-
দুই মানবী
— সাখাওয়াত হোসেনদুই মানবী আমার জীবন করলো এলোমেলো,
এক মানবী প্রেম বাড়িয়ে কোথায় চলে গেলো।
এক মানবী নাম জানি না, আসলো জীবন-পর,
এক মানবী মন নিয়েছে, এক মানবী ঘর।ঘর মানবী ভাত বেড়ে দেয়, ঘাম মুছে দেয় চুলে,
প্রেম মানবী দেয় না সাড়া, গেলোই বুঝি ভুলে।
রাত কেড়ে নেয় ঘর মানবী, দিন কেড়ে নেয় প্রেম,
দোদুল্যমান নৌকা নিয়ে, কূল রাখি বা শ্যাম।এক মানবী মরীচিকা, এক মানবী আলো,
ভুলতে চাইলে যায় না ভোলা, বাসতে চাইলে ভালো।
এখন ভাবি কোন সে পাপে এমন সাজা হলো,
দুই মানবী আমার জীবন করলো এলোমেলো।5 Comments
Friends
kabir suhel
@kabirsuhel
Nazeeb Alam
@nazeebalam
মেঘ
@megh
কামরুজ্জামান লিটু
@litujhe
বিধান চন্দ্র খান
@bidhanchandrakhan
মো.এনামুল হক
@enam3626
কাব্য
@farvez
Zakaria Ahmod
@zakariaahmod20gmail-com
আরমান হাসান
@md-armanhasan

নিজের অন্তর্দ্বন্দ্বকে এভাবে অকপটে প্রকাশ করা সাহসের ব্যাপার। দারুন লিখেছেন!