Profile Photo

Sayeed PatwaryOffline

  • sayeedp
  • Profile picture of Sayeed Patwary

    Sayeed Patwary

    • 2 months, 2 weeks ago

    কোথায়?
    — সাঈদ পাটোয়ারী

    ‎কয়েকখানা চিঠি লিখেছি,
    ‎পোড়া কাগজে লাল রঙে লিখিনি;
    ‎তবে যা লিখেছি, তা-ই।

    ‎যেসব কথা বলব না ভেবে,
    ‎মস্তিষ্কের জানলা দিয়ে লাফিয়ে
    ‎আত্মহত্যার চেষ্টায় ব্যাকুল ছিল,
    ‎তাই তোমার ঘোরে লিখে ফেলেছি সাদা কাগজে।
    ‎হৃদয়ের হাহাকার লিখতে গিয়ে
    ‎লিখেছি শুধুই—তুমি, আমি আর আমরা।
    ‎
    এখন চিঠিগুলো খুবই অসহায়;
    ‎তোমার গন্তব্যের পথ হারিয়ে
    ‎আমার জং ধরে যাওয়া
    ‎নীল রঙের টিনের বাক্সে বন্দি।
    ‎প্রায়ই রাতে তাদের আর্তনাদ শুনতে পাই;
    ‎বাক্স ভেঙে চলে যেতে চায় তোমার দ্বারে,
    ‎শুধু তোমার ঠিকানার অপেক্ষায়।
    ‎
    ‎সন্ধান করে মরি—
    ‎চিঠিগুলো পাঠাব কোথায়?
    ‎

    4
    5 Comments
    • ঠিকানাহীন প্রতিটি চিঠিই থেকে যায় হৃদয়ের নীরব অপেক্ষায়…..🤍🖤

    • Sayeed Patwary, ‘হৃদয়ের হাহাকার লিখতে গিয়ে লিখেছি শুধুই—তুমি, আমি আর আমরা’ লাইনটা খুব সুন্দর আর আবেগী। এত সুন্দর সব কথাগুলো কি কোনোদিন সাহস করে তার কাছে পাঠানোর পরিকল্পনা করবেন?

    • চিঠির এই কল্পনাটা অসাধারণ লাগলো সাঈদ পাটোয়ারী ভাই💌

    • নতুন কোন ঠিকানায় পাঠিয়ে দিন,লেখাটি দারুণ লিখেছেন ।

    • আপনার এই ভাবনার প্রকাশে জমাট বাঁধা দীর্ঘশ্বাস আর নীল টিনের বাক্সের নির্জনতা যেভাবে ফুটে উঠেছে তা এক কথায় অসাধারণ, আর আমার মনে হয় চিঠির গন্তব্য নিয়ে কিছুটা রহস্য জিইয়ে রাখলে হয়তো পাঠক আপনার না বলা কথার গভীরে আরও ডুব দেওয়ার সুযোগ পাবেন।

Skip to toolbar