Profile Photo

Ritwick chowdhury NAYANOffline

  • ritwickchowdhurynayan
  • Profile picture of Ritwick chowdhury NAYAN

    Ritwick chowdhury NAYAN

    4 hours, 52 minutes ago

    আধুনিকতার ছোঁয়া
    ——————

    ইদানিং চ্যাট জিপিটির কাছেই
    সকল প্রশ্নের উত্তর খুঁজছি।
    ভালোবাসতে চাই,
    কোন মুডে কোন শব্দ প্রয়োগে
    ভালোবাসা খোশ আমদেদ বলে
    সাদর সম্ভাষণ জানাবে, সে বলে দেবে।
    আমার ব্যাকুলতার নীল রহস্যের
    সমাধান দেবে এক লহমায়।
    এ মুহূর্তে আমার করণীয় সম্পর্কেও
    তার জ্ঞানের ভান্ডার অসীম।
    কেমন মৃত্যুতে আমি কষ্ট কম পাবো
    তাও জানা আছে তার।
    সরকারের উন্নয়নের ফিরিস্তি
    তার নখদর্পনে।
    তবে সাধারণ মানুষের দুঃখগুলো নিয়ে
    তার মাথাব্যথা নেই;
    গরীবের সরকার হয়ে কারা গদিতে বসবে,
    জানা নেই তার।
    এ দেশটাকে চুষে খাচ্ছে কারা, জানে না।
    স্বীকার করতেও দ্বিধা নেই তার;
    ‘স্যরি’ বলে নিজের অবস্থান জানান দেয়।
    আমরাও যে যার মতো একেকটি
    রোবট হওয়ার চেষ্টা করে চলেছি।
    সবজান্তার অভিনয় করে যাচ্ছি
    দুঃখগুলোকে পাশ কাটিয়ে।
    শাপশাপান্ত করছি মৃদু স্বরে,
    অভিশাপ দিচ্ছি মনে মনে।
    কেননা আমাদের জন্য আয়নাঘর আছে,
    চ্যাট জিপিটি সেদিক থেকে ভাগ্যবান।

    ঋত্বিক নয়ন

    1 Comment
    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, প্রযুক্তির ভিড়ে আমরা আসলেই অনেকখানি রোবট হয়ে যাচ্ছি। একদম বাস্তব কথা বলেছেন, আয়নাঘরের ভয় আর চ্যাট জিপিটির সীমাবদ্ধতাগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

Skip to toolbar