তুলট | কান্ত রায় | Activity
কবিতা: শ্যাষ দেখা
(প্রকাশিত)
মধুমাস পেরিয়ে,ক্লেশে ভারাতুর হয়ে—
তোমার সাথে শ্যাষ দেখা!
তোমার উদ্যত পা,আমার উরুতে রেখে—যে পায়েল পড়িয়েছিলাম;আজ তা নেই।
ধর্ষণের পর-তরুণীকে যেভাবে ছুঁড়ে ফেলা হয়!
ওভাবে হয়তো পায়েলকে ঘিরে নানা শোরগোল,
এ নিয়ে কেউ অভিযোগ দাখিল করেনি;
নেই কোনো জোরালো প্রমাণ।
ঘুম ভাঙ্গলে—
মানুষ যেমনি স্বপ্ন ভুলে,
তেমনি তুমিও ভুলেছো-
আমার সংকলন;
তবে কি জানো এ বুকে অবসাদ কতোটা মাথাচাড়া দিয়ে উঠে? তার আদিষ্ট কোনো জরিপ নেই!
কিন্তু তোমাকে মানতেই হবে—খুব কাছ থেকে সেদিন নিজেকে খুন হতে দেখছিলাম!
খানিকটা দ্বিধার আবজালে— পুড়িয়ে মারছিলে তুমি।
ওহে;শকুন্তলার সখী~
যে সন্ধ্যায়,তোমার সাথে সখ্যতা গড়েছি,
সে সন্ধ্যাকে আমি বোঝাবো কি?
যে রাতে বিরাট তেজে—
আমার বাহুতে তুমি শুয়েছিলে,
সে রাতকে আমি বলবো কি?
যে উপগ্রহের মহাকর্ষণে—
আমার সরল মনে জোয়াড়-ভাটা সৃষ্টি হতো,
সে চাঁদের দিকে ইদানীং চাইতে পারি না!
আশা ছিল তোমার আলিঙ্গনে— আমার জরাজীর্ণ কবিতারা হয়ে উঠবে উপজীব্য;
অবহেলা গায়ে মেখে,
উপেক্ষার খামে মুড়ে—
কিভাবে মনের ডাকবাক্সে বন্দী হতে হয়?
তা কেউ তোমাকে দেখে শেখে!
বেলাশেষে তোমাকে জানতে গিয়ে জেনেছি~ভালোবাসা আর বিরহ মিলে হয় সমসত্ত্ব মিশ্রণ।
তবে,তোমার বিদায়—
কবুল করা কষ্টের,
আমলে নেওয়া;
তার চেয়েও বেশি ভয়ের!
কবিতা: শ্যাষ দেখা
(প্রকাশিত)
মধুমাস পেরিয়ে,ক্লেশে ভারাতুর হয়ে—
তোমার সাথে শ্যাষ দেখা!
তোমার উদ্যত পা,আমার উরুতে রেখে—যে পায়েল পড়িয়েছিলাম;আজ তা নেই।
ধর্ষণের পর-তরুণীকে যেভাবে ছুঁড়ে ফেলা হয়!
ওভাবে হয়তো পায়েলকে ঘিরে নানা শোরগোল,
এ নিয়ে কেউ অভিযোগ দাখিল করেনি;
নেই কোনো জোরালো প্রমাণ।
ঘুম ভাঙ্গলে—
মানুষ যেমনি স্বপ্ন ভুলে,
তেম…Read More
কবিতা: প্রতিদান
বহ্নিশিখাকে কুলোত্তম প্রদীপ ভেবে ভালোবেসেছিলাম।
সে আমাকে রুগ্ন জ্বালানি-উৎস জেনে পুড়িয়ে দিয়েছে!
কবিতা: প্রতিদান
বহ্নিশিখাকে কুলোত্তম প্রদীপ ভেবে ভালোবেসেছিলাম।
সে আমাকে রুগ্ন জ্বালানি-উৎস জেনে পুড়িয়ে দিয়েছে!
কবিতা: আত্মহনন না মৃত্যুদন্ড ? 
(প্রকাশিত)
সেনোরিটার সাথে,অনুষঙ্ঘের অপরাধে—
এ মর্ত,আমাকে মৃত্যু না হওয়া অবধি’—
ফাঁসিতে ঝুলিয়ে রাখার বিধান বহাল রেখেছে!
তার’চে বরং,
ফায়ারিং স্কোয়াড কিংবা গিলোটিনের শিরচ্ছেদ যন্ত্রের—
প্রস্থর নিক্ষেপ সরল হতো।
জল্লাদ আজ মুগুড় দিয়ে পিটিয়ে—
আমার হাড়গোড় সব—চূর্ণবিচূর্ণ কোরে ফেলুক;
গলাকেটে আমার মাথা ভাসিয়ে দেওয়া হোক—
প্রবাহিত জলধারায়।
ফাঁসির আসামী হিসেবে, প্রাণভিক্ষা চাওয়ার প্রতিক্রিয়া জানলেও;
আবেদন ছুঁড়ে দেওয়া হচ্ছেনা জেলারের কাছে।
ভেন্টিলেটরের ফাঁক-ফুঁকুর দিয়ে,
মঞ্চের সার্চলাইটের আলো টিকরে—
বাইরে বেরিয়ে যাচ্ছে!
কনডেম সেলে আমাকে—মৃত্যু পরোয়ান পড়ে শুনানো হচ্ছে!
জানতে চাওয়া হচ্ছে;
আমার শেষ মনস্কামের কথা!
লম্বা রেইসের ঘোড়ার মতো— আমার রক্তচাপ;
চিচি শব্দ কোরে—
লাফিয়ে উঠেছে!
পেয়ার করার মতোন,
নোংরামির জন্যে—
বিরাগ থাকার পরেও;
আমার শেষ ইচ্ছে
পূরণ কোরে,
মৃত্যুটি যথাসম্ভব—
আরামদায়ক কোরে তোলার; পায়চারি চালাচ্ছে কর্তৃপক্ষ।
মৃত্যুর সময় গুনতে গুনতে— অন্তিম ইচ্ছে ব্যক্ত করেছি।
তার ঠোঁটের ঝাঁজ—
আঙ্গুলের ডগায়;
ছুঁয়ে দেখার নামে।
আইনানুগ ফর্মালিটি শেষে, আমাকে নিয়ে আসা হয়েছে— আবার সে অমলিন মঞ্চে!
জেল সুপারকে দেখছিলাম; কর্ণধারের মতোন—
লাল রুমালটাকে নিয়ে দাড়িয়ে আছেন,
মঞ্চের পাশে।
ঐ ফুরসতে,
লাল রোমালটাই—
আমায় সীমান্ত পার করিয়ে; প্রবেশ করাবে—
ঔপাড়ের চৌকাঠ।
দাঁতে-দাঁত খিটে আছে,
চোখ মুখে জুড়ে শুধু— আলোকশুণ্যতা।
কাঠের-পাটাতনে;দাঁড়িয়ে আমি,
কালো-রংয়ের;জমটুপি পরিয়ে, মাথা ঢেকে দেওয়া হয়েছে।পেছন-থেকে দু’হাত বেঁধে দেওয়া হয়েছে।
‘ম্যাজিস্ট্রেট’ ঘড়ি ধরে,
ইশারা দিতেই—
কপিকলের দড়িতে;
টান দিয়েছে জল্লাদ।
পাটাতন সরে গেছে—
গলায় আটকে গেছে—
মোটা দড়ি!
একেএকে শুরু হয়েছে—
নিগূঢ় যাত্রা।
‘ঘরের এক কোণে পড়ে রয়েছে আমার নিথর দেহ’,
পাকযন্ত্র পড়ে রয়েছে নির্বাক হয়ে!
অলীক-কল্পনা ভাঙ্গলে—
বোধ হয়;
‘ফাঁসিতে আত্মহত্যাকারী আর প্রেমে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীর মধ্যে কোনো তফাত নেই!’
পরেরদিন সকালেই—
তাজ্জব হয়ে;তাকিয়ে দেখেছি, প্রথম-সারির কয়েকটা দৈনিক পত্রিকায়—
আমার আত্মহননের খবর প্রকাশিত হয়েছে!
কবিতা: আত্মহনন না মৃত্যুদন্ড ?
(প্রকাশিত)
সেনোরিটার সাথে,অনুষঙ্ঘের অপরাধে—
এ মর্ত,আমাকে মৃত্যু না হওয়া অবধি’—
ফাঁসিতে ঝুলিয়ে রাখার বিধান বহাল রেখেছে!
তার’চে বরং,
ফায়ারিং স্কোয়াড কিংবা গিলোটিনের শিরচ্ছেদ যন্ত্রের—
প্রস্থর নিক্ষেপ সরল হতো।
জল্লাদ আজ মুগুড় দিয়ে পিটিয়ে—
আমার হাড়গোড় সব—চূর্ণবিচূর্ণ কোরে ফেলুক;
গলাকেটে আমার মা…Read More
কবিতা: মন্থনকাব্য
(প্রকাশিত)
আমি এক অনবরত পর্যটনকারী ভিক্ষু,
যে কিনা বিবাগী হয়ে তোমার চোখে খুঁজে ফিরি—
নীল রুপসাগর।
সময়ের গেড়াকলে—
কতো দেবতাই না,তোমার প্রেম- মন্থনে কলহে জড়ায়;
হট্টগোল শেষে তীব্র কালকূট বিষের দাবিদার—
হয়েছি একমাত্র আমি।
অমৃতকুন্ড নিয়ে পালানোর দায়ে তোমার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আজ,
মার্জনা পেলে পেতেও পারো— যদি মৃত প্রেমিককে বাঁচিয়ে তুলো সঞ্জীবনী শিখড়ে!
আমার অন্তঃআত্মা বিভাগের— শিকার উদ্বাস্তুরা মাথা গুঁজেছিলো তোমার কলোনিতে;
সঙ্গে ছিলো তোমার প্রশ্ন-“যাক না, উচ্ছন্নে যাক?”,ওরা ধ্বংস হোক-মরুক-কিংবা চুলোয় যাক!
আমিও ভুলে যাই পার্থিব বন্ধন,মুছে ফেলি মিথলজির পাহাড়,
তবে কখনো তুমি নামক গোলকধাঁধা থেকে বের হতে পারিনা।
একের পর এক আমার চুম্বকীয় শহরে আলপিনের মতো আটকে আসে আদিম আতঙ্ক,
আর তোমার শহরে নামে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনিষ্পন্ন মিছিল।
পরিপক্ব প্রাপ্তিতে স্মৃতির দাগেরা সাজে দহন সাজ,
তথাপি আমাদের বিয়োজন ব্যাপী দূরত্বের উপশম হয় কবে— তা হয়না অন্তরে আঁচ।
কবিতা: মন্থনকাব্য
(প্রকাশিত)
আমি এক অনবরত পর্যটনকারী ভিক্ষু,
যে কিনা বিবাগী হয়ে তোমার চোখে খুঁজে ফিরি—
নীল রুপসাগর।
সময়ের গেড়াকলে—
কতো দেবতাই না,তোমার প্রেম- মন্থনে কলহে জড়ায়;
হট্টগোল শেষে তীব্র কালকূট বিষের দাবিদার—
হয়েছি একমাত্র আমি।
অমৃতকুন্ড নিয়ে পালানোর দায়ে তোমার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আজ,
মার্জনা পেলে…Read More
কবিতা: তোমাকে না দ্যাখার শোকে
(প্রকাশিত) 
লাল ফর্দ অনুযায়ী,গাঙ্গ রাণীর মতোন;বিপন্না তুমি আজকাল—
শুধু দক্ষিণবঙ্গে নয়,
তোমায় খোয়ানোর আশঙ্কায়— নকশাল আন্দোলনের আঁখর; গিয়ে পড়েছে জাজিমবিশিষ্ট বিছানায়।
বিছানার যে পাশটায়—শাদা পাঁচিল গেঁথে,
প্রতিরোধ কোরা হয়েছে;
নির্বাসনের পর—সেথায় এক ঐশ্বরিক উত্তর
আমাকে কারারুদ্ধ কোরে রেখেছে— এগারোবার!
তুমি চলে যাওয়ার পশ্চাতে, হাতের রেখায় ফাটল ধরেছে;
চর্তুভূজ চিহ্ন স্পষ্ট থাকা স্বত্তেও কাজ কোরেনি—
কর্ণের রক্ষাকবচ।
তোমার ঠোঁটের নিচের—ছোট্ট কালো তিলটা;
নিজ মেরুরেখার পশ্চিম থেকে পূর্বে ঘুরছে তো ঘুরছে।
আমি একদৃষ্টে চেয়ে দ্যাখছি তো দ্যাখছি।
চরম উৎকন্ঠায়-
ক্রোড়ের ভেতরটায়;সম্মুখ সমরে কর্তৃত্ব নেওয়া— নেতাজী,প্রকাশ্যে বৈরিতার পথ বেছে নিয়েছেন!
এ সংঘাত থামাতে গিয়ে—থেমে যাই আমি,নিষ্ক্রিয় হয় জাভাদেশীয় গন্ডার।
দিনের অন্ধকারে স্মৃতির খুঁটিতে উলটো হয়ে ঝুলে থাকি হালফিল—
একাধারে দৃষ্টিশক্তি কৃশতনু হতে চলেছে;
চলার সময় নক্তচরের কানের শব্দোত্তর হিল্লোলিত করান শুনে মার্গ খুঁজি!
তৃষ্ণার্ত কাকের মতোন , প্লাষ্টিকের সংস্রবে পাথর ফেলতে ফেলতে মাঙ্গলিক দোষ করি পান।
তোমাকে না দ্যাখার শোকে;সিনায় সিনা টান লেগে উঠে আসে চক্রবাল আয়ত বালুরাশি,
উঁচু কুঁজওয়ালা ভারবাহী পশু’র পিঠে চড়ে বেড়ানো বেদুইন লাথি মারে নিয়তির খাতায়—
গোল রন্ধ্র রটনা কোরে জলশূণ্য-মানবহীন সাহারা মরুভূমি!
জোতদার আশ্বিন মাসের শেষ দিন অবধি, ভূস্বামীদের খাজনা-নজরানা শোধে ব্যস্ত সমস্ত—
যেখানে চিরস্থায়ী বন্দোবস্ত বিলুপ্ত হওয়ার আগেই বিলুপ্ত হয়েছো তুমি।
নিরেট অলকানন্দাতে ঝাপ দিতে গিয়ে, নিঁখোজ হওয়া মন্দাকিনী বেঁচে থাকে।
কবিতা: তোমাকে না দ্যাখার শোকে
(প্রকাশিত) 
লাল ফর্দ অনুযায়ী,গাঙ্গ রাণীর মতোন;বিপন্না তুমি আজকাল—
শুধু দক্ষিণবঙ্গে নয়,
বিছানার যে পাশটায়—শাদা পাঁচিল গেঁথে,
প্রতিরোধ কোরা হয়েছে;
নির্বাসনের পর—সেথায় এক ঐশ্বরিক উত্তর
আমাকে কারারুদ্ধ কোরে রেখেছে— এগারোবার!
তুমি চলে…Read More
জীবন নীল বিষ হয়ে আটকে আছে গলায়!
যৎসামান্য পাথর কাটতে গিয়ে যে কাঁচি ভেঙ্গে গেলো;
সে কাঁচি দিয়ে কি সংসার কাটা যায়?
বিষাদ কালো কালি হয়ে ডুকে গ্যাছে কলমে।
কিঞ্চিৎ ঘাস শুকোতে গিয়ে যে রোদ ফুরিয়ে গেলো;
সে রোদে আত্মার ক্ষত শুকানো দায়!
কবিতা: যাপন
জীবন নীল বিষ হয়ে আটকে আছে গলায়!
যৎসামান্য পাথর কাটতে গিয়ে যে কাঁচি ভেঙ্গে গেলো;
সে কাঁচি দিয়ে কি সংসার কাটা যায়?
বিষাদ কালো কালি হয়ে ডুকে গ্যাছে কলমে।
কিঞ্চিৎ ঘাস শুকোতে গিয়ে যে রোদ ফুরিয়ে গেলো;
সে রোদে আত্মার ক্ষত শুকানো দায়!
কবিতা: যাপন 
কবিতা: কবিতা কিংবা বুলেট
(প্রকাশিত)
এই যে শুনুন—একটু সময় হবে?
ওস্তাদ—আপনাকেই বলছি— একটু নড়েচড়ে বসুন।
মস্কিষ্কের কোষে,চাপ পড়তে পারে।
তাই বিষাদের ঝঞ্জাবাতে,ডোবার আগে—একটু নড়েচড়ে বসুন!
সেদিন,প্রভঞ্জনের রাতে;
ছোট সাহেবের মেয়ে— ‘বলাৎকারের অপমানে উদ্বন্ধনে মারা গিয়েছে’!
তো সে সমাজে—কবিদের দায়বদ্ধতা কতটুকু?
আপনিও তো—সমাজ থেকে বিচ্ছিন্ন কেউ নন।
শুনেছি,আপনাদের হুকুম ছাড়া— আখ্যায়িকার একটা পদও; আন্দোলিত হয়না!
সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে— ‘আর্ট ফর ড্রিম’
শিরোনামে নির্বাহ ধারণ কোরা হয় দিনব্যাপী,
শুধু সুপ্ত অবস্থায় অনুভব হয়ে উঠেনা—
বিস্তৃত ঘোড়ার প্রত্যক্ষবৎ।
আচ্ছা।
‘বার্ধক্য যখন আপনার দিকে মন্থর গতিতে তেড়ে আসছে— আপনি অল্ড এজ হোমে থাকতে চাইবেন না?’
অর্থের হিসেবটা কিন্তু—
আগে থেকে বুঝে নেবেন দাদা।
বাসিমুখে জয়কৃষ্ণপুর গ্রামে, ‘যৌতুকের জন্যে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় হত্যার সংবাদে আমাদের সকালটা হয় মসৃণ!’
বিক্ষোপ মিছিল করতে যেয়ে— গুম হওয়া ভাই ফেরার ;অপেক্ষায় আছে যে বোন—
সে বোন কি জানে—
রাখি বাঁধার সঠিক নিয়ম?ঠাকুমা বলতেন—
রাখি বাঁধার সময়,
নিয়ম মেনে চলতে হয়।
তাতে নাকি,কোনোদিন মুদ্রার;অভাব হবেনা ভাইয়ের।
যেখানে,ভৌগোলিক এলাকায়— ‘মাত্র নব্বই দিনের শিশুটিও রেহাই পায়না নরপিশাচের হাত থেকে’
সেখানে,ন্যাক্কারজনক যোজনার প্রতিবাদে—
ব্রোথেলের দেবীরা একজোট হয়ে; বিনা মাসুলে যোগান দিবে বলে—
নিষ্পত্তি কোরেছে!
অথচ,শহরে একদিন;
ব্রোথেল উচ্ছেদ কোরতে— প্রচুরসংখ্যক ব্রহ্মচারী স্লোগান ধরে।
এতো দামী স্লোগানের বেশ ভক্তও জুটে যায়।
আজকাল কে না জানে?
কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধু।
তবুও,মানুষ অলিগলিতে— বেওয়ারিশ-কুকুর নিধনের;
দাবি নিয়ে আসে,
তো সে সমাজে কবিদের— দায়বদ্ধতা কতটুকু?
কবি—অট্টহাসিতে ফেটে পড়ে! আর,আকাশের দিকে তাকিয়ে উচ্চারণ কোরে—
‘মাছের মায়ের পুত্রশোক নিয়ে আর কতোদিন বেঁচে থাকা যায়’
ভাউতাবাজি রেখে বরং, হারাম পানীয় গিলে ঘুমোতে যা!
কবিতা: কবিতা কিংবা বুলেট
(প্রকাশিত)
এই যে শুনুন—একটু সময় হবে?
ওস্তাদ—আপনাকেই বলছি— একটু নড়েচড়ে বসুন।
মস্কিষ্কের কোষে,চাপ পড়তে পারে।
তাই বিষাদের ঝঞ্জাবাতে,ডোবার আগে—একটু নড়েচড়ে বসুন!
সেদিন,প্রভঞ্জনের রাতে;
ছোট সাহেবের মেয়ে— ‘বলাৎকারের অপমানে উদ্বন্ধনে মারা গিয়েছে’!
তো সে সমাজে—কবিদের দায়বদ্ধতা কতটুকু?
আপনিও তো—সমাজ থেকে বিচ্ছ…Read More
কান্ত রায় changed their profile picture