-
(১)
আমার মুখোমুখি একটা প্রতিবিম্ব
আমাকে প্রতিবারই প্রশ্ন ও সংশয় জাত
সঙ্কটে সমাকীর্ণ করে ফেলে
আমার ছবি আঁকে ।
আত্মসঙ্কটের সে সব ধাঁধার খেলা
কোন পরিণতির দিকে গড়ায় না ।
তবু ফাঁক পেলেই অতীতস্মান মনটা
চিন্তার নিগড়ে পূর্বেকার মতই জড়িয়ে
আর কিছুতে খাপ খায় না ।
(২)
আমি এরই মাঝে কর্মস্থলে হাসি
গুনগুন করি বাথরুমে
একে ওকে নিয়ে বেড়াতেও যাই
বাজাই পুরনো ‘বিষের বাঁশি’
রেস্তোরায় বিল মেটাই
ট্যাক্সি ওয়ালাকে টিপস দেই
বলি ‘কিপ দ চেইঞ্জ ‘
ধরুন এক রকমভাবে
নির্দয় আর নিষ্ঠুর ক্লান্ত প্রহারে
দীর্ঘ অনাহারে ক্ষুৎপিপাসায়
অতল জলে আশাহীন ডুবে যাওয়া
প্রান সংশয়ের অনুভুতিগুলি
অনেকটা নৈব্যক্তিক এবং একার
তাই এগুলো অবাংমেয় অভিধায় পুষ্ট
(৩)
জীবন চরাচরে অভিগমন
অধ্যান আর জীবনের অনুক্রমন
পেশা- নেশা , সঙ্গ আর সঙ্গহীনতা
মনের বয়ান এবং এর পাঠ অভিজ্ঞতা
বহু পূর্ব ধারণাকে নাকচ করে দিলেও
আরোগ্য লাভের অনুভুতি কার না আছে ?
তবু নীল ছবির মত ছেয়ে থাকা
চিন্তার কিটদষ্ট মন মগজে
বহু পূর্ব ধারণা, সংস্কার খারিজ করে
সব কিছুর পুনঃ পাঠ প্রয়োজন-
তাই দেখবেন পুরো প্রক্রিয়াটির
কলকব্জাগুলো আজ ঢিলে হয়ে গেছে
(৪)
আমিও গলাবাজির দলে ভিড়ে যাই
গোপনে ডিজিট মেলাই
গোল পাকিয়ে মজা দেখি
অজ্ঞ আর নির্বোধগুলোর দেখি
কোন বিষয়ে মতের মিল না থাকলেও
দুষ্কৃতিতে কোন মতানৈক্য নেই
নেই মেয়ে মানুষে অরুচি
আর দুরাচারে সঙ্গীর অভাব
এরই মাঝে আমি প্রতিবিম্বটির
চেহারা বদলাতে ক্ষুর চালাই
ধীরে সতর্কতারে সাথে নিয়ে
গোলমাল আর দাগাবাজদের
ভিড়ে আমার সঙ্গী স্ত্রী লোকটিরে
অফিসে নামিয়েও দিআর বিস্মৃত অতীত
আর চেনা ইতিহাসের
অজানা ফাঁকগুলোয়
দাগাবাজগুলোকে বসিয়ে দেই ।।-সজীব ইসলাম ঢাকা ২০১৯ ।
3 Comments

My pseudonym is SAJIV ISLAM .
Free Lance Artist & literati .
Freelance Artist & literati. Working as a Social worker. Love to read, travel & cook. Music & Cinema once it was my obsession. Live single.
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Nipun Chandra
@nipunch
Umme Habiba
@ummeminju
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


ভালো লাগলো। অভিনন্দন।