-
রাইসার ডাইরি থেকে—
২৪-০৩-২০২৬আজকে বাবা আমাদের ঘুরতে নিয়ে গেলো পানিশাইল পার হয়ে, মানিকগঞ্জে কোথাও (জায়গার নাম জানিনা) ফুচকা খাওয়ার জন্য। জায়গাটা অসম্ভব সুন্দর! ঐদিকে লোকের বসতি কম, গাছপালা বেশি, এতো রকম পাখি একসাথে ডাকে যে বোঝাই যায় না কোনটা কোন পাখির ডাক। নতুন কিছু পাখির ডাকও শুনলাম।
ফুচকা খাওয়ার পরে রোড পার হয়ে আমরা হাঁটতে হাঁটতে একটা ব্রিজের ওপর আসলাম, এই সময় বাবা হাত এগিয়ে দিলো, আমি একদম ছোটবেলার মতো বাবার একটা আঙুল ধরে হাঁটতে লাগলাম। মনে হচ্ছিলো এই দৃশ্য আমার বহুদিনের চেনা। হাত নেড়ে নেড়ে কথা বলা, কথা বলতে বলতে, নানান প্রশ্ন করতে করতে বাবাকে পাগল করে ফেলা! শুধু হাইট আমার একটু বেশি। বাবার বয়স আর পেটটা বেড়েছে৷
যাইহোক সে জায়গা অনেক সুন্দর, সুন্দরের প্রসংশা সবাই করবে। আমি বলছি অন্য কথা। পানিশাইলে আমাদের জমিতেও গেলাম পরে, ঐখানে এত্তোগুলো হলুদ প্রজাপতি!!! আমার মনে হচ্ছিলো আমি ছোট বাচ্চা হয়ে গেছি আবার! ৫ টা, ১০ টা…. মনে হচ্ছিলো গুনে শেষ করা যাবে না ২০-২৫ টার বেশি তো হবেই! প্রজাপতি দেখে ওদের পেছন পেছন যাওয়ার বদ অভ্যেস আছে আমার কিন্তু একী! এরা তো সব আমার চারিদিকেই ঘুরছে! এ্যাই! তোমরা কী আমার জামার রঙ দেখে ভাবছো আমি তোমাদেরই একজন? আমাকে সাথে নিয়ে উড়তে পারবে!?
তোমরা কি সবাই পরীদের দেশ থেকে এসেছো? আমাকে সাথে নেবে?5 Comments-
সাবলীল বর্ণনায় আপনার লেখাটি জীবন্ত হয়ে উঠেছে। এতোটাই জীবন্ত যে ___ পড়তে পড়তে লেখাটির শেষে যেয়ে মনে হচ্ছিলো আমিও প্রজাপতি ভরা ওই দৃশ্যের মধ্যে ঢুকে গেছি! অসম্ভব এক ভালোলাগা!লেখাটির জন্য আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা শুভকামনা জানাচ্ছি। মঙ্গল হোক আপনার।
I love to talk. But I like to listen stories more. You can reach out to me on Instagram to share your stories. I'd love to have a chat.
www.instagram.com/raisa_porshi?igsh=MXZ3cGF0czRwNGZwdg==আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।
Friends
গোলাম রাব্বানী
@rabbi-2
আজহারুল ইসলাম তালহা
@ajharul
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
পিপীলিকা
@abujubair
নীরব কবি
@nirobkobi
মো:শাহীন হাওলাদার
@hmshahin
Shrabon
@shrabon1
Smsadek__
@smsadek__
Deepro Ruhul Wahab
@deeproruhulwahab


আনন্দময় ডাইরি…..❤