তুলট | রুকাইয়া আক্তার এশা | Activity
"নাম না জানা অনেকে"
রুকাইয়া আক্তার এশা 
আমার শুষ্ক হৃৎপিন্ডের ক্ষত 
    প্রসারিত হইলো
ভোরের সহাস্য পুষ্পরেণু
  সাঝে প্রাণ হারাইলো,
জোৎস্নার আলো আসিলো আমার ছনের ঘরে
গড়াইয়া পড়িল আমার শুষ্ক থালার পরে 
চিৎকার করি একলা ঘরে
খাদ্য খুঁজি দ্বারে দ্বারে,
কেউ সারা নাহি দিল। 
হঠাৎ আসিল এক আগন্তুক
হাতে যান্ত্রিক বচনযন্ত্র
ঘুরিছে দিগবিদিক 
সংবাদ নাহি পায় স্বতন্ত্র 
হায়!
আমার শুন্য থালা দেখিতে পাইয়া
   ফিরিয়া নাহি  চায়
চঞ্চল পদে সম্মুখ পানে হাঁটিয়া চলিয়া যায়।
হুজুর বলিলেন নামাজ পড়ো,
পন্ডিত শোনান মন্ত্র
মন্ত্র, নামাজ পড়িয়া কি তবে ভরিব এ পাকযন্ত্র?
 মন্ত্র, নামাজ তোমরাও পড়ো 
আমার ক্ষেত্রে তবে
ভোজন আয়োজন বাদ থাকিবে কেন
তোমরা খাইবে যবে।
নতুবা নামাজ, মন্ত্র পড়িয়া তোমাদের
উপোস রইতে হবে।
পথে ফিরে খুঁজি খাদ্য, বস্ত্র
জীর্ণ বাসস্থান
ইহার লাগি বিক্ষত হইয়া
আনিয়াছি বিজয় মান?
পথে ঘুরিয়া দেখি ফুলের বাহার
কোথাও সেথায় না পাই আহার
এরা কোন পাথরের পূজারী? 
হিন্দু ও নও, মুসলিম ও নও
ধর্ম নাই তোমার, চুপ রও।
অভুক্ত আত্মাকে ফেলে ফুলের ভোগ দেয় যে
মিনার, স্তম্ভ কি তাহা ভক্ষণ করিবে 
ভাবিয়া নেয় সে?
ওরা আমায় দেখিতে আসেনা,
স্তম্বদলিত রূহের জন্য প্রার্থণা করেনা 
সকাল হারালে সাঝের  শেষে
ভালোবাসা মরে যায় ফুলের বেশে।
কই হে প্রভাত, দূর করে রাত 
আছড়ে পড়ো আমার ক্রোড়ে
সারাটি বছর পরে,
ওরা মোদের খুনের প্রতিটি ফোটার ঋণ শোধালো ফুলে
অতঃপর গেল ভুলে।
কই হে রফিক, শফিক, জব্বার
কই হে কালাচাঁন
আমি যে স্বাধীন করিতে দেশ
রক্ত করিলাম দান।
ভুলে গেছে সব সন্তান আমার, 
মিছেই আমার প্রাণ
পিলসুজের বাতির ন্যায় 
হইয়া গিয়াছে ম্লান।
হঠাৎ শুনিতে পাই সহযোদ্ধা আমার চেচিয়া উঠিল-
ওহে ভাই আমার
 পতাকার লোভে বুলেটের খোঁচায়
গিয়াছে মগজ ফেটে,
বিনিময়ে তার মোনাজাত নাই
ফুল দিয়ে গেল হেটে।
আমার মায়ের কান্না দেখেনি,
দেখেনি শহিদ পুত্রের শোক
মাটির পরে শায়িত দেহে
শান্তির ফোটা বর্ষিত হোক।
কৃষ্ণচূড়ার ন্যায় রক্তের দাগ
   ভুলে গেলে তবে আজ?
আমার বুকে পাড়ায়ে কারা
 মিনারে পড়ায় তাজ?
“নাম না জানা অনেকে”
রুকাইয়া আক্তার এশা 
আমার শুষ্ক হৃৎপিন্ডের ক্ষত
    প্রসারিত হইলো
ভোরের সহাস্য পুষ্পরেণু
  সাঝে প্রাণ হারাইলো,
জোৎস্নার আলো আসিলো আমার ছনের ঘরে
গড়াইয়া পড়িল আমার শুষ্ক থালার পরে
চিৎকার করি একলা ঘরে
খাদ্য খুঁজি দ্বারে দ্বারে,
কেউ সারা নাহি দিল। 
হঠাৎ আসিল এক আগন্তুক
হাতে যান্ত্রিক…Read More
"রিক্ত-রঙিন দিনগুলো"
  রুকাইয়া আক্তার এশা 
আন্দোলনে কমলো ভাড়া
পাশ হলো হাফ পাস!
খাদ্য সংকটে বাঙালি কেবল-ই
করছে হায়হুতাশ!
খাবার নেই, বিদ্যুৎ নেই, পকেটেও নেই টাকা
সেঁতু পাড়ি দেই, ফাইভ জি চালাই,
     ঘুরে মেট্রোর চাকা।
কোন খাতে কত ব্যয় হলো
তার হিসেবে কিন্তু পাকা।
সিএনজি সব ডিজেল সেজে
হাতিয়ে নিল পয়সা সবে
বলতে বলতে গলা ফাটিয়ে
বাসের ভেতর ঠিকই চ্যাচাবে-
"বুঝলেন ভাই, এরা খুবই বাজে
কবে যে দেশটা স্বাধীন হবে!"
হেঁটে হেঁটে যাব, বাসেও চ্যাচাবো,
বাঁচবে তবে পাঁচটি টাকা।
মোটা বা লাল চাল কিনতেই
মধ্যবিত্তের পকেট ফাঁকা!
চাল নেই ঘরে, ডাল নেই, নেই আমিষ
নিরামিষাশী হয়েই বাঁচি, তাতেও মেলানো বিষ।
খোকার বায়না মাংস খাবে
বড়জোর দুয়েক পিস
তোরা কিনলে আমাদের একটু দিস!
টাকা দিয়ে দিব সেটার,  টেনশন বুঝি নিস?
শায়েস্তা খাঁ'র অ্যান্টোনিম 
" হালি ৫০ মুরগির ডিম"
জয়নুলের নব চিত্রকর্ম
-"২০২৩ এর দুর্ভিক্ষ"
দোকানী যে বুদ্ধিমান
গেয়ে বাংলার জয় জয় গান
কনটামিশন, প্রিজার্ভেশন
দু'মিশনেই সুখ্যাতি পান।
খাদ্যের যেই সংকট
 বুঝো রক্ষণের মর্ম?
নিশ্চুপ রও মর্কট 
নতুবা তুলে নেয়া হবে চর্ম।
ক্রমশ রিক্ত হতে চললো যোগান
সাহেবও দিলেন মুদি দোকান!
খাদ্য,  আহা সেতো ফান্ডামেন্টাল রাইট
সংবিধানের পাতা উলটে পাল্টেই পেড়িয়ে যায় ডে-নাইট
নাই,  এর কোন অল্টারনেটিভ নাই।
এবার নাহয় আমাদের দিকেও একটু তাকান ভাই?
“রিক্ত-রঙিন দিনগুলো”
  রুকাইয়া আক্তার এশা 
আন্দোলনে কমলো ভাড়া
পাশ হলো হাফ পাস!
খাদ্য সংকটে বাঙালি কেবল-ই
করছে হায়হুতাশ!
খাবার নেই, বিদ্যুৎ নেই, পকেটেও নেই টাকা
সেঁতু পাড়ি দেই, ফাইভ জি চালাই,
     ঘুরে মেট্রোর চাকা।
কোন খাতে কত ব্যয় হলো
তার হিসেবে কিন্তু পাকা।
সিএনজি সব ডিজেল সেজে
হাতিয়ে নিল পয়সা সবে
বলতে বলতে গলা ফাটিয়ে…Read More