-
” শুধু’ই পাঁচ মিনিট ”
বাবার কান্না, সময় বেধে দেওয়া এ সমাজ,
বাবা’র থেকে শুরুতে’ ই তার এভাবই শেষ প্রাপ্তি,
প্রথম আদর জুট’লো মৃত সন্তান বেশে।
পৃথিবী রাজ্যে বাবার কোলে চড়লো প্রথম,
বিদায়ী ঘুমের মাঝে;
মৃত সন্তান’কে বাবা প্রথম আগলে রাখতে’ই….
সেখানে…ও… এ সমাজ….!
সময় টুকুও নাকি তারা মেপেছে !
বরাদ্ধ শুধু’ই পাঁচ মিনিট।
স্বাধীন জাতির জীবন ফাইলে নির্দিষ্ট পাঁচ মিনিট;
“ লাশ দেখানো সম্পন্ন হয়েছে ”..।কোন এক বাবার বারান্দা জোড়া কুমারী কন্য,
একদিন সংসারী হ’য়ে নিজেকে সাজিয়ে ছিলো
এ উঠান।
লোভী সমাজের বঞ্চনায় বিবেকহীন মানুষের ভিড়ে;
মায়া’মী নিজের হতাশ জীবনের মানচিত্রে,
লেপ’টে দিলো নরপিশাচ নেংটা সমাজ।
আজ কে কা’কেই বা… প্রশ্ন করবে?
কার কাছে চাইবে এ বিচার…,
দেশ….জাতি….পুতুল প্রশাসন ?সান্ত্বনার কারাগার তাকে আটকাতে পারে’নী।
হয়তো একটি ভুল সিদ্ধান্তে’র স্তম্ভিত নিজে,
নিজের পাঁজর ভাঙ্গা লালিত শিশু সন্তান’ও;
এ নষ্ট সমাজের কষ্ট সই’তে পারবে না ভেবে,
তাকেও নিলেন সঙ্গী করে, এই পাঁচ মিনিট।
মা’য়ের বিচার চূড়ান্ত…. সত্য!
কিন্তু সমাজের বিবেক সেখানে’ও পাঁচ মিনিট।
আহা’রে!
কি অসাধারণ অমানবিকতা…![ সারথী ❤ লেখা- ২৮.০১.২০২৬ ]
2 Comments-
তুহিন-উল-ইসলাম, এই বেদনাবিধুর প্রকাশভঙ্গিতে ফুটে ওঠা প্রতিটি শব্দ যেন বুকের গভীরে এক গভীর হাহাকার তৈরি করে, যা সমাজের নির্মমতার বিরুদ্ধে এক জোরালো প্রতিধ্বনি। জীবনের এমন করুণ সত্যগুলোকে কলমের কালিতে তুলে ধরার এই অনন্য ক্ষমতা আপনার মাঝে অটুট থাকুক, শুভকামনা রইল আপনার আগামী দিনের সুন্দর সব সৃষ্টির জন্য।
Friends
Tahia Humaira
@tahiahumaira
Syed Farah
@syedfarah
এমডি আই আবিদ
@mdi835273gmail-com
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
আব্দুস সেলিম
@mdabdussalim
Hussain Entazie
@hussainentazie
MAHMUD HAYAT
@mahmudhayat
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
Moazzem Milton
@moazzemmilton

তুহিন-উল-ইসলাম, আপনার লেখাটা পড়ে বুকটা সত্যি কেঁপে উঠল। আমাদের চারপাশের এই নিষ্ঠুর বাস্তবতার কথাগুলো আপনি ভীষণ হৃদয়স্পর্শীভাবে তুলে ধরেছেন।