-
তাদের কথা খুব মনে পড়ে
– সাখাওয়াত হোসেনযাদের দেখে দেখে বড় হয়েছি,
তাদের ছিলো এই ঘর, উঠান আর রাস্তায় সরব উপস্থিতি
আজ তাদের অনেকেই নেই,
চলে গেছে, মেনে নিয়ে জগতের অলিখিত নীতি ।এই যে আমার বড় জ্যাঠি—
আমার মায়ের মতো এক রঙা শাড়ি পরতেন বলে
ভুল করে একদিন মা ডেকেছিলাম
চোখের অপারেশন করতে গিয়ে
না ফেরার দেশেই উনি গেলেন একবারে চলে।সয়ফুল মল্লুকের গল্প বলতে বলতে
আমাদের ভাইবোনদের, কলকিতে তামুক সাজাতেন থরে থরে
সেই মইজ্জার মা জ্যাঠিও
একদিন সন্ধ্যায় চলে গেলেন,
আর কোনোদিন তামুকের আগুন নিতে আসেন না আমাদের ঘরে।অহিবুর, তরুন চাচাতো ভাই,
অকালেই রক্ত বমি করে মারা গেলো,আলসারে,
তারো আগে গেলো তার বড় ভাই, বাপ
যেনো কত তাড়া, যাওয়ার জন্য পরপারে।যাদের দেখে দেখে বড় হয়েছি,
বাড়ি ফিরতে দেখেছি, বাজারের ব্যাগ হাতে
সাফু জ্যাটা, আলতাফ চাচা, মুসলিম কাকা,
সবাই চলে গেলেন দল বেঁধে, মাঝ বয়স না পেরুতেই, পুরো বাড়ি করে ফাঁকা।লতুর মা জ্যাঠি—
অসুস্থ হলেন একা ঘরে,
কেউ ছিল না পাশে,
হাসপাতালের রাস্তায় শেষ শ্বাস নিয়েছিলো বুঝি,
দেখলেই ডাকতেন ‘বাবা বাবা’ বলে,
কিছু কি লাগবে ভেবে আনমনে তারে খুজি।রাত হলে মার সাথে গল্প করতে আসতো মাঝে মাঝে, শেফালীর মা কাকি
এক সকালে রক্তাক্ত নিথর শরীর পড়ে ছিলো ঘরে
ভেবেছে সবাই, খাট থেকেই পড়েই মরলো নাকি,
ভুতে ও মারতে পারে,
ঘরের পরেই কবর, যেতো ঐ দিকে কেউ রাত হলে ডরে ।সেরু জ্যাঠা
ব্রিজের স্রোতে ধরতেন মাছ জাল ফেলে
বয়স হয়েছিলো, উনার স্ত্রীরও,
তারও আগে চলে গেলো তাদের বড় ছেলে, কাইয়ুম
পাগল হয়ে এসেছিল, আটক থেকে মেলাদিন বিদেশের জেলে।হান্নান কাকা, জীবন কেটেছে যার বিদেশেই শ্রম দিতে দিতে, মারা গেলেন
এই তো সেদিন,বেপরোয়া বাইকের প্রচন্ড আঘাতে।সেতু অল্প বয়সি বোন, দুর দেশে বিয়ে হলে পরে,
মাঝরাতে হাসপাতাল পৌচ্ছাতে না পেরে
শ্বশুরবাড়ি থেকে লাশ হয়ে ফিরে আসে
প্রতিদিন দেখি, রাস্তার পাশে ঘুমিয়ে আছে
ওরই মায়েই কবরের পাশে।ভাবি একা একা, কেনো চলে যেতে হয় , কেনো থাকতে পারে না কেউ
শুধাই ও পোড়া চোখ,আর কত মৃত্যু দেখবি তুই?আমার বাবা—
তিরিশ বছর হয়ে গেল,
মাথায় আঘাত পেয়ে মারা যান যিনি,
বাবাকে জিঙ্গেস করেছিলাম, স্বপ্নে, কে মারল তোমায়? বললো
কি করে বলবো বল , তাকে কি আর চিনি?একা একা ত্রিশটি বছর যুদ্ধ করলো
আমার দুঃখিনী মা—
মাটির ঘরে থেকেই
ছোট ছোট সন্তানদের বড় করে দিয়ে
একদিন তিনিও চলে গেলেন
সত্যিকার মাটির ঘরে,
আমাদের পৃথিবীকে আনন্দ শূন্য করে।আমি যাদের দেখে দেখে বড় হয়েছি,
যাদের সরব উপস্থিতি ছিলো এই উঠান, রাস্তায় ও ঘরে,
এই মাটিতেই মিশে আছে তাদেরই পায়ের ছাপ
আমার কেন জানি, এই মাটিতে হাটলেই
তাদের কথা খুব মনে পড়ে3 Comments-
“আমার কেন জানি, এই মাটিতে হাটলেই, তাদের কথা খুব মনে পড়ে”—এই অসাধারণ পঙক্তিটিতে স্মৃতি আর মাটির মমতার যে অপূর্ব মেলবন্ধন আপনি ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনি আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক বা কমেন্টের মাধ্যমে উৎসাহ জোগালে আমাদের এই আড্ডা আরও প্রাণবন্ত হয়ে উঠবে, তাই সবার সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখবেন।
Friends
kabir suhel
@kabirsuhel
Nazeeb Alam
@nazeebalam
মেঘ
@megh
কামরুজ্জামান লিটু
@litujhe
বিধান চন্দ্র খান
@bidhanchandrakhan
মো.এনামুল হক
@enam3626
কাব্য
@farvez
Zakaria Ahmod
@zakariaahmod20gmail-com
আরমান হাসান
@md-armanhasan


সাখাওয়াত হোসেন, লেখাটা পড়তে পড়তে একদম হারিয়ে গেলাম সেই পুরনো দিন আর চেনা মানুষগুলোর স্মৃতিতে। আপনার এমন সহজ ভাষায় লেখা আবেগগুলো সত্যি খুব গভীরভাবে নাড়া দিয়ে গেল।