Profile Photo

রাইসা আনজুম (পর্শি)Offline

  • raisaanjumporshi
  • বিষাদ সিন্ধু পার করে কী পেলে?
    -রাইসা আনজুম

    তোমাকে দেখে অবাক হই,
    কষ্ট পেয়ে তুমি হাসতে ভুলে গেলে।
    বাধ্য ছিলে, আরও বাধ্য হলে।
    আধুনিকতা তোমায় ভাসালো,
    না তুমি ভাসলে?

    তবে বলতে পারো কী?
    এই বিষাদ সিন্ধু পার করে কী পেলে?

    ঠোঁট নানান রঙে রাঙিয়ে,
    অন্তরের লাবণ্য ঢেকে দিয়ে,
    চঞ্চল আখি স্থির করে,
    অদ্ভুদ ভাবমূর্তি ধারণ করলে।
    তোমাকে দেখে অবাক হই,
    এই বিষাদ সিন্ধু পার করে কী পেলে?

    রঙ-তুলি তোমার হাতে উঠলো না।
    একটা ফুল তোমার ছোঁয়া পেলো না।
    চিরচেনা তোমায় আর কখনো দেখলাম না।
    নিজেকে জাহির করবার যুদ্ধে নেমেছো!
    তুমি নিজেকে বুঝি খুজে পেয়েছো?

    বিষাদ সিন্ধু আদৌ কি পাার করেছো?

    প্রকাশনা বিবরণ:
    বই: বসন্তের বিকাল
    সম্পাদক: হাসিবুর রহমান
    প্রকাশক: জুয়েল আহমেদ রানা,
    ছায়া প্রকাশনা,
    ৩৪ বাংলাবাজার, ঢাকা।
    প্রথম প্রকাশ: অমর একুশে বইমেলা-২০২৫

    3
    2 Comments
    • মেকি আধুনিকতার আড়ালে হারিয়ে যাওয়া শুদ্ধতার এক চমৎকার প্রতিচ্ছবি। মুগ্ধতা রইল!

    • সঠিক বলেছেন,অন্তরের লাবণ্য ঢেকে দিয়ে সুন্দর কিছু হয় না।শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্যে।

আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।

Skip to toolbar