Profile Photo

শায়েরুল ইসলামOffline

  • ShaerulIslam
  • Profile picture of শায়েরুল ইসলাম

    শায়েরুল ইসলাম

    1 year, 1 month ago

    দারোগা: তুমি চুরি করেছে?
    চোর: না হুজুর, আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি।
    দারোগা: তার মানে?
    চোর: গতকাল মাঝরাতে একটা গান ভেসে এল…”আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে”।
    ভাবলাম আমিইবা বসে থাকি কেন? আমিও যাই, তাই বেড়িয়ে পড়লাম!
    দারোগা: তারপর, তারপর?
    চোর: উদাস মনে হাঁটছি, হঠাৎ একটা বাড়ি থেকে আওয়াজ এল…”এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে”।
    মনে হল আমাকেই ডাকছে। টুক করে ওই বাড়িতে ঢুকে পড়লাম।
    দারোগা: বলো কি!
    চোর: ঘরে ঢুকেই শুনলাম…”ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে”।
    বেশ আনন্দ পেলাম। বুঝলাম, আমাকে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কি করব ভাবছি, তখন শুনতে পেলাম…”এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল”।
    কবিগুরুর আদেশ তো আর অমান্য করা যায় না! সব মালপত্র একজায়গায় জড়ো করে বেঁধে ফেললাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে এল…”আজি দখিন দুয়ার খোলা”।
    পেছনের দরজা দিয়ে যখন বেড়িয়ে পড়লাম তখন বেরসিক পুলিশ এসে আমাকে ধরল। আমি কত বোঝাবার চেষ্টা করলাম, আমি চুরি করিনি, কেবলমাত্র রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি! ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনেনি, কোমরে দড়ি বেঁধে সোজা আপনার কাছে নিয়ে এসেছে।
    দারোগা: ঠিক আছে, ঠিক আছে, তোমাকে কোর্টে পাঠানোর ব্যবস্থা করছি। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন?
    চোর: “এ পথে আমি যে গেছি বারেবার, ভুলিনিতো একদিনও”।
    দারোগা: যখন তুমি জেলে থাকবে, তখন রবীন্দ্রনাথকে কি বলবে?
    চোর: “ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে”?
    (Collected from Facebook)

    9
    5 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • কবিতাকে বাস্তবে রূপ দিতে গিয়ে যদি জেল হয়, তবে শিল্পের ক্ষমতা কতটা গভীর—তা আবার প্রমাণ হলো। 😄

    • খুব সুন্দর হয়েছে।

Skip to toolbar