-
কিসের এতো মায়া,
কিসের এতো টান
~°~°~°~°~°~°~°~
~^~^~^~^~^~^~কিসের এতো মায়া
রে মন,
কিসের এতো টান?
মিছে আসক্তিতে কেন?
বিকিয়ে দিস প্রাণ?
যা কিছু আজ
আঁকড়ে ধরো
বুকে জুড়িয়ে সুখ!
কাল তা-ই তো,
বিষাদ হয়ে রইবে
ব্যথার বুক।
ছায়াবাজির এই দুনিয়ায়
আজ সবই তো,
ক্ষণিকের মেলা,
পাখির মতো,
উরে যায় সময়
যে অলিকের।
তবু কেন বাঁধিস বাসা
মিছে মোহঘোরে?
বুকের ভেতর একলা নদী
কেবলই জল ঝরে।
মায়ার বাঁধন ছিন্ন করে,
এবার একটু থামো
ওরে মন
পথের শেষে,
রইবে পড়ে
কেবল ফেলে যাওয়া নাম।
যে জন আসার আসবে একা, একলাই যাবে চলে—
তবে কিসের এতো মায়া, ভাসিস আঁখিজলে?1 Comment
Friends
faruk sagor
@faruksagor
humaid ashrafi
@humaidashrafi
আব্দুর রাজ্জাক শেখ
@arazzak
tazbin smrity
@tazbinsmrity
Abu Md. Naim Ripon
@abumd-naimripon
Asfia Niger
@asfianiger
Hasan Mahmud
@hasanmahmud1
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
S Ahmed Tusher, লেখাটা পড়ে মনটা ভীষণ শান্ত হয়ে গেল, মায়ার এই গোলকধাঁধা থেকে বের হওয়ার উপায় আসলে কি আমাদের জানা আছে?