Profile Photo

সাখাওয়াত হোসেনOffline

  • sakhawathossain
  • Profile picture of সাখাওয়াত হোসেন

    ঘুমাতে পারি না
    – সাখাওয়াত হোসেন

    এখন আমি রাত জেগে তোমার কথাই ভাবি,
    না জানা তোমার কথা,
    জানার অতৃপ্ত সাধ মনে।

    একদিন মাঝ রাতে ফোন দিয়েছিলে,
    ঘুম ভেঙ্গে সে ফোন আর ধরতে পারিনি বলে,
    তুমি কি বলতে চেয়েছিলে জানা হলো না,
    সেই থেকে আর ঘুমাতে পারি না।

    যদি ফোন করো
    যদি আবার না হয় জানা
    যদি আবারো অভিমানে তুমি ফিরে যাও।

    আমারো অনেক কথা, ব্যথা হয়ে জমে আছে
    সাজিয়ে গুছিয়ে রাখি,
    যদি তুমি মাঝ রাতে না ঘুমাতে পারো।

    তোমার যেখানে থাকার কথা ছিলো
    তুমি আজ সেইখানে নেই
    আমার যেখানে থাকার কথা ছিলো
    আমি আজ সেইখানে নেই
    বড় ব্যাবধান হয়ে গেছে ভুলে,
    সব ভুলের মাশুল তো নেই।

    এখন আমি রাত জেগে তোমার কথাই ভাবি
    না জানা তোমার কথা,
    জানার অতৃপ্ত সাধ মনে।

    একদিন মাঝ রাতে ফোন দিয়েছিলে
    ঘুম ভেঙ্গে সে ফোন আর ধরতে পারিনি বলে
    তুমি কি বলতে চেয়েছিলে জানা হলো না
    সেই থেকে আর ঘুমাতে পারি না

    2
    2 Comments
    • আপনার লেখা এই লাইনটি খুব ভালো লেগেছে যে, ‘বড় ব্যাবধান হয়ে গেছে ভুলে, সব ভুলের মাশুল তো নেই।’ সত্যি বলতে না বলা কথাগুলো মনের ভেতরে এভাবেই দিনের পর দিন জমে থাকে। মাঝরাতে এমন অস্থিরতা নিয়ে লেখা আপনার কবিতাটি পড়ে খুব মায়া লাগলো।

    • অপূর্ণতা আর না বলা কথার এমন আবেগঘন প্রকাশগুলো হৃদয় ছুঁয়ে যায়, বিশেষ করে সেই না ধরা ফোন কলের আক্ষেপটি বেশ গভীরভাবে অনুভব করা গেল। আপনার লেখনীর এই আবেগী ধারাটি ধরে রাখুন, আপনার পরবর্তী সৃষ্টিগুলো পড়ার অপেক্ষায় রইলাম।

Skip to toolbar