Profile Photo

Sajiv Islam.Offline

  • Sajiv@Islam
  • Profile picture of Sajiv Islam.

    Sajiv Islam.

    4 years, 11 months ago

    নিঃসঙ্গ রাত্রির ত্রুবাদুর

    বিষণ্ণ বিবিক্ত রাত্রির দীর্ঘশ্বাসের
    মত গভীর বেদনার আর্তি
    আর ক্লান্তিবোধ আমাকে নতুন করে
    নতুন ভোরের প্রত্যাশী করে দেয় ।

    প্রতীক্ষায় বসে থাকা এসব রাত্রির অনুবাদ
    শব্দ ও শব্দ অনুসঙ্গ আমার কাছে গভীর
    অনুধ্যান দাবি করে , কেননা এগুলো
    জীর্ণ নয় -চিরকালীন এবং শাশ্বত
    এগুলির সাথে আছে দৃশ্য ও স্থানিকতার
    গুণগত ‘মেটাফোর’ যা আমার কাছে
    লিরিকাল কাব্যের মতই মনে হতো ।

    কালো পিচের আঠালো অন্ধকার
    গড়িয়ে যাওয়া গাঢ় নিস্তব্ধতা
    কখনো ভারবাহী দ্রুতযান
    আর দূরাগত গভীর নাদ –
    হঠাৎ ত্রস্ত ব্যস্তমান গন্তব্যের
    তাড়া নিয়ে একটা সাইকেল আরোহী
    আর ? আর বিবাদমান দুদল সারমেয়
    আমাকে প্রবৃত্তির অনুগমনে বাঁধ সাধে ।

    আমাকে প্রায় দীপ্তিহীন রাত্রি
    যেন অবজ্ঞা করে –
    বেপথু যান্ত্রিক বাহন ,
    দ্রুতগামী সাইকেলের
    সেই গভীর বিষণ্ণ
    নিঃসঙ্গ রাত্রির
    গায়ে সেটে দেয় ।

    এতে করেও আমার চলছিলো
    কেউ চতুর সাজবেন বলে কায়দা করলেন
    সঙ্গিনীটির সামনে কেউ দেখলাম
    বিট -শঠ, ধূর্ত – ডিম লম্পট
    আর নিছক দুষ্কৃতিপ্রবণ খল ।
    কেউ দূরে পয়ঃকৃত্যাদি সারলেন
    ছেনাল মেয়ে মানুষ নিয়েও দাঁড়ালেন কেউ
    আর মা কাছে এসে দুধ খাওয়ালেন পোষ্য শিশুটিকে
    কোন এক পিতা আড়ালে এসে করলেন অশ্রু বিসর্জন ।

    দৃশ্যান্তর ঘটে না , এসব বিষণ্ণ রাত্রির
    অবসান নেই জেনে আমি ক্লান্ত হয়ে ,
    জয়মান কালের নিবিড় কারু বিন্যাসে
    মনযোগী হলে নক্ষত্র সজ্জা তখন
    আনন্দের অশ্রুত কাহিনী শোনালেন।
    মনে ভ্রান্তি জাগলে দেখলাম
    বহুতল বাড়িটার নির্বোধ ব্যালকনি
    একা দুহাত প্রসারিত করে
    নগ্ন রাত্রির বুকে দাঁড়িয়ে
    একাই নিঃসঙ্গতাকে ধ্বনিত করছে ।

    আমিও এরপর নিজের কাছে
    ফিরে গেলাম এই জেনে যে,
    অবিমৃষ্যতার কোন ওজর নাই । ।

    (A ‘troubadour’ was a composer and performer of Old Occitan lyric poetry )
    সজীব ইসলাম
    ঢাকা ২০১৯।

    8
    3 Comments

My pseudonym is SAJIV ISLAM .

Free Lance Artist & literati .

Freelance Artist & literati. Working as a Social worker. Love to read, travel & cook. Music & Cinema once it was my obsession. Live single.

Skip to toolbar