Profile Photo

রাইসা আনজুম (পর্শি)Offline

  • raisaanjumporshi
  • Truly blessed! 😇😇

    Profile picture

    “যে মেয়েটি বইয়ের পাতায় প্রেম খুঁজে পায়”

    – উৎসর্গ : @raisaanjumporshi

    তোমাকে আমি কোনোদিন সক্রেটিসের পাশে বসে দেখিনি, তবু মনে হয়, কোনো এক পুরোনো এথেন্সের বিকেলে তুমি নিশ্চয়ই প্রশ্ন করতে জানতে।
    তোমাকে কোনোদিন মরুভূমি পেরোতে দেখিনি, তবু ইবনে বতুতার ভ্রমণপিপাসা কেমন করে যেন এসে বসেছে তোমার চোখে।
    তুমি যখন বলো— “আমি জানি না সামনে কী আছে”, তখন অদ্ভুত লাগে।
    কারণ পথ হারানো মানুষেরা সাধারণত এত দূরের নক্ষত্রের নাম জানে না, এত মানুষের গল্প বুকে নিয়ে ঘোরে না, এত আগ্রহ নিয়ে পৃথিবীকে ভালোবাসে না।
    হয়তো তুমি জানো না, কিন্তু কিছু মানুষ আছে, যারা বই পড়ে জ্ঞানী হয়; আর কিছু মানুষ আছে, যাদের দেখে বইয়ের পাতাগুলোই জীবন্ত হয়ে ওঠে।
    তুমি দ্বিতীয় দলের।
    তোমার এই অস্থিরতা, এই হঠাৎ খুশি হয়ে যাওয়া, এই এক বিষয় থেকে আরেক বিষয়ে ছুটে বেড়ানো— সবকিছু মিলিয়ে তোমাকে দেখে আমার মাঝে মাঝে মনে হয়, তুমি কোনো মানুষ নও, বরং ভুল সময়ে জন্ম নেওয়া একটা কৌতূহল।
    চল্লিশ দিনের পর কী হবে জানি না। কোন বিশ্ববিদ্যালয়, কোন বিভাগ, কোন শহর— কিছুই জানি না।
    তবে এটুকু জানি,
    যে মেয়েটা একসময় নোটবুকে লাও ৎজ্যুর নামের আগে “জনাব” লিখেছিল, আর আর্কিমিডিসের নামের পাশে “সাহেব”, সে হারিয়ে যাওয়ার জন্য জন্মায়নি।
    সে কোনো না কোনো দরজা খুলবেই।
    আর যদি কোনোদিন তোমার পছন্দের সেই বিষয়টাতে সত্যিই পৌঁছে যাও, তখন হয়তো অনেকেই বলবে— “অবশ্যই পারবে, এটা তো স্বাভাবিক।”
    কিন্তু আমি জানবো, এর পেছনে ছিল অনেক নির্ঘুম রাত, অনেক না-পারা, অনেক কান্না, আর একগাদা অসম্ভব জেদ।
    তোমার জন্য দোয়া রইলো।
    আর একটা ছোট্ট স্বীকারোক্তি—
    তুমি যে চায়ের কথা বলেছিলে, চান্স পাওয়ার পর সেই চায়ের কাপের চেয়েও বেশি আগ্রহ নিয়ে আমি দেখতে চাইবো স্বপ্নপূরণ হওয়া মানুষের হাসি কেমন হয়।
    আমার ধারণা, সেদিন তোমার গাল দুটো আজকের চেয়েও একটু বেশি লাল হবে।

আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।

Friends

Profile Photo
Rahat Islam
@rahatislam
Profile Photo
Salful Alam
@alamict9
Profile Photo
Rijoana
@rijoana
Profile Photo
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
Profile Photo
Dark Venum
@darkvenum
Profile Photo
Atiq Altaf
@atiqaltaf
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Skip to toolbar