-
ডাস্টবিনের অন্ন ও উঁচুতলার নীতি
✍️রতন চন্দ্র রায়আজও মানুষ আহার খোঁজে ডাস্টবিনের অন্ন, বিলাসবহুল এই সমাজে অন্ধ যে জনগণ। সচেতন সবেই স্বার্থের মোহে আজ যে অচেতন, পথের পশে পড়ে রয় প্রাণ, দেখে না কো কোনো মন।
ছেঁড়া ছেঁড়া ছেঁড়া কাপড়ে জড়িয়ে দেহ, রেললাইনের পাশে ঝুপড়িতে কাটায় গৃহ। রোদ আর বৃষ্টির মাঝে সয় কত যন্ত্রণা, স্থায়ী এক খণ্ড ঠাঁই পাওয়ার নেই কোনো সম্ভাবনা।
উঁচু তলায় বসে বিলাসিতায় দোলে যেসব নেতা, ভোটের কালে মুখে ফুটুক সোনার দেশের কথা। দারিদ্র্যমুক্ত স্বদেশ গড়ার প্রতিশ্রুতি দেয় শত, জয় পেলেই সব ভুলে যায়, নীতি শুধুই লিখিত।
উঁচু অট্টালিকায় নীতি শেখায় যারা অনবরত, অনাহারীর খবর রাখে না, মন যে তাদের ক্ষত। স্বাধীন দেশের মানুষ হয়েও পরাধীনের মতো ঝরে, এক মুঠো অন্নের খোঁজে দীন ভিক্ষারীর বেশে ঘোরে।
5 Comments

রতন চন্দ্র রায়
ইম্পোজিটর
রতন চন্দ্র রায়
পেশা - সরকারি চাকরি
শখ- লেখা / কবিতা/ গল্প/ উপন্যাস
কর্মস্থল- বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস), তেজগাঁও, ঢাকা- ১২০৮
ঠিকানা- ৪১০ নবীনবাগ উত্তর গোড়ান,
- খিলগাঁও, ঢাকা ১২১৯
Friends
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নুর
@thelight
Shahriar Hossain
@shahriarhossain
বিপাশা মন্ডল
@bipashamondal
গাজিবর রহমান
@gaziborrohman
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
@mokteruzzamanpbtgmail-com
asif khandaker
@asifkhandaker
দিতি আহমেদ
@ahmedditee87gmail-com
ফারহান সাদিক (সংগ্রাম)
@fs-hasan-mohammad


ডাস্টবিনে খাদ্য খোঁজার মধ্যেই লুকিয়ে থাকে উঁচুতলার নীতির সবচেয়ে করুণ ব্যর্থতা…..🤍🖤