Profile Photo

শেখ মোঃ মহিউদ্দিন সজীবOffline

  • Sajive7061
  • হৃদপিন্ডেশ্বরী,

    শিশির সিক্ত স্নিগ্ধ সকাল
    কুয়াশার আবির মাখা,
    কার্নিশে দাঁড়িয়ে চুল এলিয়ে
    দিয়ো না তারে আর ধোকা!
    কি ভাবনায় পড়ে গেলে তো! ভাবছ তুমি আবার আমায় কিভাবে ধোকা দিলে?
    কিছু পঙক্তি ছন্দের তালে চলে আসে। যে পঙক্তির থাকেনা কোনো সত্যিকারের অর্থ।
    অসময়ের চিরকুট বড্ড বেমানান তাইনা জয়ীতা! যেমন এই মুহূর্তে তোমার হাতের চিরকুট টি তোমায় কেমন অসস্তির মধ্যে ফেলে দিলো।
    পৌষের শীতের রুক্ষতা কেমন যেন, অনেক টা বিষাদের মতো। যার অস্তিত্ব অনুভব করতে না চাইলেও অনুভূতিতে তা চলে আসে।
    জয়ীতা,
    শত শীত এলো গেলো, ভাবনার দুয়ার কি এখোনো খুলে রাখো!
    এখনো কি তুমি ভোরের শিশিরে পা ভেজাও? স্নিগ্ধ ঘাসে খালি পায়ে হেটে বেড়াও?
    আমি কিন্তু অনুভব করি। প্রতিটি ঘাসে লেগে থাকা কুয়াশা যখন তোমার পায়ের স্পর্শে নেতিয়ে পরে, পরোক্ষণে আবার তা সজীব হয়ে ওঠে। তুমি তখন আলতো হাতে সে কুয়াশাকে অনুভব করতে চাও।
    এখনো কি তোমার শিউলির গাছে ফুল ফোটে? তার সুগন্ধে কি এখনো কেউ মাতাল হয়?
    এখনো কি তুমি যত্ন হাতে শিউলির মালা গাঁথো?
    সেই মালায় কি এখনো দেবোতা তুষ্ট হয়? তুমি কি এখনো সেই আপন মনে প্রার্থনায় তাকে চেয়ে যাও?
    আচ্ছা জয়ীতা এখনো কি তুমি নিজেকে দেবি রুপে সাজাও? তোমার হাতে কি এখনো সেই কাচের চুড়ির বাজনা বাজে?
    যে বাজনা শতবার শুনলেও কারো বিষাদ জাগবে না।
    এখনো কি তোমার ললাটে লাল টিপের শোভা পায়?
    দেবীর ন্যায় সেই ললাটে কি থাকে কারো ভালোবাসার চিহ্ন!
    চোখ ভরে কি এখনো কাজল আঁক?
    সেই চোখের চাউনি তে কি এখনো কেউ শত স্বপ্নের বীজ বোনে?
    জয়ীতা সেই ভোরে স্নিগ্ধতা মাখা দেবী কি এখনো তোমার মাঝে জাগ্রত হয়?
    যার মায়া ভরা সৌন্দর্যে এখনো কি কেউ মোহে পড়ে যায়?
    রোজ ভোরে দেবী দর্শন সবার কি কপালে জোটে। কিন্তু আড়ালে আবছায়ে হৃদয়ে মন্দিরে দেবী যে ঠায় পায়। যেই দেবী শত বর্ষ পরেও মনিকোঠায় নিজ অবস্থানেই বিরাজমান থাকে।
    তবে কিছু অভিমান ও সেখানে জায়গা করে নেই, তখন বলতে ইচ্ছে করে-
    শত বছর শত রাত কাটিয়া
    এসেছিলাম তোমার দ্বারে
    বাহুডোরে তারে ডাকিয়া বলো
    মনে পড়েনি কি তাহারে?
    দেবী,
    মনের মন্দিরে রেখে যারে সাজিয়ে
    ভুলে কি থাকা যায়!
    শত বিষাদ ভুলিতে পারিলেও
    কিছু ব্যথা সেতো রয়।
    আবারো কথা হবে কোনো এক চিরকুটে।
    নামহীন গন্তব্যহীন চিরকুট কাউকে হয়ত বাঁচিয়ে রাখে।
    ইতি,
    নিলাভ্র।।

    3
    2 Comments
    • ”শত বিষাদ ভুলিতে পারিলেও
      কিছু ব্যথা সেতো রয়।
      আবারো কথা হবে কোনো এক চিরকুটে।”
      খুব সুন্দর। লিখে যান লেখক। প্রীতি ও শুভেচ্ছা রইল।

Friends

Skip to toolbar