-
সব গল্পের হয়তো শেষ থাকে না।
সময়ের স্রোতে ভেসে বেড়ানো প্রতিটা মানুষ কেবলি একটা সরল সমীকরণ খুঁজতে থাকে।দীর্ঘ মনে হওয়া পথটা হয়তো ক্ষীণ হতে থাকে সুখে আবৃত মানুষগুলোর কাছে কিন্তু অপেক্ষার্থীর প্রহর তো ফুরায় না…এভাবে চলতে চলতে হঠাৎ দেখা হওয়া কিছু মানু্ষের সাথে সম্পর্ক গড়ে উঠে।সম্পর্ক গুলো সরল সমীকরণের গণ্ডি পার করে শুধু যে জটিল হয় তা না তৈরি হয় নতুন একটা গল্প…রাগ, অভিমান আর ঝগড়ার মিশ্র অনুভূতির বেড়াজালে বাধা গল্পজোট হোক না অপরিণত, হোক না রবীঠাকুরের ছোট গল্পের মতো “শেষ হইয়াও যার হয়না শেষ”।।
পাচিলে বসা শালিক পাখিটাও অপেক্ষা করে হঠাৎ করে উড়ে এসে অভিমানগুলো সরিয়ে দেবে তার কেউ,,আবারো দেখা যাবে জোড়া শালিক…আর আমরাতো মানু্ষ,অভিমানগুলো রোদে শুকিয়ে জরো করে রাখবোনা,,ঝুম বৃষ্টি হয়ে কেউ ধুয়ে দিবে বলে!!!!না হলে আর গল্প হলো কই!
বেলা শেষের অন্তিম ক্ষণে দাঁড়িয়ে হলেও,আমাদেরো একটা গল্প হলো বলো!!ঐ যে শেষ না হওয়ার মতো গল্প..সময় পেলে বলতে বসে যাবো–সেদিন ছিলো মেঘলা আকাশ হঠাৎ করেই দেখা হয়ে গেলো……………..
✍️3 Comments
Friends
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
মাহ্দী সাকিব
@mahdi-sakib
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
sanjida akter jim
@sanjidajim
Halima-Moly
@halima-moly
Neel tripura
@neel
Foyzur Khan
@foyzur-khan
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo


সুন্দর লেখা আগামীর শুভেচ্ছা