-
কবিতা: তোমাকে না দ্যাখার শোকে
(প্রকাশিত)লাল ফর্দ অনুযায়ী,গাঙ্গ রাণীর মতোন;বিপন্না তুমি আজকাল—
শুধু দক্ষিণবঙ্গে নয়,
তোমায় খোয়ানোর আশঙ্কায়— নকশাল আন্দোলনের আঁখর; গিয়ে পড়েছে জাজিমবিশিষ্ট বিছানায়।
বিছানার যে পাশটায়—শাদা পাঁচিল গেঁথে,
প্রতিরোধ কোরা হয়েছে;
নির্বাসনের পর—সেথায় এক ঐশ্বরিক উত্তর
আমাকে কারারুদ্ধ কোরে রেখেছে— এগারোবার!
তুমি চলে যাওয়ার পশ্চাতে, হাতের রেখায় ফাটল ধরেছে;
চর্তুভূজ চিহ্ন স্পষ্ট থাকা স্বত্তেও কাজ কোরেনি—
কর্ণের রক্ষাকবচ।
তোমার ঠোঁটের নিচের—ছোট্ট কালো তিলটা;
নিজ মেরুরেখার পশ্চিম থেকে পূর্বে ঘুরছে তো ঘুরছে।
আমি একদৃষ্টে চেয়ে দ্যাখছি তো দ্যাখছি।
চরম উৎকন্ঠায়-
ক্রোড়ের ভেতরটায়;সম্মুখ সমরে কর্তৃত্ব নেওয়া— নেতাজী,প্রকাশ্যে বৈরিতার পথ বেছে নিয়েছেন!
এ সংঘাত থামাতে গিয়ে—থেমে যাই আমি,নিষ্ক্রিয় হয় জাভাদেশীয় গন্ডার।
দিনের অন্ধকারে স্মৃতির খুঁটিতে উলটো হয়ে ঝুলে থাকি হালফিল—
একাধারে দৃষ্টিশক্তি কৃশতনু হতে চলেছে;
চলার সময় নক্তচরের কানের শব্দোত্তর হিল্লোলিত করান শুনে মার্গ খুঁজি!
তৃষ্ণার্ত কাকের মতোন , প্লাষ্টিকের সংস্রবে পাথর ফেলতে ফেলতে মাঙ্গলিক দোষ করি পান।
তোমাকে না দ্যাখার শোকে;সিনায় সিনা টান লেগে উঠে আসে চক্রবাল আয়ত বালুরাশি,
উঁচু কুঁজওয়ালা ভারবাহী পশু’র পিঠে চড়ে বেড়ানো বেদুইন লাথি মারে নিয়তির খাতায়—
গোল রন্ধ্র রটনা কোরে জলশূণ্য-মানবহীন সাহারা মরুভূমি!
জোতদার আশ্বিন মাসের শেষ দিন অবধি, ভূস্বামীদের খাজনা-নজরানা শোধে ব্যস্ত সমস্ত—
যেখানে চিরস্থায়ী বন্দোবস্ত বিলুপ্ত হওয়ার আগেই বিলুপ্ত হয়েছো তুমি।
নিরেট অলকানন্দাতে ঝাপ দিতে গিয়ে, নিঁখোজ হওয়া মন্দাকিনী বেঁচে থাকে।12 Comments -
Friends
Fahmida Ara Mahmud
@fahmidafams
Akhi Akter
@akhi
SuraiyaSuha
@suraiyasuha
MohammadAzizulIslam
@mohammadazizulislam
Mohammad Burhan
@matirmanush
অনুলেখা
@sushmi
Drsm-Thakur
@drsm-thakur
Charls
@charls
Atia Nasrin
@atia



বাহ দারুণ!