-
গল্প: লাইফ ইজ এ গেম অফ চেন্জ
টাইপ: একশন, থ্রিলার
লেখক: রায়হান তন্ময়
—————————————-
সিজন ০১:
পর্ব-০৩
—————————————–
বাচ্চা মেয়ে জেনির চিৎকারে শ্বাসরুদ্ধকর ঘর ফেটে গেলেও বাইরে আওয়াজ পৌঁছানোর বন্ধু মাত্র সুযোগ নেই । রুমের ভেতরে একটা টিভি চালানো রয়েছে । টিভিতে বাবা কে পুলিশ জিপে নিয়ে যাওয়ায় ভিডিও নিজ চোখে দেখে জেনির কান্না আরও বেড়ে গেছে । বাবাকে নিয়ে যেতে দেখে মেয়ের আর্তনাদ । ঘরের অক্সিজেনের কাউন্টডাউন শুরু হয়েছে । বাকি আছে আর মাত্র ২৩ ঘন্টা ২৭ মিনিট ২৪ সেকেন্ড । এদিকে এভরিলের বাসার সামনে একটা কালো জিপ এসে থামলো । লাইট নিভিয়ে কেউ একজন জিপি থেকে নেমে ভিতরে ঢুকতে দেখা গেলো ।
পান্ডে তার ফোর্স সহ রবিনকে নিয়ে ডিটেক্টিভ হেড কোয়ার্টার এ পৌঁছেছে । রবিন মনে হচ্ছে খুব ঠান্ডা মেজাজেই আছে । মেয়ের কিডন্যাপ হওয়া, নিজের এরেস্ট এসব নিয়ে মনে হচ্ছে কোনো রকম চিন্তাই তার আসছে না । আসলে কি হচ্ছে, কেনো হচ্ছে, কি হবে সব কিছুই কেমন যেন ঘোলাটে মনে হতে থাকলো ।ছেলেবেলায় রবিন ….
ওরা ছয়জন রবিন কে ঘিরে ধরেছে স্ট্যাম্প হাতে, আতঙ্কিত রবিন তখন দাঁড়িয়ে । এরই মধ্যে সিজার বলে উঠলো ‘আমি ওকে মারতে চাইনি রে রবিন, কে জানতো সে মরে যাবে । সরি ! ‘ রবিন তো আরও হতবাক ! কি হতে যাচ্ছে । আশপাশ থেকে মানুষের আনাগোনা হতেই সিজার হাতের রক্ত মাখা স্ট্যাম্প রবিনকে ধরিয়েই চিৎকার দিলো এটা তুই কি করলি রবিন !!! সব অপরাধের দায়ভার এখন রবিনের কাঁধে, রবিনকে ঘিরে প্রায় পঞ্চাশ লোকের সমারোহ । সিজার সাথে বাকি পাঁচজন কে নিয়ে সাইড হয়ে গেছে । রবিনের মুখে একটা শব্দও নেই । যেন সত্যিই সে নিজেই অপরাধী ।কেন রবিন কাউকে কিছুই বললো না? এভরিলের বাসায় যেতে দেখা মানুষ টা কে হতে পারে? মেয়ে কিডন্যাপ হওয়ার পরেও রবিন কেন এত নিশ্চুপ ? জেনির কান্নার শব্দে ঘরের ভেতরে থাকা বিড়াল ছানা টাও ছটপট শুরু করেছে । আসছে আগামীকাল পর্ব ০৪ । চোখ রাখুন ওয়ালে …
চলবে…
—————————————–
পরিচয় পর্ব:
১. সিজার: রবিনের স্কুলের একই ক্লাসের ডানপিটে অভদ্র ছেলে । মারামারি, চাঁদাবাজি, নেশাগ্রস্থ ।
২. রবিন শেখ (রবিন) : গল্পের প্রধান চরিত্র ।
৩. পাশা : গল্পের খলনায়ক চরিত্র গুলোর অন্যতম চরিত্র । সিজন ওয়ান এর প্রধান খলনায়ক (মাফিয়া লিডার)।
৪. পান্ডে : ডিটেকটিভ অফিসার । গল্পের অন্যতম প্রধান চরিত্র ।
৫. এভরিল: রবিনের ওয়াইফ (এক্স)
৬. জেনি : রবিনের একমাত্র মেয়ে ।
৭. এভরিলের বাসায় গামী নাম না জানা কেউ: ????2 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
Mostakim Khan
@mostakim-khan
Azmayin Talha
@azmayin9956
Kamruzzaman
@kamruzzaman21
Nayeim Sheikh Kabir
@nayeim
Yasin Arafat Toha
@arafatmt
AKM Rukonuzzaman
@akmrukonuzzaman
Rayhan Uddin
@rayhan-uddin
Raihan
@aburaihan0802


প্রতি পর্বেই জমছে প্রশ্ন, জট পাকাচ্ছে নানা ভাবনা। শুভেচ্ছা নেবেন লেখক।