Profile Photo

Rathy rathyOffline

  • rathyrathy
  • Profile picture of Rathy rathy

    Rathy rathy

    3 weeks, 6 days ago
    Profile picture
    3 weeks, 6 days ago

    নীর হারা পাখি
    ফাতেমা ওরফে সিনথিয়া

    একটি পাখি,যার নীর নেই
    সে ঘুরে বেড়াচ্ছে,খুব বেশি।
    তুমি কি তাকে চিনবে?
    না,সে তোমার মত চার দেওয়ালের মধ্যে
    নেই তো।
    তুমি তাকে চিনবে কেমন করে?
    তোমার হাতে একটা চায়ের কাপ আর
    পত্রিকা,তোমার রুটিনে ধরা বাধা জীবন।
    তুমি কেমনে ওকে চিনবে?
    চেনার তো কথা নয়।
    সে দেখে আকাশের নীল,
    সে দেখে সবুজ মাঠ,
    সে দেখে কৃষকের গায়ের ঘাম।
    সে তোমার মত নিজেকে আটকে রাখে না।
    তুমি তাকে চিনবে কেমনে?
    তুমি রোজ সকালে সূর্য ওঠা দেখনি,
    তুমি সমুদ্রের কলতান শুনতে পাওনা,
    তুমি তার মত মুক্ত না।
    তাহলে মুক্ত বিহঙ্গ তুমি চিনবে কিভাবে?

Skip to toolbar