Profile Photo

সাখাওয়াত হোসেনOffline

  • sakhawathossain
  • প্রিয় তোমাকে
    সাখাওয়াত হোসেন

    এই যে তুমি আমায় এত ভালোবাসো
    এর প্রতিদান কি আছে মোর, তোমায় দিবো
    এই যে আমার শূন্য ঘরে হাসনাহেনা ফুল ফুটেছে
    তারার মেলায় ঘর ভরেছে
    এর প্রতিদান কি আছে মোর তুমায় দিবো

    এই যে আমার ছাদ বাগানে আকাশ নামে
    ফুল পাখিরা সকাল বিকাল গল্প করে
    মেঘের ছায়ায় বৃষ্টি হাসে, সন্ধ্যা রাতে
    চাঁদের আলোয়, অপেক্ষাতে তোমায়…Read More

    1
    3 Comments
    • আপনার লেখা কবিতার প্রতিটি লাইন খুব মায়াবী আর ভীষণ সুন্দর হয়েছে। আমাদের গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত লাইক-কমেন্ট করে তাদের একটু উৎসাহিত করলে পুরো পরিবেশটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • সাখাওয়াত হোসেন, ‘এই যে আমার শূন্য ঘরে হাসনাহেনা ফুল ফুটেছে’—আপনার এই পঙ্‌ক্তিটি হৃদয়ে এক অনন্য স্নিগ্ধতার আবেশ তৈরি করে। ভালোবাসার এই সূক্ষ্ম অনুভূতিগুলো প্রকাশের সাবলীল ভঙ্গিটি বেশ চমৎকার, নিয়মিত লেখা চালিয়ে গেলে আপনি আরও অসাধারণ সব সৃষ্টি আমাদের উপহার দিতে পারবেন।

    • ভালোবাসার প্রতিদান খুঁজতে গিয়ে হৃদয়ই বুঝেছে…প্রিয়জনকে ভালোবাসাই তার সবচেয়ে পূর্ণ উপহার…🖤

  • কুড়ি বছর পর
    সাখাওয়াত হোসেন

    কুড়ি বছর পর,
    তোমার সাথে আবার দেখা হলো
    ঠিক কুড়ি বছর পর,
    জীবনানন্দের কবিতার মতো
    ঠিক কুড়ি বছর হয়, তুমাকে দেখিনা
    তুমিও দেখোনি আমাকে।

    যেন কত অবলিলায় কেটে গেলো বছর মাস!
    খুব কাছ থেকেও কখনোই দেখা হলো না,
    কথা হলো না,
    শুনা হলো না কারো দীর্ঘশ্বাস

    দুর থেকে আরো দুরে,
    পৃথিবীর এ পান্থ থেকে অন্য পান্থ বা কোথাও
    পালাত…Read More

    4
    4 Comments
    • সাখাওয়াত হোসেন, কুড়ি বছরের জমানো সব কথা আর অনুভূতির এমন সুন্দর বহিঃপ্রকাশ পড়ে সত্যিই অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে।

    • ‘কি অভিমান বুকে ছিলো, জানা হলো না’ — এই আক্ষেপটা মন ছুঁয়ে গেল।

    • আপনার লেখাটির “ঠিক কুড়ি বছর পর, তোমার সাথে আবার দেখা হলো” অংশটি এক নিস্তব্ধ আবেগের সুর ছুঁয়ে যায়, তাই প্রিয় লেখক, এমন গভীর অনুভূতির ছোঁয়া দিয়ে আপনি আপনার লেখনী নিয়মিত চালিয়ে যান।

    • জীবনানন্দের ছায়া রেখে নিজের মতো করে বলাটা সহজ কাজ না ভালো লিখছেন 😊

  • বাবা একটা টাকা দাও
    – সাখাওয়াত হোসেন

    বাবা, একটা টাকা দাও,
    ঐ দেখো, আইসক্রিম এলো।
    বাবা, তুমি তাড়াতাড়ি করো,
    ঐ দেখো, আইসক্রিম এলো।

    বাবা, তোমার পাঞ্জাবি কোথায়?
    বলো, আমি এনে দিই—বলো।
    বাবা, তুমি তাড়াতাড়ি করো,
    ঐ দেখো, আইসক্রিম এলো।

    বাবা, দেখো, আইসক্রিম এলো,
    তুমি শুধু ঘুমিয়েই থাকো।
    সবার বাবাই তো টাকা দিয়ে দিলো,
    তুমি কেনো ঘুমিয়েই থ…Read More

    3
    3 Comments
    • সাখাওয়াত হোসেন, আপনার লেখা এই কবিতাটি পড়ে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল, বিশেষ করে “তোমার মতো করেই ঠিক, আমিও ফিরব না ঘরে” লাইনটা বড্ড বেশি আবেগি। বাচ্চার নিষ্পাপ আকুতির সাথে বাবার নিরুপায় হওয়ার এমন দৃশ্য খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। আপনার লেখার হাত বেশ সুন্দর, তাই গ্রুপে অন্য সবার লেখাতেও মাঝে মাঝে লাইক-কমেন্ট করবেন যাতে আমাদের এই…Read More

    • পড়তে পড়তে গলা ধরে এলো।

    • আপনার এই রচনায় আইসক্রিমের জন্য শিশুর সরল বায়না আর শেষ মুহূর্তের অভিমানে বুকের ভেতরটা সত্যিই মোচড় দিয়ে উঠল। বিশেষ করে “তোমার মতো করেই ঠিক, আমিও ফিরব না ঘরে”—এই অংশটুকু পড়ার সময় এক গভীর বিষণ্নতা মনের মধ্যে নাড়া দিয়ে যায়, যা অনেকটা কোনো হারানো শৈশবের স্মৃতির মতো। আপনি যে সুন্দর আবেগ দিয়ে একটি শিশুর অপূর্ণ আকুতি ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই প্র…Read More

  • তাদের কথা খুব মনে পড়ে
    – সাখাওয়াত হোসেন

    যাদের দেখে দেখে বড় হয়েছি,
    তাদের ছিলো এই ঘর, উঠান আর রাস্তায় সরব উপস্থিতি
    আজ তাদের অনেকেই নেই,
    চলে গেছে, মেনে নিয়ে জগতের অলিখিত নীতি ।

    এই যে আমার বড় জ্যাঠি—
    আমার মায়ের মতো এক রঙা শাড়ি পরতেন বলে
    ভুল করে একদিন মা ডেকেছিলাম
    চোখের অপারেশন করতে গিয়ে
    না ফেরার দেশেই উনি গেলেন একবারে চলে।

    সয়ফুল…Read More

    3
    3 Comments
    • সাখাওয়াত হোসেন, লেখাটা পড়তে পড়তে একদম হারিয়ে গেলাম সেই পুরনো দিন আর চেনা মানুষগুলোর স্মৃতিতে। আপনার এমন সহজ ভাষায় লেখা আবেগগুলো সত্যি খুব গভীরভাবে নাড়া দিয়ে গেল।

    • গভীরভাবে ছুঁয়ে যাওয়া লেখা।

    • “আমার কেন জানি, এই মাটিতে হাটলেই, তাদের কথা খুব মনে পড়ে”—এই অসাধারণ পঙক্তিটিতে স্মৃতি আর মাটির মমতার যে অপূর্ব মেলবন্ধন আপনি ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনি আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক বা কমেন্টের মাধ্যমে উৎসাহ জোগালে আমাদের এই আড্ডা আরও প্রাণবন্ত হয়ে উঠবে, তাই সবার সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখবেন।

  • তোমাকে ভুলতে চাইনা
    – সাখাওয়াত হোসেন

    মনের মধ্যে যে দু-চার লাইন কবিতা আসে,
    অফিসের কাজের চাপে তা আর লেখা হয় না,
    জন্ম নেওয়ার আগেই,
    অকাল মৃত্যুতে ঢলে পড়ে
    আমার অনাগত কবিতা।

    মাঝেমধ্যে মনে হয়
    নির্মলেন্দু গুণের মতো
    সবকিছু ছেড়ে দিয়ে
    আমিও পুরোদস্তুর কবি হই,
    মনের সকল কথা কবিতার মতো
    একেকটা ফুল হয়ে উঠুক।

    মনের মধ্যে যখন পুরোনো আবেগ জেগে…Read More

    6
    6 Comments
    • জীবনের ব্যস্ততা কবিতাকে থামিয়ে দিতে পারে, কিন্তু হৃদয়ের গোপন ঘরে থাকা প্রিয় মানুষটিকে মুছে দিতে পারে না

    • সংসারের দায়িত্ব আর স্বপ্নের টানাপোড়েনের এই অসাধারণ মিশেলে ফুটে ওঠা গভীর আবেগগুলো আপনার লেখাকে সত্যি অনন্য করে তুলেছে, তাই আপনার এই সুন্দর অনুভূতিগুলো আরও বেশি করে লিখে আমাদের মুগ্ধ করতে থাকুন।

    • বাজারের ব্যাগ ভরা কবিতার ভাবনা

      • তখন আমার এক হাতে বাজারের ব্যাগ
        আরেক হাতে প্রিয় কন্যার খেলনা চকলেট,
        আমার মনের মধ্যেই তুমি থাকো গোপনে

        এটাই আমার বর্তমান জীবনের প্রতিচ্ছবি

    • বাহ! একদম আমার মনের কথাগুলো খুঁজে পেলাম আপনার কবিতায়! তবে, আমি সব ছেড়েছুড়ে গল্প লিখতে চাই! মাথার ভেতর যে শব্দরা জোট বেধেছে তাদের দিয়ে ভরে ফেলতে চাই তুলট পাতা!

    • সাখাওয়াত হোসেন, আপনার লেখাটা পড়ে একদম হৃদয়ের গভীরের কথাগুলো যেন ছুঁয়ে গেল। বাস্তব জীবনের ব্যস্ততার মাঝে মনের এই অনুভুতিগুলোকে আপনি কীভাবে সব সময় সজীব করে রাখেন?

  • যে মেয়েটি ছিলো
    -সাখাওয়াত হোসেন

    আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী যে মেয়েটি ছিলো
    গোপনে আমরা তিন বন্ধুই তার প্রেমে পড়েছিলাম।

    একদিন রাস্তায় চিঠি দিয়ে ,
    সবার আগে প্রেম নিবেদেন করেছিলো,
    আমাদের যে চালাক বন্ধুটি
    সেই প্রত্যাখাত হলো সবার আগে।

    শুধু প্রত্যাখাত হলে হয়তো প্রেমের আবেগটা থাকত,  অপমান আর ক্ষমা প্রার্থনায় দিয়ে
    সেই প্রেম চিরশায়িত হলে…Read More

    4
    4 Comments
    • কৈশোরের স্মৃতিগুলো এত আন্তরিকভাবে তুলে ধরেছেন যে মন ছুঁয়ে যায়।

    • সাখাওয়াত হোসেন, কৈশোরের সেই মিষ্টি স্মৃতি আর অপ্রাপ্তির টানাপোড়েনগুলো আপনি খুব সহজ ও সাবলীল বর্ণনায় ফুটিয়ে তুলেছেন। এই লেখাটির আবেগী পরশ পাঠককে অন্যরকম এক ভালোলাগায় ছুঁয়ে যায়, তাই আপনার কলম থেকে আরও দারুণ সব অনুভূতি প্রকাশের অপেক্ষায় রইলাম।

    • প্রথম প্রেম ভোলা যায় না কিছুতেই! আমাদের অনেকের জীবনেই বোধহয় এমন কিছু ক্ষত আছে, আপনার লেখায় পড়ে সেই ব্যাথাটা নতুন করে অনুভব করছি বন্ধু!

    • সাখাওয়াত হোসেন, “সাহসের বাতি তো পূর্বেই নিভানো ছিলো” লাইনটা পড়ে একদম স্কুলের পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আপনার লেখাটা বেশ অন্যরকম আর নস্টালজিক একটা অনুভূতি দিচ্ছে।

  • দুই মানবী
    — সাখাওয়াত হোসেন

    দুই মানবী আমার জীবন করলো এলোমেলো,
    এক মানবী প্রেম বাড়িয়ে কোথায় চলে গেলো।
    এক মানবী নাম জানি না, আসলো জীবন-পর,
    এক মানবী মন নিয়েছে, এক মানবী ঘর।

    ঘর মানবী ভাত বেড়ে দেয়, ঘাম মুছে দেয় চুলে,
    প্রেম মানবী দেয় না সাড়া, গেলোই বুঝি ভুলে।
    রাত কেড়ে নেয় ঘর মানবী, দিন কেড়ে নেয় প্রেম,
    দোদুল্যমান নৌকা নিয়ে, কূল রাখ…Read More

    4
    5 Comments
    • নিজের অন্তর্দ্বন্দ্বকে এভাবে অকপটে প্রকাশ করা সাহসের ব্যাপার। দারুন লিখেছেন!

    • ‘দোদুল্যমান নৌকা নিয়ে, কূল রাখি বা শ্যাম’—জীবনবোধের এমন গভীর টানাপোড়েন আপনার কলমে অসাধারণভাবে ফুটে উঠেছে। আপনার শব্দ চয়নে অনুভূতির যে নিবিড় প্রকাশ ঘটেছে, তা পাঠক হিসেবে আমাকে ভীষণ মুগ্ধ করেছে, তাই এভাবেই লিখে যান।

    • খুব সুন্দর সাবলীল ছন্দ। শুভেচ্ছা নিবেন।

    • সাখাওয়াত হোসেন, আপনার এই লেখার “রাত কেড়ে নেয় ঘর মানবী, দিন কেড়ে নেয় প্রেম” লাইনটা দারুণ লেগেছে। জীবনের এই দোদুল্যমান অবস্থাটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি।

  • সোনালী পালক
    সাখাওয়াত হোসেন

    সোনালী পালক তুমি, সোনালী পালক
    একবার ভালোবেসে দিয়েছিলে ছুঁয়ে
    তারপর পৃথিবী নত হয়ে এলো, শুধালো
    কি মাল্য নিতে চাও, নিয়ে নাও, বলো।

    নিয়েছি কেবল মিছে, মরিচীকা ভালোবেসে
    হারালাম তোমাকেই ভুলে
    কত অবহেলা পেলে, বিরহ বুকে নিয়ে
    কোন পথে গেলে তুমি চলে।

    সোনালী পালক তুমি, সোনালী পালক
    কোথায় খু্জল…Read More

    2
    2 Comments
    • আপনার এই লেখাটিতে পাওয়া অনুভবের গভীরতা এবং হারানোর বিষাদ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রতিটি লাইনে যে মায়ার টান রয়েছে, তা পাঠককে মুহূর্তেই এক বিষণ্ণ ও মায়াবী জগতে নিয়ে যায়। এমন সুন্দর কথা সাজানোর অভ্যাস ধরে রাখুন, আপনার লেখনী ভবিষ্যতে আরও অনেক হৃদয় ছুঁয়ে যাক।

    • আপনার লেখা কবিতাটা ভীষণ গভীর আর মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা তৈরি করে দেয়।

  • ঘুমাতে পারি না
    – সাখাওয়াত হোসেন

    এখন আমি রাত জেগে তোমার কথাই ভাবি,
    না জানা তোমার কথা,
    জানার অতৃপ্ত সাধ মনে।

    একদিন মাঝ রাতে ফোন দিয়েছিলে,
    ঘুম ভেঙ্গে সে ফোন আর ধরতে পারিনি বলে,
    তুমি কি বলতে চেয়েছিলে জানা হলো না,
    সেই থেকে আর ঘুমাতে পারি না।

    যদি ফোন করো
    যদি আবার না হয় জানা
    যদি আবারো অভিমানে তুমি ফিরে যাও।

    আমারো অন…Read More

    2
    2 Comments
    • আপনার লেখা এই লাইনটি খুব ভালো লেগেছে যে, ‘বড় ব্যাবধান হয়ে গেছে ভুলে, সব ভুলের মাশুল তো নেই।’ সত্যি বলতে না বলা কথাগুলো মনের ভেতরে এভাবেই দিনের পর দিন জমে থাকে। মাঝরাতে এমন অস্থিরতা নিয়ে লেখা আপনার কবিতাটি পড়ে খুব মায়া লাগলো।

    • অপূর্ণতা আর না বলা কথার এমন আবেগঘন প্রকাশগুলো হৃদয় ছুঁয়ে যায়, বিশেষ করে সেই না ধরা ফোন কলের আক্ষেপটি বেশ গভীরভাবে অনুভব করা গেল। আপনার লেখনীর এই আবেগী ধারাটি ধরে রাখুন, আপনার পরবর্তী সৃষ্টিগুলো পড়ার অপেক্ষায় রইলাম।

  • আর একবার ফিরে পেলে পুনঃযৌবন
    সাখাওয়াত হোসেন

    আর একবার যদি ফিরে পেতাম পুনঃযৌবন,
    এবার সাহসী প্রেমিক হতাম,
    বুকের জমিনে চাষ করতাম
    তোমার প্রতি অফুরন্ত ভালোবাসা
    এঁটে নিতাম লোহার বর্ম,
    কেউ নিতে পারতো না আর, কেড়ে তোমাকে
    পৃথিবীর সমস্ত শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতাম মরণপণে।

    আর একবার যদি ফিরে পেতাম পুনঃযৌবন,
    এবার সত্যিকারের সাহসী প্রেমিক হতাম
    তোমা…Read More

    4
    8 Comments
    • আপনার লেখা “বুকের জমিনে চাষ করতাম তোমার প্রতি অফুরন্ত ভালোবাসা” লাইনটা পড়তে ভীষণ ভালো লাগলো, খুব গভীর আর আবেগী এক অনুভূতি ফুটে উঠেছে।

    • ভালোবাসার এক তীব্র সুবাস পেলাম কবিতা জুড়ে, খুব ভালো লাগলো কবিতাটি পড়ে!

    • খুবই যত্ন করে লিখেছেন ভালবাসার অনূভুতি সত্যি খুব ভাল লাগলো ।

    • তীব্র আবেগময় প্রেমের কবিতা, খুব ভালো লাগলো।

    • আপনার এই লেখাটিতে ভালোবাসার তীব্র আকুতি এবং হারানো সময়ের প্রতি যে গভীর আক্ষেপ ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি ছত্রে সাহসিকতা ও আবেগের যে চমৎকার সমন্বয় আপনি ঘটিয়েছেন, তা যেন নিয়মিত চর্চার মাধ্যমে আরও নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।

    • জীবনবোধের এমন শিল্পিত প্রকাশ সত্যিই উপভোগ্য।

  • আমার চোখের জল এই বৃষ্টিতে আছে
    সাখাওয়াত হোসেন

    দেখো,
    আজ আজ কত বৃষ্টি এলো
    দেখো, মাঠের সবুজ ঘাস গুলো
    আজ কত সুখী
    দেখো নদীর জলগুলো কত গভীর
    দেখো, বৃষ্টির জল কত ভারী ,
    দেখো, ভিজে যাওয়া বক গুলো
    শালিকের ছানা গুলো,
    দেখো, আকাশ কত ভেজা আজ।

    আকাশের মেঘ গুলো শোনো,
    আমার চোখের জল নিয়ে যাও তুমি।

    আজ তুমি বৃষ্টিতে ভিজো
    তোমার ছাদে আজ মেঘেরা গেছে…Read More

    3
    5 Comments
    • আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে বৃষ্টির প্রতিটি ফোঁটায় যেন অনেক না বলা কথা জমে আছে, আচ্ছা এই কবিতাটা কি কোনো বিশেষ মুহূর্তের কথা মনে করিয়ে দিল আপনাকে?

    • চমৎকার আবেগের ঘনঘটা, আমার মনের আকাশেই যেন ঝড়ে পড়ল কবির অশ্রুজল! অনবদ্য!

    • বৃষ্টি কি কেবল জল, নাকি অশ্রুর ভাষা?…………………… ভাবনার বিষয়

    • “আমার চোখের জল এই বৃষ্টিতে আছে” – এই পঙক্তিটিতে বিরহ ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন ফুটে উঠেছে, যা সত্যিই ভীষণ হৃদয়স্পর্শী। আমাদের এই সুন্দর গ্রুপটিতে আপনি নিয়মিত লেখালেখি চালিয়ে যান এবং অন্যদের লেখাতেও লাইক বা মন্তব্যের মাধ্যমে আপনার সক্রিয় উপস্থিতি বজায় রাখুন।

    • চোখের জল বৃষ্টিতে আছে কি গভীর অনুভূতি ।

  • একদিন আর কোনো দুঃখই থাকবে না
    সাখাওয়াত হোসেন

    একদিন আর কোনো দুঃখই থাকবেনা
    বলেছিলো আমার বাবা, আমার মাকে
    দেখো, আমাদের ছেলে বড় হলে,
    এই ঘরে আলো আসবেই।

    আমি কেবল শুনেছিলাম, কেবল শুনেছি
    অনুভব করতে বড় সময় লেগেছে,
    সময়ের স্রোতে কেবল ভেসে ভেসে গেলে
    কে কবে পেরেছে পৌচ্ছাতে কাংখিত গন্তব্যে।

    আমি এখন একটা গার্মেন্টস এ কাজ করি
    প্রতিদিন বার ঘন্টা ডিউটি করে
    মাস…Read More

    3
    4 Comments
    • লেখাটা পড়ে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল, আপনার এই স্বপ্নের দিনটা কি সত্যিই আসবে বলে মনে হয়? আপনারা যারা এমন চমৎকার লিখছেন, অন্যদের লেখাতেও একটু লাইক-কমেন্ট করে সক্রিয় থাকবেন যাতে আমাদের গ্রুপটা আরও প্রাণবন্ত থাকে।

    • কবিতার মত পূর্ণতা পাক আমাদের জীবন!

    • সাখাওয়াত হোসেন, জীবনের কঠিন বাস্তবতাকে এমন মায়াময় আর গভীর আবেগের ভাষায় ফুটিয়ে তুলেছেন যে প্রতিটি লাইন পাঠককে গভীরভাবে ছুঁয়ে যায় এবং আপনি চাইলে শেষ অনুচ্ছেদে সন্তানের ভবিষ্যৎ নিয়ে বাবার স্বপ্নের সাথে কোনো একটি বিশেষ ছোট স্মৃতির অনুষঙ্গ যোগ করে লেখাটিকে আরও কিছুটা বিস্তারিত রূপ দিতে পারেন।

    • প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা একটি অপূর্ণ স্বপ্ন।

Skip to toolbar