Profile Photo

রুকাইয়া আক্তার এশাOffline

  • RukaiaAkterEsha
  • “রিক্ত-রঙিন দিনগুলো”
    রুকাইয়া আক্তার এশা

    আন্দোলনে কমলো ভাড়া
    পাশ হলো হাফ পাস!
    খাদ্য সংকটে বাঙালি কেবল-ই
    করছে হায়হুতাশ!

    খাবার নেই, বিদ্যুৎ নেই, পকেটেও নেই টাকা
    সেঁতু পাড়ি দেই, ফাইভ জি চালাই,
    ঘুরে মেট্রোর চাকা।
    কোন খাতে কত ব্যয় হলো
    তার হিসেবে কিন্তু পাকা।

    সিএনজি সব ডিজেল সেজে
    হাতিয়ে নিল পয়সা সবে
    বলতে বলতে গলা ফাটিয়ে
    বাসের ভেতর ঠিকই চ্যাচাবে-
    “বুঝলেন ভাই, এরা খুবই বাজে
    কবে যে দেশটা স্বাধীন হবে!”

    হেঁটে হেঁটে যাব, বাসেও চ্যাচাবো,
    বাঁচবে তবে পাঁচটি টাকা।
    মোটা বা লাল চাল কিনতেই
    মধ্যবিত্তের পকেট ফাঁকা!

    চাল নেই ঘরে, ডাল নেই, নেই আমিষ
    নিরামিষাশী হয়েই বাঁচি, তাতেও মেলানো বিষ।
    খোকার বায়না মাংস খাবে
    বড়জোর দুয়েক পিস
    তোরা কিনলে আমাদের একটু দিস!
    টাকা দিয়ে দিব সেটার, টেনশন বুঝি নিস?

    শায়েস্তা খাঁ’র অ্যান্টোনিম
    ” হালি ৫০ মুরগির ডিম”
    জয়নুলের নব চিত্রকর্ম
    -“২০২৩ এর দুর্ভিক্ষ”
    দোকানী যে বুদ্ধিমান
    গেয়ে বাংলার জয় জয় গান
    কনটামিশন, প্রিজার্ভেশন
    দু’মিশনেই সুখ্যাতি পান।
    খাদ্যের যেই সংকট
    বুঝো রক্ষণের মর্ম?
    নিশ্চুপ রও মর্কট
    নতুবা তুলে নেয়া হবে চর্ম।

    ক্রমশ রিক্ত হতে চললো যোগান
    সাহেবও দিলেন মুদি দোকান!
    খাদ্য, আহা সেতো ফান্ডামেন্টাল রাইট
    সংবিধানের পাতা উলটে পাল্টেই পেড়িয়ে যায় ডে-নাইট
    নাই, এর কোন অল্টারনেটিভ নাই।
    এবার নাহয় আমাদের দিকেও একটু তাকান ভাই?

    5
    3 Comments

Friends

Profile Photo
Saleha-Akter
@saleha-akter
Profile Photo
RahamatAli
@rahamatali
Profile Photo
MariaTasnim
@mariatasnim
Profile Photo
Arif-Ahmed
@arif-ahmed
Profile Photo
AfRor-Mishu
@afror-mishu
Profile Photo
Sheikh-Saadi-Saimon
@sheikh-saadi-saimon
Profile Photo
Md Ashfak Sayed
@ashfak
Skip to toolbar