-
▫️ বন্ধুর ছদ্মবেশ
✍️রতন চন্দ্র রায়আশার ছলে কাটে বেলা,
মেটায় না তো ক্ষুধা,
পাশা খেলায় সর্বস্ব যায়,
মেলে বিষম সুধা।দেহপশারি টাকার লোভে
ছড়ায় রূপের আলো,
ক্ষণিকের এই সস্তা প্রেমে
কভু বাসবে ভালো?ডাকাত কেড়ে নেয় সব ধন,
ছলে ভোলায় ঠক,
সোনার খাঁজে খাদ মেশানো
স্যাঁকরার ওই হক।বাঁদরের ঐ স্বভাব চঞ্চল,
বুদ্ধি যে তার ছাই,
শুঁড়ির দোকানে গেলে
কেবল মাতাল হতে পাই।আশা, পাশা, বেশ্যা আর ডাকাত,
ঠক, স্যাঁকরা, বাঁদর, বুদ্ধি, শুঁড়ি—
এই নয়জনে বাঁধে যাতা।স্বার্থের টানে কাছে আসে,
রূপ দেখায় কতশত,
বিপদের দিনে থাকে না কেউ,
মিলিয়ে যায় হাওয়ার মতো।সত্যিকারের বন্ধু হওয়া
এদের সাধ্যে নাই,
ভাব জমালে এদের সাথে
শুধুই লোকসান পাই।4 Comments

রতন চন্দ্র রায়
ইম্পোজিটর
রতন চন্দ্র রায়
পেশা - সরকারি চাকরি
শখ- লেখা / কবিতা/ গল্প/ উপন্যাস
কর্মস্থল- বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস), তেজগাঁও, ঢাকা- ১২০৮
ঠিকানা- ৪১০ নবীনবাগ উত্তর গোড়ান,
- খিলগাঁও, ঢাকা ১২১৯
Friends
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নুর
@thelight
Shahriar Hossain
@shahriarhossain
বিপাশা মন্ডল
@bipashamondal
গাজিবর রহমান
@gaziborrohman
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
@mokteruzzamanpbtgmail-com
asif khandaker
@asifkhandaker
দিতি আহমেদ
@ahmedditee87gmail-com
ফারহান সাদিক (সংগ্রাম)
@fs-hasan-mohammad



মানুষের চেনা রূপ আর আড়ালে থাকা স্বার্থপরতার এই গভীর বয়ানটি পড়ে খুব ভালো লাগল, বিশেষ করে জীবনের রূঢ় বাস্তবতাগুলো যেভাবে এখানে ফুটে উঠেছে তা এক কথায় চমৎকার। আপনি চাইলে আমাদের এই প্ল্যাটফর্মে অন্য লেখকদের সৃজনশীল কাজেও নিয়মিত লাইক, লাভ কিংবা গঠনমূলক মন্তব্য রেখে এই প্রাণের গ্রুপটিকে আরও অনেক বেশি প্রাণবন্ত ও গতিশীল করে তুলতে পারেন।