Profile Photo

রেনেসাঁOffline

  • Ranesa
  • Profile picture of রেনেসাঁ

    রেনেসাঁ

    • 4 years, 10 months ago
    Profile picture

    স্বপ্ন
    **** স্মৃতি রানী রত্না
    স্বপ্ন আমার বড় হবো
    যাব বহুদূর
    সে যেন এক সোনার দেশ
    নাম স্বপ্ন পুর।।
    বড় মাপের মানুষ হবো
    বিশ্ব জেনে যাবে
    সবার মত করবো সবি
    তাইতো সাধ জাগে।।
    ভেবে ছিলাম শিল্পি হবো
    গাইবো শুধুই গান
    বাবার গানের মান রাখিব
    বাড়াবো সম্মান।।
    স্বপ্ন আমার ভেঙ্গ গেল
    নিয়তির একঝড়ে
    হঠাৎ সবি বদলে গেল
    বাবা গেল মরে।।
    হারিয়ে গেল স্বপ্ন আমার
    থেমে গেল গান
    বুকের বাজে নানান কথার
    অসহ্য বেদন।।
    এতো বড় চাওয়া আমার
    পুরন হবার নয়
    তবুও কেন এবুক জুরে
    স্বপ্ন রয়ে যায়।।
    এবার ভাবি টিচার হবো
    তাও বুঝি ফাকা
    কিআার করার গরিব আমরা
    পকেটে নাই টাকা।।
    গরিব লোকের স্বপ্ন দেখা
    কোন দিনের নয়
    এযে শুধুই কাল্পনিক
    সত্যি হবার নয়।।
    দেখবোনা আর স্বপ্ন আমি
    করবোনাকো আশা
    সুখের বদলে পাইযে আমি
    শুধুই দুরাশা।।
    হাজার বারন স্বপ্ন দেখা
    পেয়ে অবহেলা
    তবুও আমি ভাসিয়ে দিলাম
    আমার আশার ভেলা।।

    13
    7 Comments

Friends

Skip to toolbar