-
কবিতার ক্রম:০১
কবিতার নাম: হাসি
কলমে: Shafiul Samiপাগল নাকি সবচেয়ে সুখী,হাসে অকারণে!
দুঃখ কি তার বিন্দুতুল্য নেই মনের কোণে!দুঃখে হাসো, অপমানে ও হাসো,
মানুষ তুমি নাকি!
“দুঃখে আমি তৃপ্তি পাই,ভাসায় যেন পালকি,
এমন সুখে বল তুমি না হেসে করবটা কি!”আচ্ছা বাবা মানুষ তুমি, তবে পাগল কিছুটা বটে!
দুঃখ-কষ্ঠ কিভাবে তোমায় হাসায় অমন করে?
“পাগল আমি ঠিক ধরেছ, স্বাভাবিকতায় কি এমন বড়াই!
দুঃখ যাকে কাদাতে পারে না, কতই না মনোরম সেই বীরত্বের লড়াই।সুখ-দুঃখ জীবন-তারল্যে মিশে গেছে সমানভাবে,
তাইতো কান্না দুঃখে,আর হাসি সুখে,আয়ু আগাচ্ছে হাসি কান্নার অবয়বে।দুঃখকে যে কাবু করেছে হাসির পিঞ্জরে,
পাগল হোক বা কি? আপত্তি কিসে,
জীবন তো যাচ্ছে তৃপ্ত হাসিতে পরম সুখে।
তারাই জিতেছে জীবন, দুঃখকে করেছে অঙ্গার।
পুড়াই দুঃখ,করে দাবানল,দেখায় দানবের নৃত্য ঝংকার।
আজ হাসিতে হাসিতে,কাঁশি বাধা যদি আসে বিলম্বে,
একটু বসে মুচকি হাসিতে নাও জিরিয়ে,
আবার শুরু হতে হবে যে!
হা হা হা হা হা হা!!!
Friends
MDabunuman
@mdabunuman
ইফতিশা খানম
@eftishakhanam
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Mubarra Ayesha Chowdhury
@mubarra45
Moniruzzaman Sarjil
@zaman2802
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Anowar-Hossain
@anowar-hossain
Sumaiya Mustare
@mustare
Saiful-Malek
@saiful-malek



বেশ লিখেছেন বন্ধু! শুভেচ্ছা নেবেন!