প্রয়োগের পালা। আবিষ্কার হলো লজিক গেটের। বিদ্যুতের অনুপস্থিতিকে ০ আর উপস্থিতিকে ১ ধরা হয়। তাহলে যতটুকু চার্জ বা যতটুকু ইলেকট্রন জমা হলো তা ১। কারণ চার্জ আছে মানে ১। এখানে যদি একটা ইলেকট্রন থাকে তাহলেও তার মান ১ আর দুইটা, চারটা বা হাজার, কোটি থাকলেও তার মান ঐ ১। কারণ আছে মানেই এক, কতটুকু সেটা বিবেচ্য নয়। আর চার্জ নাই মানে ০। ব্যাটারীতে থাকা ইলেকট্রনগুলো দলবেঁধে বিভিন্ন লজিক গেইট পার হতে থাকে। আর লজিকগেইটে এই ইলেকট্রন নিয়ন্ত্রিত হয় ৩টি মূল বিধির মাধ্যমে- যোগ, গুণ আর পূরক। জটিল দিকে টান নিচ্ছে, কিন্তু জটিলে যাব না। ধরুন- ইলেকট্রন গুলো অর্থাৎ সমস্ত ১ দলবেঁধে রওনা হলো- বিভিন্ন সূত্রের মাধ্যমে তৈরি করা লজিক গেইট দিয়ে। লজিক গেইট যেহেতু ইলেকট্রন নিয়ন্ত্রণ করে তাহলে তা বিভিন্ন গেইট দিয়ে বিদুৎ প্রবাহ করছে অর্থাৎ ১ অথবা বিদ্যু প্রবাহ করছে না অর্থাৎ ০।
;
ডিজিটাল ডিভাইসে চলন্ত যে কোন কাজ আসলে বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতি অর্থাৎ ১,০ এর কাজ অর্থাৎ ইলেকট্রনের লজিক গেটের মাধ্যমে চলার পথ যা জমা থাকে ঐ ব্যাটারিতে। কি আশ্চর্য??? কে বা কারা এগুলো ভেবে বের করলো?? কিভাবে চিন্তা-ভাবনা করলো??
;
আধুনিক বিশ্বের যতটুকু উন্নতি টেকনোলজিতে হয়েছে তাতে এককভাবে খুব কম মানুষের নাম পাওয়া যায় আর তাদের আমরা চিনি। কিন্তু বিশ্বের হাজার হাজার গবেষক যারা বিভিন্ন কোম্পানির সাথে কাজ করেন তারাও বিরাট ভূমিকা পালন করেন।
;
তো ব্যাটারিতে থাকা ইলেকট্রন ডিভাইসের ভেতরে ঢোকার সময় কোনো কারণে কি বাইরে আসতে পারে? আসলে কি হবে? উত্তর – হাঁ, আসে। ইলেকট্রন বাইরে আসলে তা তার সবচেয়ে কাছের কোনকিছুতে অবস্থান নেবে। বেশি বলতে খুব বেশি হলে সমস্যা। কম হলে সমস্যা নেই। যেমন- আমাদের নিত্য ব্যবহার্য সকল জিনিসে বা যেটায় যেটায় আমরা স্পর্শ করি সবগুলোতেই আমরা আমাদের ইলেকট্রন ছেড়ে আসি। কারন আমাদের শরীরেও কিন্তু খুবই কম মাত্রার বিদ্যুৎ তৈরি করে। ধরুন- একটি কলমকে স্পর্শ করলেন। আপনার ইলেকট্রন কলমে প্রবেশ করল। এরপর বারবার ঐ একই কলম ব্যবহার করলেন। তাহলে বারবার আপনার শরীর থেকে ইলেকট্রন গিয়ে কলমেই জমা হচ্ছে। হয়তো কলমটার প্রতি আপনার মায়া তৈরি হয়েছে। এই মায়াটা ইলেকট্রনের কারণে নয়তো?? কারণ কলমের ঐ ইলেকট্রনগুলো তো আপনারই। তাহলে আমার মোবাইলের ব্যাটারীটা গত আট বছর ধরে আমার সাথেই রয়েছে- কখনো হাতে, কখনো পকেটে। তাহলে ঐ ব্যাটারিটার উপর আমার সামান্য একটু মায়া জন্মানো অযৌক্তিক নিশ্চয়ই নয়। তাই তাকে এখনো টেবিলে রেখেছি কিন্তু তাকে দেখে মনে হচ্ছে একটি লাশ পড়ে আছে যে জীবনযুদ্ধে কতই না লড়াই করেছে তালে তাল মিলিয়ে।
;
এবার উপরোক্ত ব্যাপারটির সাথে “মন” এর মিল করানোর চেষ্টা করবো-
;
মন কি ব্যাটারি দিয়ে চলে? কিংবা মন ০,১ দিয়ে কি তৈরি বা সেরকম কি কোন কাজ করে? উত্তরে বলা যায়- মনের তো ব্যাটারি নেই। আবার গভীর চিন্তায় গেলে আছে। কিভাবে? মন তো সৃষ্টিকর্তার অংশ। তাহলে সৃষ্টিকর্তাকে এখানে মূল ব্যাটারী ধরা যেতে পারে যেটা কখনোই নষ্ট হবে না, ধ্বংস হবে না। আর মন ০,১ এর লজিক গেইটের মত কি কাজ করে? উত্তরে বলা যায়- হাঁ। কিভাবে? ভাল আর মন্দ- মন তো বোঝে। ভালো হলো ১ আর মন্দ ০। এভাবে হাসি- কান্না, আনন্দ-কষ্ট ইত্যাদি ১ আর ০ দিয়ে বলা সম্ভব, কারণ সৃষ্টিকর্তা আছেন মানে ১ আর নাই মানে ০ যেটি নিয়ে জর্জ বুল বুলীয় বীজগণিতের সূত্রপাত করেন। আর সৃষ্টিকর্তা আছেন মানে মনও আছে। ১ মানে সত্য, সুন্দর, ভালো আর ০ মানে মিথ্যা, অসুন্দর, খারাপ, কষ্ট। ০ হলে কষ্ট- কথাটি কিন্তু একেবারে যৌক্তিক, কারণ কোনকিছুর অভাবই আপনাকে কষ্ট দেয়। কোন কিছু নেই, হয়নি, হচ্ছে না, হবে না এগুলোই তো কষ্ট মানে ০। আচ্ছা, এবার ভেবে দেখুন তো- আপনার মনে ১ এর সংখ্যা বেশি না ০ এর পরিমান বেশি। আমি নিশ্চিত আপনি বলবেন আপনার ০ এর পরিমান বেশি।5 Comments-
কলেজে থাকতে জেনেছিলাম, বাইনারী কোড, লজিক গেট এই সম্পর্কে! তবে ম্যাডাম বেশ রাগী ছিলেন তাই মনে অদ্ভুত প্রশ্নগুলো আসলেও করা হয়নি! মজার বিষয় হল, সব প্রশ্নের হয়ত আমরা উত্তর চাইনা শুধু করতে পারলেই খুশী! আবার, কিছু প্রশ্নের উত্তর জেনেও খান্ত হইনা। ভালো লাগলো আজকের অদ্ভুত কথন, পুরাতন বিষয় হলেও নতুন করে নতুন কিছু শিখলাম! ভালোবাসা নেবেন!
Friends
Muhammad Jabed
@jabed92
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
Tapan Debbarma
@tanu48
কলমে পৃথিবী
@asin432
রাসেল আদিত্য
@raseladitta
রিফায়াত নিগার
@refayat-nigar
SHEIKH ZILLUR RAHMAN
@z-r-shaponkabita2021
AdabenTatali
@adabentatali


গাণিতিক মনো-বিশ্লেষন। ভাল লাগলো।