Profile Photo

কান্ত রায়Offline

  • raykanto
  • Profile picture of কান্ত রায়

    কান্ত রায়

    3 years, 10 months ago

    কবিতা: শ্যাষ দেখা
    (প্রকাশিত)

    মধুমাস পেরিয়ে,ক্লেশে ভারাতুর হয়ে—
    তোমার সাথে শ্যাষ দেখা!
    তোমার উদ্যত পা,আমার উরুতে রেখে—যে পায়েল পড়িয়েছিলাম;আজ তা নেই।
    ধর্ষণের পর-তরুণীকে যেভাবে ছুঁড়ে ফেলা হয়!
    ওভাবে হয়তো পায়েলকে ঘিরে নানা শোরগোল,
    এ নিয়ে কেউ অভিযোগ দাখিল করেনি;
    নেই কোনো জোরালো প্রমাণ।
    ঘুম ভাঙ্গলে—
    মানুষ যেমনি স্বপ্ন ভুলে,
    তেমনি তুমিও ভুলেছো-
    আমার সংকলন;
    তবে কি জানো এ বুকে অবসাদ কতোটা মাথাচাড়া দিয়ে উঠে? তার আদিষ্ট কোনো জরিপ নেই!
    কিন্তু তোমাকে মানতেই হবে—খুব কাছ থেকে সেদিন নিজেকে খুন হতে দেখছিলাম!
    খানিকটা দ্বিধার আবজালে— পুড়িয়ে মারছিলে তুমি।

    ওহে;শকুন্তলার সখী~
    যে সন্ধ্যায়,তোমার সাথে সখ্যতা গড়েছি,
    সে সন্ধ্যাকে আমি বোঝাবো কি?
    যে রাতে বিরাট তেজে—
    আমার বাহুতে তুমি শুয়েছিলে,
    সে রাতকে আমি বলবো কি?
    যে উপগ্রহের মহাকর্ষণে—
    আমার সরল মনে জোয়াড়-ভাটা সৃষ্টি হতো,
    সে চাঁদের দিকে ইদানীং চাইতে পারি না!
    আশা ছিল তোমার আলিঙ্গনে— আমার জরাজীর্ণ কবিতারা হয়ে উঠবে উপজীব্য;
    অবহেলা গায়ে মেখে,
    উপেক্ষার খামে মুড়ে—
    কিভাবে মনের ডাকবাক্সে বন্দী হতে হয়?
    তা কেউ তোমাকে দেখে শেখে!
    বেলাশেষে তোমাকে জানতে গিয়ে জেনেছি~ভালোবাসা আর বিরহ মিলে হয় সমসত্ত্ব মিশ্রণ।
    তবে,তোমার বিদায়—
    কবুল করা কষ্টের,
    আমলে নেওয়া;
    তার চেয়েও বেশি ভয়ের!

    6
    2 Comments

Friends

Profile Photo
Fahmida Ara Mahmud
@fahmidafams
Profile Photo
Akhi Akter
@akhi
Profile Photo
SuraiyaSuha
@suraiyasuha
Profile Photo
MohammadAzizulIslam
@mohammadazizulislam
Profile Photo
Mohammad Burhan
@matirmanush
Profile Photo
Drsm-Thakur
@drsm-thakur
Profile Photo
Charls
@charls
Profile Photo
Atia Nasrin
@atia
Skip to toolbar