Profile Photo

রাসেল আদিত্যOffline

  • RaselAditta
  • Profile picture of রাসেল আদিত্য

    রাসেল আদিত্য

    3 years, 7 months ago

    জাহান্নাম পানে হাঁটছিলো সে হাসিমুখে
    —রাসেল আদিত্য

    মাঝে মাঝে ইচ্ছে করে ওঁদের মতো অমানুষ হয়ে,
    বুকের ভেতর জ্বলতে থাকা আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটাই।
    গলিত লাভায় ভষ্ম করে গুষ্টিশুদ্ধ ভাসিয়ে নিয়ে যাই।
    সমূলে গলিয়ে দিই হাড্ডিশুদ্ধ।
    ভোগী,আবরনে ঢাকা আপাদমস্তক আর নৃশংসতা
    আর নিতে পারছিনা।
    তাই এমন অগ্নুৎ্পাতের সৃষ্টি করতে ইচ্ছে করে,
    একটি ভ্রুনও যেনো পৃথিবীতে অবশিষ্ট না থাকে ওঁদের।
    যদি সম্ভব হতো তাহলে বহু পিতার মিশ্রনে সৃষ্ট ওই
    ইতরের দলটাকে হত্যা করতাম একেবারে টপ টু বটম।

    ধর্ম বিশ্বাসী ও ধর্মভীরু এই আমি মহাপাপ ও জাহান্নামের অনিবার্য পরিণতি জেনেই হাসি মুখে ঐ কাজটি করতাম।
    এই ভাবনায় আমি হাসতাম যে,
    একজন আমির জাহান্নাম বরনের বিনিময়ে দেশের কোটি কোটি মানুষ মানবিক ও সভ্য সমাজে
    প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আয়ুকাল কাটিয়ে যেতে পারতো।
    সেই তালিকায় আমার আত্মজ ও পরম্পরাও আছে।
    জাহান্নামের শাস্তি আমি সয়ে নিতাম এটা ভেবে যে,
    পৃথিবীর সবখানেই মানবিক সমাজ প্রতিষ্ঠিত,
    মানুষগুলো মানুষের ভীড়ে তুমুল মানবিকতায়
    বেঁচে থাকছে।
    বিশাল অট্টালিকা,স্মার্ট বেশভূষা আর মঞ্চের
    প্রধান অতিথির আসনে বসতে পারা মানে কি
    সে সভ্য ও মানবিক মানুষ?
    মোটেই না।
    সময়ের ধারা অনুযায়ী আমার মতে
    বহু পিতার মিশ্রনে সৃষ্ট প্রজাতির একজন হবার
    সম্ভাবনা তাঁর আশি শতাংশ!
    বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? তো-
    সম্ভব হলে যান ঐ ভদ্দরলোকের স্ত্রীর কাছে।
    জানতে চান তাঁর স্বরুপ,
    সত্যভাষন শুনে আপনি সেখানেই বমি করে ভাসিয়ে অসুস্থ হয়ে ফিরে আসবেন।

    অজানা কোন কারণে পৃথিবীতে মানবিক ও সভ্য মানুষেরা দারিদ্র্যপীড়িত ও বর্নচোরা হয়ে গেছে।
    পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে ঐ বহু পিতার মিশ্রনে সৃষ্টরা।
    দূর্ভাগ্যজনক ভাবে ওঁরা দেখতে-
    অবিকল মানুষের মতোই।
    আর তাই আমরা বিভ্রান্ত হই বারবার আর
    খেসারত দিয়ে যাই বংশ পরম্পরায়।

    মানুষ আমি।
    সহ্য করার মতো সর্বোচ্চ একটি লিমিট দিয়ে
    স্রষ্ঠা আমাকে প্রেরণ করেছেন।
    ধর্ম ব্যবসায়ী,মৌলবাদী,মিথ্যাবাদী,বেশধারী,
    আত্মকেন্দ্রীক,দেশাত্মবোধশূণ্য হায়েনাদের আস্ফালন দেখে বড় অসহ্য হয়ে উঠছি।
    প্রতিবাদে ফেটে পড়তে ছটফট করি।
    যদি আমার মনের সুপ্ত প্রতিবাদ প্রকাশের ভাবনা গুলো আপনি জানতে পারতেন কোনভাবে,
    এক কথায় আপনি আমাকে পাগল বলতেন।
    সুপ্ত ইচ্ছে না জেনে দেখা এই আমাকে কি আপনি পাগল ভাবেন?
    অবশ্যই না?

    যদি তেমন কোন অগ্নুৎপাত শুরু হবার কথা জানতে পারেন কখনো কোনদিন,
    নিশ্চিত থাকবেন, মানবিকতা ও সভ্যতা প্রতিষ্ঠার স্বপ্নে কেউ একজন জাহান্নামের অনিবার্য পরিণতি বরন করে নিয়েছে।

    নিশ্চিত থাকবেন, সে তখন হাসছিল।

    1
    2 Comments
    • আপনার কবিতাটি মনযোগ দিয়ে পুরোটাই পড়লাম। চমৎকারভাবে আপনার মনের অর্গল খূলে দিয়ে ঘুণে ধরা এই সমাজের সেইসব বিকৃত মানুষগুলোর প্রতি বিরাগ, ক্ষোভ, নিজস্ব দর্শেনের বহি:প্রকাশ ঘটিয়েছেন। কবিতা কথনো কখনো বিবেকের কথা বলেছে। নিজেকে কেটে ছিঁড়ে সত্য উচ্চারণ করা সত্যিই কঠিন। তবে অভিযোগ-অনুযোগ আর কবিতার শরীর মাঝেমাঝে মিলেমিশে গেছে। আপনি অভিজ্ঞ কবি। আপনি সেটা জেনে বুঝে করেছেন। আপনার কাছ থেকে আরো কবিতা আশা করছি কবিপ্রিয়।

      • আমি ভীত প্রিয় কবিবর।আমাদের সন্তানেরা কিভাবে বেঁচে থাকবে এই সমাজে তা নিয়ে।তাই নিজস্ব সীমাবদ্ধতা থেকে প্রাণপনে চেষ্টা করছি এহেন অসভ্যতার রাশ টেনে ধরতে।আপনার মূল্যবান মন্তব্য নিঃসন্দেহে আমার চেষ্টাকে বেগবান করবে।আপনি ভালো থাকবেন প্রিয়।

Friends

Profile Photo
Al-Masud
@al-masud
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Mitul hasan
@mitul
Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
Md. Arif Hossain
@arifhossain
Skip to toolbar