-
,,তোমার জন্য,,(পর্ব-২)
সাব্বির আহমেদসুনয়না,
তোমার অনুভূতিহীন হৃদয়ে
ঐশ্বৰ্যের জৌলুসে ছিলে দিপ্তিময়।
সেদিন তোমার অবহেলা
দাবানল হয়েছে হৃদয় বনে,
এক বার এসে দেখে যাও
সেখানে শুধু অঙ্গার আর
কিছু ছাই অবশিষ্ট,
এতটুকোই রেখেছি সযতনে,
জানি নেই ফুরসত তোমার।
মনে পরেকি?
তোমার সামান্য আবদারে
জীবন রেখেছিলাম বাজি,
তোমাকে নিরাশ হতে দেইনি
জানি ভুলে গেছো,
সেটা ছিল তুচ্ছ দিনপঞ্জি।
স্মৃতির পাতা উল্টালেই ছোট বড়
অনেক স্মৃতি এসে ভিড় করে,
সিনেমা দেখার ছলে তোমার
উষ্ণতার অনুভব,তোমার
নিশ্বাসের শব্দ,তোমার চুলের গন্ধ
সবই লুটে নিয়েছি অগোচরে।
সুনয়না,তুমি কি জানো?
তোমার স্পর্শের অনুভূতি
ছিলো কতটা আবেদন ময়!
সুকৌশলী মন আমার
শুধু চেয়েছে তোমায়
ছুঁয়ে দেখি একটি বার।
জীবনের কালনিশা কাটাতে
তুমি এসো ফিরে।
পাঁজরের বর্ধিষ্ণু ব্যাথার উপশম হতে
শুধু তুমিই মহৌষধ!
আমার অনুক্ত বচন কখনও
পৌছাবে না তোমার কর্ণকুহরে?4 Comments
Friends
Syeda Tahmin Ara
@tahmina-s
MD AKRAMUL HOQUE
@akramul-here
MD AMAN ULLA
@aman06
Farhana Nawrin (Sumi)
@nawrin
Omar Sani
@omar-sani
RITON MOSTOFA
@riton
Mustafa Nazmus Sakib (Zubair)
@mustafasakib
Md.Akram hosen
@hosen
Arefeen
@arefeen


চমৎকার