Profile Photo

রেনেসাঁOffline

  • Ranesa
  • Profile picture of রেনেসাঁ

    রেনেসাঁ

    4 years, 7 months ago
    Profile picture

    কাজের মেয়ে
    *******স্মৃতি রানী রত্না।

    তোমার আমার মাঝে দেখ
    কত রকম ব্যবধান,
    তুমি কত সুখে থাক
    আমি দেই সুখের যোগান।।

    তুমি কর পড়া লেখা
    আমি তোমার কাজ করি,
    তুমি আমায় হুকুম করো
    আমি ঝাড় দেই ঘর বাড়ি।

    তুমি বসো সোফার পরে
    আমি থাকি মেঝেতে,
    তোমার আমার বয়সটাতে
    দেখ কত মিল আছে।।

    তোমার গায়ে নতুন জামা
    লাগে যেন নীল পরি,
    আমার ওতো সাঁধ জাগে
    তোমার মত সাঁজ করি।।

    তুমি যখন স্কুলে যাও
    মা তোমাকে আদর করে,
    আমি থাকি মাকে ছেরে
    আমার চোখে জল ঝড়ে।।

    তোমার যখন ক্ষুধা লাগে
    মা তোমাকে খাইয়ে দেয়,
    দেখতে তখন ইচ্ছে হলে
    তোমার মা যে লোভী কয়।।

    তুমি ঘুমাও খাটের পরে
    বিছানা নরম থাকে ,
    আমার ঠাঁই হয় প্রতি রাতে
    সিঁরির কোনের ঘরটাতে।

    তুমি খাও কোরমা পোলাও
    আমি খাই রুটি ভাজি,
    তুমি যখন ঘুমিয়ে থাক
    আমি তখন বাসন মাজি।।

    তোমার কোনো অসুখ হলে
    ডাক্তারের ছরাছরি,,
    আমার বেলায় উল্টো সবি
    বসে থাকলে দেয় ঝারি।।

    আমিওযে তোমার মত
    মানুষ হয়ে জন্মেছি,
    তবে কেন পাইনা আদর
    অবহেলায় দিন কাটে।।

    তোমার মত এমন করে
    বাঁচতে বড় ইচ্ছে হয়,
    তাইতো বুঝি ঐ বিধাতা
    আমার প্রতি এত নির্দয়।

    কষ্ট হলেও মানিয়ে নেই
    মায়ের বোনের মুখ চেয়ে,
    আমার আবার শখ কিসের
    আমিযে কাজের মেয়ে।।

    11
    6 Comments

Friends

Skip to toolbar