-
আমার জন্মই যেন পাপ(উতসর্গ: রমিসা)
ফাতেমা ওরফে সিনথিয়াকারুর কোনো দোষ নেইকো,
জন্ম আমার দেশে,
এই ছিলো আমার ভুল,
বিচার বিহীন দেশে।
কলম ধরে লাভ নেই,জানি,
বিচার হবে না।
তবে কি নারী বলে
আমার খুনের বিচার পাব না?
আট বছর বয়সে আমি কিই বা বুঝি?
একটা খেলনা আর জামা পেলেই হয়ে যেতাম খুশি।
হায়েনা যে ছিলো,পাশেই আমি দেখিনি,
সে গলা কেটে রক্ত নেবে,আমি জানিনি।
পেয়েছিলাম অনেক কষ্ট, রক্ত যখন ঝরে,
তোমরা কি আর চিনবে আমায়,
দিন কয়েক পরে?
বাবা মা এর আদুরে ছিলাম,
তাদের চোখের মনি, আজ আমি নেই তাদের কষ্ট
হবে জানি।
যখন আমার গলা কেটে দিয়েছে ঐ নরপিশাচ,
তখন কোথায় ছিল আইন তোমার,
কোথায় ছিলো বিচার?
Friends
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
আহমেদ হানিফ
@hanif
নীরব কবি
@nirobkobi
NILOY PODDER
@niloypodder
মো আলেফ শরীফ
@alefsharif
Deepro Ruhul Wahab
@deeproruhulwahab
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam
Sharmin Akther
@sharminakther
শিপ্রা সরকার
@shiprasarker

কোনো সান্ত্বনা বা প্রশংসা এই লেখার গভীর যন্ত্রণাকে ছুঁতে পারবে না। এই বিচারহীনতার সংস্কৃতি আর হায়েনাদের হাত থেকে আমাদের শিশুরা কবে মুক্তি পাবে?