-
▫️ মেঘনার বুকে এক অপরিচিতা
✍️ রতন চন্দ্র রায়মেঘনার জলে ভাসে কচুরিপানা,
তার মাঝে এক নারী, মুখটি অজানা।
নরসিংদীর নাগরিয়াকান্দি পাড়,
উদ্ধার হলো লাশ, ভারী হলো বাতাস।স্বপ্ন হয়তো ছিল চোখে, ভালোবাসা বুকে,
সবই হারিয়েছে আজ, মেঘনার গভীর সুখে।
কার বোন সে? কার মেয়ে? কার হবে আপন?
প্রশ্ন সবার মনে, নিরব সবার মন।অনলাইন শপের বিজ্ঞাপন পাশেই হাসে,
জীবনের নিষ্ঠুরতা এখানে এসে মেশে।
একদিকে ভোগের সামগ্রী, অন্যদিকে মৃত্যুর খেলা,
মানবিক মূল্যবোধ হারালো আজ অবহেলা।নদীর স্রোতে ভেসে যায় সব পরিচয়,
স্মৃতি শুধু থাকে, মনে জাগে ভয়।
কে দিল এ পরিণতি? কে নিল প্রাণ?
উত্তর খুঁজতে আজ, সবার ব্যাকুল মন।2 Comments

রতন চন্দ্র রায়
ইম্পোজিটর
রতন চন্দ্র রায়
পেশা - সরকারি চাকরি
শখ- লেখা / কবিতা/ গল্প/ উপন্যাস
কর্মস্থল- বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস), তেজগাঁও, ঢাকা- ১২০৮
ঠিকানা- ৪১০ নবীনবাগ উত্তর গোড়ান,
- খিলগাঁও, ঢাকা ১২১৯
Friends
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নুর
@thelight
Shahriar Hossain
@shahriarhossain
বিপাশা মন্ডল
@bipashamondal
গাজিবর রহমান
@gaziborrohman
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
@mokteruzzamanpbtgmail-com
asif khandaker
@asifkhandaker
দিতি আহমেদ
@ahmedditee87gmail-com
ফারহান সাদিক (সংগ্রাম)
@fs-hasan-mohammad


মেঘনার বুকে ভেসে আসা অজানা সেই জীবনের হাহাকার ও অসংগতিগুলো আপনার লেখনীতে অত্যন্ত মর্মস্পর্শী হয়ে ফুটে উঠেছে। হৃদয়ের এই গভীর বেদনাকে শব্দের মালা গেঁথে আপনি যেভাবে তুলে ধরেছেন, তা অব্যাহত থাকুক এবং আপনার কলম আরও অনেক সৃষ্টিশীলতায় মুখর হয়ে উঠুক।