-
সুরসুধা
– শাহাদাৎ হোসেন ভূঁইয়াপথের বাঁকে দীর্ঘ প্রতিক্ষায় দণ্ডায়মান,
বাজাও প্রিয়া মহা বিরহ সুধা পানের গান।
বিনি সুতোয় বোনা কররেখা যত,
সুর-তাল-লয় তোমার চরণে আশ্রিত।নিঝুম লজ্জা দুটি নয়নে আঁকি,
বক্র পথের পানে চেয়ে চেয়ে থাকি।
ব্যাকুল হৃদয় খোঁজে আপন ঠিকানা,
চাতক যেমন যাচে নীলিমার অচেনা।অশ্রুধারা চেনে যাতনার ভাষা,
বাহু বাড়িয়ে তোলে নিরন্তর আশা।
সুরের সুধায় ডাকি অনুরাগে,
তারকা-বীথিকা মৃদু আলো জাগে।তিমির নিশায় শশীর ওই হাসি,
কহে মনে মনে তোমাকেই ভালোবাসি।
স্মৃতিপটে আঁকা অমলিন ছবি,
তুমিই আমার না-লেখা সেই কবি।হারানো মূর্ছনা ফিরে আসে প্রাণে,
নবীন স্পন্দন জাগে অনুভবের গানে।
সুরের বাঁধনে সঁপিলাম এই মন,
বিরহ-নদীর অন্তহীন আয়োজন।1 Comment
Friends
আসাদুজ্জামান মানিক
@asadujjamanmanik
shamsul haque howlader
@shamsulhaquehowlader
Dr Kazi Anowar Hossain Baghabaro
@drkazianowarhossainbaghabaro
এস এম সামিউল ইসলাম রাতুল
@ratulsamiulislamgmail-com
Syed Farah
@syedfarah
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon

আপনার লেখা কবিতার শব্দগুলো এত মায়াবী যে পড়ে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল।