-
পতিতা
সাইমুম হাবীবঅভাব কিংবা অর্থের লোভে
বিক্রি করে দেহ!
তাদের আমরা পতিতা কই
রাস্তা যাদের গেহ!কেনো তারা পতিতা আজ
জানতে চায়নি কেহ,
কারণ জানার বদল তারা
ভোগ করেছে দেহ!যেখান থেকে হয় না ফেরা
কোনো মানুষ গেলে!
বাবা আগেই সেখান গিয়ে
কি স্বাদ তুমি পেলে?মা গিয়েছে জন্ম থেকে
কয়েকটা দিন পরে,
বছর যখন দশ পেরিয়ে
থাকি একলা ঘরে।একদিন তবে ঝড়ের রাতে
মোড়ল হঠাৎ ঘরে,
করল সেথা সম্মানহানি
জোর করে হায় ধরে!আঁধার রাতে সম্মান গেল
ভিটা গেলো দিনে,
গাঁ ছাড়ালো জুতার মালায়
আপন মানুষ বিনে।লেখা: ৫ই জুলাই ২০২১খ্রি.
কুড়িগ্রাম, রংপুর, বাংলাদেশ3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
সঞ্জিত তির্কী কাব্যিক
@sonjittirkypronob


পতিতাবৃত্তি আদি পেশা। এরা এখন লাঞ্ছিত। এদের নিয়ে লেখার জন্য ধন্যবাদ।