Profile Photo

রুকাইয়া আক্তার এশাOffline

  • RukaiaAkterEsha
  • “নাম না জানা অনেকে”
    রুকাইয়া আক্তার এশা

    আমার শুষ্ক হৃৎপিন্ডের ক্ষত
    প্রসারিত হইলো
    ভোরের সহাস্য পুষ্পরেণু
    সাঝে প্রাণ হারাইলো,
    জোৎস্নার আলো আসিলো আমার ছনের ঘরে
    গড়াইয়া পড়িল আমার শুষ্ক থালার পরে
    চিৎকার করি একলা ঘরে
    খাদ্য খুঁজি দ্বারে দ্বারে,
    কেউ সারা নাহি দিল।

    হঠাৎ আসিল এক আগন্তুক
    হাতে যান্ত্রিক বচনযন্ত্র
    ঘুরিছে দিগবিদিক
    সংবাদ নাহি পায় স্বতন্ত্র
    হায়!
    আমার শুন্য থালা দেখিতে পাইয়া
    ফিরিয়া নাহি চায়
    চঞ্চল পদে সম্মুখ পানে হাঁটিয়া চলিয়া যায়।

    হুজুর বলিলেন নামাজ পড়ো,
    পন্ডিত শোনান মন্ত্র
    মন্ত্র, নামাজ পড়িয়া কি তবে ভরিব এ পাকযন্ত্র?
    মন্ত্র, নামাজ তোমরাও পড়ো
    আমার ক্ষেত্রে তবে
    ভোজন আয়োজন বাদ থাকিবে কেন
    তোমরা খাইবে যবে।
    নতুবা নামাজ, মন্ত্র পড়িয়া তোমাদের
    উপোস রইতে হবে।

    পথে ফিরে খুঁজি খাদ্য, বস্ত্র
    জীর্ণ বাসস্থান
    ইহার লাগি বিক্ষত হইয়া
    আনিয়াছি বিজয় মান?

    পথে ঘুরিয়া দেখি ফুলের বাহার
    কোথাও সেথায় না পাই আহার
    এরা কোন পাথরের পূজারী?
    হিন্দু ও নও, মুসলিম ও নও
    ধর্ম নাই তোমার, চুপ রও।
    অভুক্ত আত্মাকে ফেলে ফুলের ভোগ দেয় যে
    মিনার, স্তম্ভ কি তাহা ভক্ষণ করিবে
    ভাবিয়া নেয় সে?

    ওরা আমায় দেখিতে আসেনা,
    স্তম্বদলিত রূহের জন্য প্রার্থণা করেনা
    সকাল হারালে সাঝের শেষে
    ভালোবাসা মরে যায় ফুলের বেশে।

    কই হে প্রভাত, দূর করে রাত
    আছড়ে পড়ো আমার ক্রোড়ে
    সারাটি বছর পরে,
    ওরা মোদের খুনের প্রতিটি ফোটার ঋণ শোধালো ফুলে
    অতঃপর গেল ভুলে।
    কই হে রফিক, শফিক, জব্বার
    কই হে কালাচাঁন
    আমি যে স্বাধীন করিতে দেশ
    রক্ত করিলাম দান।
    ভুলে গেছে সব সন্তান আমার,
    মিছেই আমার প্রাণ
    পিলসুজের বাতির ন্যায়
    হইয়া গিয়াছে ম্লান।

    হঠাৎ শুনিতে পাই সহযোদ্ধা আমার চেচিয়া উঠিল-
    ওহে ভাই আমার
    পতাকার লোভে বুলেটের খোঁচায়
    গিয়াছে মগজ ফেটে,
    বিনিময়ে তার মোনাজাত নাই
    ফুল দিয়ে গেল হেটে।

    আমার মায়ের কান্না দেখেনি,
    দেখেনি শহিদ পুত্রের শোক
    মাটির পরে শায়িত দেহে
    শান্তির ফোটা বর্ষিত হোক।

    কৃষ্ণচূড়ার ন্যায় রক্তের দাগ
    ভুলে গেলে তবে আজ?
    আমার বুকে পাড়ায়ে কারা
    মিনারে পড়ায় তাজ?

    6
    2 Comments
    • খুব সত্য আর ভীষণ ধারালো কবিতার কথাগুলো। যেমন,
      কই হে প্রভাত, দূর করে রাত
      আছড়ে পড়ো আমার ক্রোড়ে
      সারাটি বছর পরে,
      ওরা মোদের খুনের প্রতিটি ফোটার ঋণ শোধালো ফুলে
      অতঃপর গেল ভুলে। ——- এছাড়া এই লাইনগুলোতে নজরুলের ছায়া দেখতে পেলাম। ভালো লাগলো। আরো লিখবেন আশা রাখি। অভিনন্দন!

    • সুন্দর কবিতা। অভিনন্দন।

Friends

Profile Photo
Saleha-Akter
@saleha-akter
Profile Photo
RahamatAli
@rahamatali
Profile Photo
MariaTasnim
@mariatasnim
Profile Photo
Arif-Ahmed
@arif-ahmed
Profile Photo
AfRor-Mishu
@afror-mishu
Profile Photo
Sheikh-Saadi-Saimon
@sheikh-saadi-saimon
Profile Photo
Md Ashfak Sayed
@ashfak
Skip to toolbar