-
Shrabon and
রমজান বিন মোজাম্মেল are now friends
-
অবশিষ্ট
শ্রাবন ফাহাদকবিতার আসরে আজ আমি সর্বনিঃস্ব,
লিখি না কবিতা বহু বছর ধরে।
আজ আমার সর্বাঙ্গে নেই
কোটি কোটি অলংকার,
নেই কোনো রূপক,
নেই উপমার মায়াজাল।শুধু কিছু নীরবতা জমেছে বুকে,
কিছু না-বলা কথা
শব্দ হতে চেয়েও পারেনি কখনো।
তাই আজ কবিতার আসরে
কবিতা নিয়ে আসিনি
নিয়ে এসেছি শুধু
একজন কবির নিঃস্ব হৃদয়।6 Comments-
-
Shrabon, আপনার এই নীরবতার গল্পগুলো পড়ার সময় ভেতরটা সত্যি খুব অদ্ভুত এক বিষণ্ণতায় ভরে গেল। মনের গভীর থেকে আসা এমন সহজ স্বীকারোক্তিগুলোই অনেক সময় সবচাইতে শক্তিশালী কবিতা হয়ে ওঠে।
-
-
অঘরী কোকিল
শ্রাবন ফাহাদপূর্বাকাশে ডানা মেলি, ডাকে সে মধুর সুরে,
নীল আকাশে উড়ে গেল, ফিরবে ভেবেছি ঘরে।
বাঁশবনের ছায়া ছুঁয়ে, মেঘের গায়ে গান,
কোকিল বলে চিনেছিলাম, ভেবেছিলাম প্রাণ।আমার উঠোনে বসতো সে, ভোরের শিশির গায়ে,
চালার নিচে স্বপ্ন বুনত, চোখে-চোখে ছায়া।
কিন্তু কোকিল ঘর বাঁধে না-এটাই তার ধর্ম,
ডাকে শুধু পরের নীড়ে, ভাঙে বিশ্বা…Read More2 Comments -
Syed Farah and
Shrabon are now friends
-
কাগজের কলঙ্ক
শ্রাবন ফাহাদতুমি অতীত-
নিশীথিনী ভয়ংকরণী,
কোন এক কবিতা,
যার রূপের সমাবেশে মর্ত্য হইয়া
আত্মধ্বংসের কামনায় বসিল।কত হাজার কবি
নিজ হাতে লিখিলো
নিজের আত্মধ্বংস-
এই আত্মধ্বংসের মাধ্যমে
তোমাকে পাওয়া যাবে বলিয়া,
তুমি যে ছল আঁকিয়াছো।
তা বড় বিভীষিকাময়ইবর্ণনা করার জন্য তোমাকে
ব্যস্ত হইয়া উঠিল…Read More5 Comments -
শিরোনাম: সভ্যতার নর্দমা
নাম: শ্রাবন ফাহাদওহে আমার ঈশ্বর, জেগে ওঠো।
তোমার দুই চক্ষু মেলিয়া দেখো
তোমার বাংলার সবুজ মাঠে ছুটে চলেছে
দিগন্ত কিছু শিশু, কিছু নবীন প্রাণ।তারা কিন্তু সাধারণ শিশু নহে,
তারা স্বপ্ন দেখছে
স্বপ্ন দেখছে এমন এক বাংলাদেশের,
যেখানে থাকবে না
কোনো বৈষম্য, কুৎসিত নির্মম চিন্তাধারা।যেখানে মানুষ তা…Read More
1 Comment
Friends
রমজান বিন মোজাম্মেল
@puraton2010pata
শাহরিয়ার।
@shahiar
বিষণ্ন সুমন
@logolabbd
Tonzim Sumon
@tonzimsumon
Ashik Mokami
@ashikmokami
মামুনর রশীদ রাজু
@mamunorrashidrazzu
মো আলেফ শরীফ
@alefsharif
এমএম রহমান
@mashiurrahman
Azaha Sultan
@azahasultan





শুধু কিছু নীরবতা জমেছে বুকে,