Profile Photo

রাইসা আনজুম (পর্শি)Offline

  • raisaanjumporshi
  • নির্ঘুম
    রাইসা আনজুম

    সদ্য ছাঁদের কাজ শেষ হয়েছে। ছাঁদ কাঁচা। চারিদিক নিরব, কোথাও কারো কোনো সাড়াশব্দ নেই। ফ্যান ঘুরছে, পাশে বোন এক হাত কপালে রেখে অঘোরে ঘুমাচ্ছে। সব চুপ……….. বিছানা থেকে নেমে ওড়না ঠিক করে নিয়ে এগোলো সে। দরজা খুলতেই মিটারের শব্দ, টিপ… টিপ… টিপ… টিপ…. সাথে বাবার নাক ডাকার শব্দ। বাবার কী ঘুমের সময় কষ্ট হয় না? আম্মু কিভাবে ঘুমায়? আহারে প্রেম তাঁদের! যদিও তার ধারণা এই প্রেম আরো বেশি হওয়া উচিত। সে আশা করে এই প্রেম আরো কয়েকগুণ বৃদ্ধি যেন পায়। চক্রবৃদ্ধি হারে বাড়তেই যেন থাকে!
    সামনে থেকে হেঁটে গুণে গুণে ১৯ কদম তারপর সিঁড়ি বেয়ে উপরে। লম্বা একটা শ্বাস! চারদিক ইষৎ কালো। ঠান্ডা হাওয়া, তার এলোচুল উড়ছে।
    হুমহু বহু বাসনাই প্রাআণ পণে চাআআই~
    বঞ্চিত করে বাঁচালে মোরে…
    আমি বহু বাসনাই প্রাণ পণে চাই~~
    বঞ্চিত করে বাঁচালে মোরে।
    এ কৃপা কঠর সঞ্চিত… থামে সে। ঠান্ডা লাগছে। ঘরে ফ্যান এতো জোরে ঘুরছিলো অথচ এখানে ঠান্ডা বেশি। ওড়নায় হাওয়া লাগছে, সে উঠে দাঁড়ায় দেয়ালে। বরাবরই উচ্চতায় ভয়। সে মনে করতে চেষ্টা করে —

    কল্পলোকের অর্শিতে

    সারাদিন কর্মব্যস্ততা, অতঃপর রাতের নীরবতা—
    সবাই যখন ঘুমের ঘোরে,
    নিদ্রাদেবীর কোলে,
    নির্ঘুম কাঁটে কষ্টের রাত।
    … … …
    (কী ছিলো মাঝে? মনে কেন নেই তার? এ কবিতা কী ভোলা সম্ভব?)
    দু-চোখের নোনাজলে।

    হঠাৎ মনে হলো চারদিক আলো হয়েছে খানিক।

    কেমন লাগলো জানাবেন 😊

    3
    2 Comments
    • “লম্বা একটা শ্বাস!চারদিক ঈষৎ কালো। ঠান্ডা হাওয়া, তার এলোচুল উড়ছে। “___এই বর্ণনাগুলো আমাকে মুগ্ধ করেছে! সুন্দর লিখেছেন। আপনার আরও লেখা পড়তে চাই। শুভকামনা , আপনার জন্য।

আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।

Friends

Profile Photo
Rahat Islam
@rahatislam
Profile Photo
Salful Alam
@alamict9
Profile Photo
Rijoana
@rijoana
Profile Photo
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
Profile Photo
Dark Venum
@darkvenum
Profile Photo
Atiq Altaf
@atiqaltaf
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Skip to toolbar