Profile Photo

Raihan TonmoyOffline

  • rtraihan
  • Profile picture of Raihan Tonmoy

    Raihan Tonmoy

    4 years, 6 months ago

    গল্প: লাইফ ইজ এ গেম অফ চেন্জ

    টাইপ: একশন, থ্রিলার
    লেখক: রায়হান তন্ময়
    —————————————-
    সিজন ০১:
    পর্ব-০২
    —————————————-
    রবিনের শৈশবকাল : সময়টা ২০০১/২ সালের মাঝামাঝি তে । রবিন তখন ক্লাস টেন এ পড়ে । সাদামাটা খুব লম্বাটেও না । ক্লাসে পড়াশোনায় মন থাকতো কম । পাইলট হয়ে দেশ বিদেশে উড়ে বেড়ানোর স্বপ্ন ছিলো । একাকী সময় পার করতো বেশির ভাগ সময়ে । আকাশ আর উড়োজাহাজ নিয়ে কৌতূহল ছিলো সবসময় । একদিন বিকেলে খোলা মাঠের উত্তর পাশের কোনায় ছোট পুকুর পাড়ে বসে রীতিমত আকাশ নিয়ে তার গবেষণা চলছে । হঠাৎ পাশ থেকে চিৎকারের আওয়াজ তার কানে আসতেই দৌড় দিয়েছিল । পালানোর জন্য না, কৌতূহল বসত কি হয়েছে সেটা দেখার জন্য । এই কৌতূহল যে তার জীবনের অনেক বড় চেন্জ এনে দিবে কে জানতো । একেবারে সামনা সামনি পড়ে গেলো রবিন । ৬ জন ডানপিটে ছেলের মাঝখানে রবিনের ক্লাসের অভদ্র, বেয়াদব ছেলেটা (সিজার) রক্তমাখা ক্রিকেট স্ট্যাম্প হাতে দাঁড়িয়ে । মাথায় এখনো রক্ত ঝরছে ছেলেটার, পড়ে আছে ওদের ছয়জনের সামনেই । বেঁচে আছে কিনা ঠিক বোঝা গেলো না । বুঝতে আর বাকি নেই, কোনো ঘটনার জেরে রবিন ও তার ডানপিটে বন্ধুরা অজ্ঞাত ছেলেটাকে মাথায় আঘাত করেছে । হয়তো বা বেঁচে নেই । ওদের সামনেই রবিন দাঁড়ানো । সিজারের হাতে রক্তমাখা স্ট্যাম্প । বাকি পাঁচ জনের দুইজন দুটো স্ট্যাম্প হাতে নেওয়ার জন্য রেডি, বাকি তিনজন রবিন কে কেন্দ্র করে সামনের দিকে পা বাড়ালো । রবিন হতভম্ব চোখে দাঁড়িয়ে আছে …

    বর্তমান সময় : ডিটেকটিভ অফিসার পান্ডে, রবিনকে স্কোয়াডের জিপ এ উঠিয়ে হেড কোয়ার্টারের দিকে যাওয়ার জন্য নির্দেশ দিলো । পাশার মৃত বডি ফরেনসিক ল্যাবে পাঠাতে বলা হয়েছে । রবিন পালানোর চেষ্টা করলেও করতে পারতো, তবে পান্ডের ক্রস ফায়ার কখনো মিস যায় না সেটাও খুব ভালো করেই জানতো রবিন ।

    জেনির কি অবস্থা হতে পারে? কেনো এভরিল তার ছোট ভাইকে রবিনের পেছনে স্পাই এর দায়িত্ব দিয়েছিলো । কি হবে রবিনের ? পাশার নেটওয়ার্কের বড় মাফিয়া লিডার রা কি ছেড়ে দেবে রবিন ও তার পরিবার কে ??? জানতে গল্পটি পড়তে থাকুন । আসছে পর্ব ০৩ ….

    চলবে…
    —————————————–

    পরিচয় পর্ব:
    ১. সিজার: রবিনের স্কুলের একই ক্লাসের ডানপিটে অভদ্র ছেলে । মারামারি, চাঁদাবাজি, নেশাগ্রস্থ ।
    ২. রবিন শেখ (রবিন) : গল্পের প্রধান চরিত্র ।
    ৩. পাশা : গল্পের খলনায়ক চরিত্র গুলোর অন্যতম চরিত্র । সিজন ওয়ান এর প্রধান খলনায়ক (মাফিয়া লিডার)।
    ৪. পান্ডে : ডিটেকটিভ অফিসার । গল্পের অন্যতম প্রধান চরিত্র ।
    ৫. এভরিল: রবিনের ওয়াইফ (এক্স)
    ৬. জেনি : রবিনের একমাত্র মেয়ে ।

    6
    4 Comments

Friends

Profile Photo
Mostakim Khan
@mostakim-khan
Profile Photo
Azmayin Talha
@azmayin9956
Profile Photo
Kamruzzaman
@kamruzzaman21
Profile Photo
Yasin Arafat Toha
@arafatmt
Profile Photo
AKM Rukonuzzaman
@akmrukonuzzaman
Profile Photo
Rayhan Uddin
@rayhan-uddin
Profile Photo
Raihan
@aburaihan0802
Skip to toolbar