-
জাগোর
সাব্বির আহমেদওঠ জেগে ওঠ আমজনতা
আর কতকাল থাকবি ঘুমে?
আর কবে বল হুঁশ হবে ভাই?
দেখ টেনে তোর নিচ্ছে যমে!
আমজনতাই বলির পাঁঠা
হচ্ছে ওদের পকেট কাটা
বুঝলিনারে কপাল ফাটা!
তোর ঘাড়ে দায় পরছে ক্রমে,
দিন গেলে তোর বাড়ছে খরচ
আয় কি মোটেও বাড়ছে ভ্রমে?
ওঠ জেগে ওঠ আমজনতা
আর কতকাল থাকবি ঘুমে?
পোকেট তোদের নিচ্ছে লুটে
আজ যদি না সুপ্ত টুটে
দে গলা তোর হাড়িকাঠে,
জীবন প্রদীপ যাক না থেমে!
নয়তো বীরের বংশজাতি
আয় ছুটে রাজপথে নেমে।
ওঠ জেগে ওঠ আমজনতা
আর কতকাল থাকবি ঘুমে?
রোজ পণ্যের দাম বাড়ানো
নাটক ওদের সব সাজান
মুখখানা দেখ পীর ভজানো!
সব সাধু দোষ নাই স্বনামে,
ওঠ জেগে ওঠ গর্জে মরদ্
মত যতো তোর যাক না বামে।
ওঠ জেগে ওঠ আমজনতা
আর কতকাল থাকবি ঘুমে?
হয় সভা রোজ লোক দেখানো
কার্য আসল লোক ঠকানো
চাই পথিকৃৎ পথ কাপানো
নয় ভয় নয় হ্রস্ব দমে,
দাও বলে এই দেশটা চলে
কাদের টাকায় কাদের ঘামে?
ওঠ জেগে ওঠ আমজনতা
আর কতকাল থাকবি ঘুমে?
ভাবছো যাদের প্রিয়তম
স্বভাব তাদের নেকড়ে সম
করছো তবু নম নম
চরণ যুগল দিচ্ছ চুমে,
ভাঙ্গবে কবে ভুল ধারণা
আঙ্গুর কভু হয়না নিমে!
ওঠ জেগে ওঠ আমজনতা
আর কত কাল থাকবি ঘুমে?
উন্নয়নের মন্ত্র পাঠে
দেশটারে আজ তুলছে লাটে
থাকছে ওরা সোনার খাটে
উন্নতি আর ঘোড়ার ডিমে!!
অন্ধ বধির অবুঝ যারা
বুঝবে কবে কিসের দামে?
ওঠ জেগে ওঠ আমজনতা
আর কতকাল থাকবি ঘুমে?
পলাশিতে ভুল করেছি
দুইশ বছর দাম দিয়েছি
পাকিস্তানে টের পেয়েছি
শিকল পরা পা গুলামে,
এতেও যদি ঘুম না ভাঙে
দেশটা বুঝি যায় নিলামে।
ওঠ জেগে ওঠ আমজনতা
আর কত কাল থাকবি ঘুমে?
পাক গেল আর ব্রিটিশ গেল
ওরাতো নয় আপন ছিল
স্বজাতি তোর রক্ত খেলো
বুঝবি পরে দমে দমে,
হবে তোমার পস্তানো সার
দেখবি আয়ু গেছে কমে।
ওঠ জেগে ওঠ আমজনতা
আর কতকাল থাকবি ঘুমে?
মরবি কি তুই ধুকে ধুকে?
সাহসে ভর করে বুকে
দাড়াস না কেন পিঠটা ঠুকে
ক্লেশ ঝেড়ে ফের নবোদ্যমে,
লক্ষ করো বক্ষঃস্থলে
মার লাথি তুই জোড় কদমে।
ওঠ জেগে ওঠ আমজনতা
আর কতকাল থাকবি ঘুমে।
দে ভেঙে দে বুকের পাঁজর
আছে যত ওদের দোসর
ভয় পাসনে,ফুলায় কেশর
যম ওরা তো হয় নরমে,
শক্ত জনের ভক্ত ওরা
দে ঘোষণা এই মরমে।
ওঠ জেগে ওঠ আমজনতা
আর কতকাল থাকবি ঘুমে?5 Comments
Friends
Syeda Tahmin Ara
@tahmina-s
MD AKRAMUL HOQUE
@akramul-here
MD AMAN ULLA
@aman06
Farhana Nawrin (Sumi)
@nawrin
Omar Sani
@omar-sani
RITON MOSTOFA
@riton
Mustafa Nazmus Sakib (Zubair)
@mustafasakib
Md.Akram hosen
@hosen
Arefeen
@arefeen



অভিনন্দন কবিয়াল