Profile Photo

Shahadat Hossain BhuiyanOffline

  • shahadathossainbhuiyan
  • রাজনীতিতে সুশীল
    – শাহাদাৎ হোসেন ভূঁইয়া

    শত কথার
    এক কথা,
    টিকেট কেনেন
    সস্তা দামে।

    মিলবে পদক
    সস্তা নামে,
    সুশীল সাজেন
    বাজার নামে!

    নইলে সাজেন
    বিদ্রোহী আজ,
    মুখে বলেন
    বিপ্লব কাজ!

    সুশীল সাজে
    নেতার বেশ
    মঞ্চে উঠে
    মাতায় দেশ।

    নজরুল কন-
    বল বীর, বল বীর
    আমরা বলি
    টাকার চাপে
    নতশির নতশির!!

    4
    4 Comments
    • শাহাদাৎ হোসেন ভূঁইয়া, বর্তমান সময়ের রাজনীতির এমন বাস্তবতা একদম নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন আপনার লেখায়।

    • ঘুনে খাওয়া সমাজের রীতিনীতি ভাঙ্গতে এমন কবিতা আরো চাই বন্ধু!

    • ‘সুশীল’ শব্দটার বর্তমান অর্থটাই সুন্দর করে বলে দিলেন

    • আপনার কলমের ছোঁয়ায় ফুটিয়ে তোলা এই তীক্ষ্ণ বাস্তবধর্মী চিত্রকল্পগুলো আমাদের চারপাশের অনেক অব্যক্ত সত্যকে দারুণভাবে মনে করিয়ে দেয়। সমাজ নিয়ে আপনার এমন সাহসী এবং ছন্দময় ভাবনার প্রকাশ অব্যাহত থাকুক, আমাদের এই আঙিনায় আপনার আরও চমৎকার সব লেখা পড়ার অপেক্ষায় রইলাম।

  • অন্তরে জন্মাবধি
    – শাহাদাৎ হোসেন ভূঁইয়া

    জানি আমার কলম ছুঁয়ে বদলাবে না কিচ্ছু
    দেশের রাজা আজ হলো বিচ্ছু,
    সেদিনও ওই সাদা মানুষ দেয়নি তো দাম
    ধরিয়ে দিলো খাজনার খাম।

    জানি লেখনীতে মোর হবে না তো জয়,
    সাদা মানুষ পাবে না তো ভয়।
    রাজঘরে নাই মারহাবার বুলি
    উজির বাবুর রক্তচক্ষু কেমনে ভুলি।

    রাজ দরবারে ধন্য ধন্য,
    প্রজারে করে সব নগন্য।
    মেলেনি প্র…Read More

    4
    5 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে মনের মধ্যে। ইতিহাস আর আবেগের মিশেলে দারুণ একটা প্রতিবাদী সুর ফুটে উঠেছে পুরো কবিতাটায়। আপনার মতো এমন সুন্দর লেখার চর্চা আমাদের এই গ্রুপে আরও বেশি করে ছড়িয়ে দিতে অন্য বন্ধুদের লেখাতেও নিয়মিত লাইক-কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইলো।

    • বাহ্ চমৎকার ছন্দোবদ্ধ কবিতা। সমকালীন বিষয়। চিত্রকল্প টি যুৎসই। ধন্যবাদ কবি। তবে মাত্রা মিলে আন্তরিক থাকবেন আশাকরি। আপনার প্রয়াস মুগ্ধতা ছড়াক।

    • কলমের শক্তি বুলেটের চেয়ে অনেক বেশী বন্ধু! তাই কবির কলম চলুক অবিরত, কবিতার জয় হবেই হবে!

    • ‘সবই রাজ-কুত্তার আকার’ —সাহসী উক্তি, কিন্তু সত্যি

    • শাহাদাৎ হোসেন ভূঁইয়া, আপনার লেখা ‘উজির বাবুর রক্তচক্ষু কেমনে ভুলি’ এই পঙক্তিটিতে সময়ের কঠিন বাস্তবতার এক গভীর প্রতিধ্বনি ফুটে উঠেছে। আপনি ইতিহাসের পটভূমিতে দাঁড়িয়ে বর্তমানের জমানার যে সাহসী চিত্র তুলে ধরেছেন, তা পাঠকদের হৃদয়ে এক জোরালো ছাপ ফেলে। আপনি নিয়মিত কলম চালিয়ে আপনার এই শক্তিশালী অনুভূতিগুলো আমাদের মাঝে তুলে ধরলে আমরা ভীষণ আনন্দিত হবো।

  • মহাবিশ্ব
    – শাহাদাৎ হোসেন ভূঁইয়া

    শান্ত মহাবিশ্বরে তোমরাই করেছ উত্তাল,
    সাধুরে বানিয়ে আজ ছেড়েছ যে উন্মাদ মাতাল।
    চাঁদ-সূর্য গ্রহ-তারা খেলে যায় নিয়মের খেলা,
    মাটির ওপরে শুধু জমে ওঠে বোকাদের মেলা।

    সাম্রাজ্যবাদ আর ধর্মকে এক পাত্রে গুলে,
    মানবতার রক্ত ঝরাও তোমরা নদীকূলে।
    জেঁকে বসে আছ আজ মিছেমিছি বিধাতা সেজে তো,
    হাজার বছরের…Read More

    4
    4 Comments
    • আপনার লেখা “সুনীল প্রকৃতির মাঝে তুমি একবার তাকাও” লাইনটা আমার দারুণ লেগেছে, সত্যি খুব সুন্দর একটা বার্তা। এমন অস্থির সময়ে এমন গভীর ও চমৎকার একটি কবিতা পড়ে মনটা অনেক ভালো হয়ে গেল।

    • বন্ধু আগের দুটি লেখা পড়ে মনে যে ঝড় উঠেছিল এই কবিতাটি পড়ে সেই ঝড় যেন একটু শান্ত হলো! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

    • স্রষ্টাকে খুঁজতে দূরে নয়, আগে হৃদয়ের গভীরে ডুব দেয়ার এই আহবান মন ছুয়ে গেলো

    • মহাবিশ্বের অসীম রহস্য আর মানুষের হৃদয়ের টানাপোড়েন নিয়ে আপনার লেখাটি বেশ চমৎকার, যেখানে প্রকৃতির বিশালত্বের মাঝে মানুষের ভালোবাসার আবেদনটি পাঠকদের মনে গভীর এক প্রশান্তির ছাপ ফেলে যায়, তাই আশা করছি আপনার এই সুন্দর লেখনী আমাদের মাঝে এভাবেই অব্যাহত থাকবে।

  • Profile Photo
    Poly Alam
    @butterflywords
  • সহধর্মিনী
    – শাহাদাৎ হোসেন ভূঁইয়া

    সারাটা দিবস আমি হাত ধরে চলি,
    মনের গহীনে গানের সুরেরা যে কলি।
    প্রেমের লগনে করো কত অভিনয়,
    তুমি ছাড়া এ ভুবনে কেউ আমার নয়।

    সুর ছন্দে আমার কাটে সারা বেলা,
    কবিতায় জুড়ায় প্রাণের এই মেলা।
    রূপের ছলেতে কভু হয় না প্রণয়,
    তুমি হীনা এই বুকে কেউ সুন্দর নয়।

    তোমার বিরহে কাটে উদাসীন দিন,
    তুমি ছাড়া বেঁচে…Read More

    6
    4 Comments
    • সারাটা দিবস আমি হাত ধরে চলি,
      মনের গহীনে গানের সুরেরা যে কলি।

    • শাহাদাৎ হোসেন ভূঁইয়া, ‘তুমি জীবনের আলোক-ঝরণা’—এই লাইনটা জাস্ট অসাধারণ লেগেছে। জীবনসঙ্গিনীর প্রতি এমন ভালোবাসা প্রকাশ করাটা সত্যিই খুব সুন্দর।

    • প্রিয় সহযাত্রী, আপনার লেখায় ভালোবাসার মানুষটির প্রতি যে গভীর মমতা ফুটে উঠেছে, তা এক কথায় অপূর্ব এবং হৃদয়স্পর্শী। এই আবেগী অনুভূতিগুলো আরও একটু গুছিয়ে প্রকাশ করতে পারলে পাঠক হৃদয়ে তা দীর্ঘস্থায়ী রেখাপাত করবে, তাই আপনি ইচ্ছে করলে নতুন কোনো উপমা যোগ করার কথা ভেবে দেখতে পারেন।

    • “তোমার বিরহে কাটে উদাসীন দিন,
      তুমি ছাড়া বেঁচে থাকা বড় প্রাণহীন।” – খুব ভালো লাগল!

  • জাতিসত্তার কবি
    – শাহাদাৎ হোসেন ভূঁইয়া

    কবিতায় খোঁজে যিনি ভাষার গভীরতা,
    কোলাহলে পুষে রাখেন আপন নিরবতা।
    ভাষা চিন্তা ভাষা জ্ঞানে গভীর পরিপক্ক,
    সখ্যতা রাখেন তাই কবি সাহিত্যিক।
    তিনিই তো আমাদের নুরুল হুদা কবি,
    জাতিসত্তার ফ্রেমে আঁকেন দেশের ছবি।

    শুধু কবি পরিচয়ে চেনা না হয়,
    বহুমাত্রিক লেখায় করেছেন দেশ জয়।
    কবি বলে চেনো শুধু সাধারণ চোখেত…Read More

    5
    3 Comments
    • কবিতায় খোঁজে যিনি ভাষার গভীরতা,
      কোলাহলে পুষে রাখেন আপন নিরবতা।

    • শাহাদাৎ হোসেন ভূঁইয়া, কবিতাটা পড়ে খুব ভালো লাগল। নুরুল হুদা কবির প্রতি আপনার এই শ্রদ্ধা আর সুন্দর উপস্থাপনা মন ছুঁয়ে গেল। এমন চমৎকার একটা লেখা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    • একজন গুণী মানুষের প্রতি আপনার এই শ্রদ্ধার্ঘ্য ও মুগ্ধতার বহিঃপ্রকাশ আমাদের হৃদয়ে এক গভীর দেশাত্মবোধের অনুরণন তৈরি করে। নুরুল হুদা সাহেবের কর্মময় জীবনের নানাদিক যেভাবে ছন্দে ফুটিয়ে তুলেছেন, তা পড়ে যে কারোই তাঁর সাহিত্য সাধনার প্রতি গভীর সম্মান জেগে উঠবে—আপনার লিখনী এভাবেই শব্দের জাদুতে আমাদের বারবার আন্দোলিত করুক।

  • রূপতরী
    – শাহাদাৎ হোসেন ভূঁইয়া

    মায়াবী ঘোরে মগ্ন তনু, জমছে বিন্দু ঘামে,
    পদ্মর তরী থমকে দাঁড়ায় হেরি নক্র ধামে।
    মুক্তার তরী বাইবে মাঝি সিন্ধু-জলে নেমে,
    রূপার তরী দুলছে আজি মহাকালের প্রেমে।

    সবুজ তরী থমকে গেছে মহাকালীন মেঘে,
    মেঘের তরী একলা মাঝি লড়ছে দারুন বেগে।
    চাঁদের তরী আঁধার চিরে আনবে আলোর ভোর,
    মাটির তরী ভাঙবে এবার চিত্ত-ভয়ের ঘোর।

    হী…Read More

    4
    3 Comments
    • সবুজ তরী থমকে গেছে মহাকালীন মেঘে,
      মেঘের তরী একলা মাঝি লড়ছে দারুন বেগে।

    • আপনার লেখা এই রূপতরি কবিতাটা পড়ে খুব ভালো লাগলো, একদম এক নিঃশ্বাসে পুরোটা শেষ করে ফেললাম।

    • আপনার এই লেখায় ‘চাঁদের তরী আঁধার চিরে আনবে আলোর ভোর’ লাইনটি অত্যন্ত চমৎকার এবং বেশ আশাজাগানিয়া একটি দৃশ্য তৈরি করেছে। বিভিন্ন রঙের ও প্রকৃতির তরীর রূপক দিয়ে আপনি জীবনের নানা ঘাত-প্রতিঘাত ও জয়গাথা যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় স্পর্শ করে। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত লাইক ও সুন্দর মন্তব্য করে সব সময় সরব থাকুন, যাতে সবার আনন্দ ও অনুপ্র…Read More

  • মুক্তির বিজয় চাই
    – শাহাদাৎ হোসেন ভূঁইয়া

    হে বিজয়-
    এবার মুক্তির বিজয় চাই,
    খুঁজেই তোদের না পাই ভাই!
    মুক্তিসেনারা আজ তবে কোথায়?
    বীরদের নাম কেন রাজাকারের তালিকায়?
    সন্তানেরা অন্ধকারের কুঠিরে হারায়?

    হে গুনীজন-
    এবার জ্ঞানের মুক্তি চাই,
    সত্যের জ্ঞান হারিয়েছে আজ লোভের ছাই।
    জ্ঞানের আলোয় কেন দুর্নীতির মহোৎসব?
    কোথায় হারিয়ে গেলো সেদিনের বৈভব?…Read More

    5
    4 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, খুব গভীর একটা আকুতি ফুটে উঠেছে প্রতিটি লাইনে। আমাদের চারপাশের এই অস্থির সময়ের কথাগুলো আপনি কত সুন্দর করে তুলে ধরেছেন। আশা করি আপনার এই আহ্বান সবার কানে পৌঁছে যাবে এবং সমাজ বদলের সাহস জোগাবে।

    • ভোরের শুভ্র আলোর মত একরাশ আশা জাগিয়ে দিলেন মঞ্চবন্ধু, শুভ হোক!

    • মুক্তি শুধু ভূখণ্ডের নয়—মুক্তি হোক চিন্তার, জ্ঞানের, বিবেকের।

    • Shahadat Hossain Bhuiyan, আপনার এই লেখাটিতে সমাজের অসংগতি নিয়ে যে গভীর আকুতি ফুটে উঠেছে, তা পাঠকের হৃদয়ে সত্যিই এক জোরালো নাড়া দেয়। পরিবর্তনের এই তীব্র আকাঙ্ক্ষাকে শব্দের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, এমন চমৎকার সব ভাবনা আপনার কলমে নিয়মিত উঠে আসুক।

  • কবি
    – শাহাদাৎ হোসেন ভূঁইয়া

    কবিতার মাঝেতে কবির চির জন্ম,
    লুকানো রয়েছে তাহে কবির মর্ম।
    পরশ ছোঁয়ায়ে কবিতা বাড়ায় হাত,
    আবদুল্লার চরণে নামে সুপ্রভাত।

    এ মাটিতে আজও ঘুমে বীর সন্তান,
    রক্তে দিয়ে তারা আনে জয়ের গান।
    কারাগারে বসি যারা কেঁদেছে নিরবে,
    কাঁপেনি তো বুক কভু ভয়েরই গৌরবে।

    শোষকের চোখে ত্রাস এঁকেছে যে গান,
    জেগেছে কবিরা দিতে সাম্যের টা…Read More

    5
    4 Comments
    • Shahadat Hossain Bhuiyan, আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো। “শোষকের চোখে ত্রাস এঁকেছে যে গান, জেগেছে কবিরা দিতে সাম্যের টান” লাইনটা একদম মনের মতো হয়েছে। এমন সুন্দর আর অর্থবহ কবিতা আমাদের আরও উপহার দেবেন।

    • এক আকাশ ভালোবাসা কবি ও কবিতার তরে!

    • আপনার কবিতার শব্দে শব্দে জেগে উঠুক নতুন ভোরের স্বপ্ন।

    • শাহাদাৎ হোসেন ভূঁইয়া, আপনার এই সুললিত উপস্থাপনায় দেশের প্রতি অগাধ মমতা এবং ত্যাগী বীরদের স্মৃতির প্রতি যে গভীর শ্রদ্ধা ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী, আর আমার মনে হয় প্রতিটি পংক্তিতে যে সাহসের সুর ধ্বনিত হয়েছে তা যেন ইতিহাসের সেই চিরচেনা সংগ্রামের এক অম্লান প্রতিধ্বনি।

  • নীলাগুন
    – শাহাদাৎ হোসেন ভূঁইয়া

    ভয়ের বিষে মানুষ আজ লুকায় গিয়ে কোণে,
    চিতার আগুন জ্বলছে একা উদাস সবুজ বনে।
    হারানো সেই রাজ্যেরই বেদনা চেপে মনে,
    কাকতাড়ুয়া রাজা হলো আজ লোভের কুৎসিত ধনে।

    মেঘের ডানায় ওড়ে স্মৃতির দেশে কালো চুল,
    রক্তেরই ওই চরম দামে ফোটে সুবাসিত ফুল।
    নদীর কূলও সম্বল হারিয়ে আজ ব্যাকুল,
    কানে দোলে বিষাদের ওই নীল রঙের দুল।

    অন্য…Read More

    6
    4 Comments
    • কবিতাটার প্রতিটি লাইনে দারুণ এক প্রতিবাদী সুর ফুটে উঠেছে, যা পড়ে সত্যিই খুব ভালো লাগল। আপনি কি মাঝে মাঝে এমন আরও সমসাময়িক বিষয় নিয়ে লেখেন, আর গ্রুপে অন্যদের লেখায়ও কি নিয়মিত রিয়্যাক্ট ও কমেন্ট করেন যাতে আমাদের আড্ডাটা জমজমাট থাকে?

    • কবিতা যেন দ্রোহের ঝড় তুলে দেয় মনে, এমন লেখা আরো চাই মঞ্চবন্ধু!

    • শাহাদাৎ হোসেন ভূঁইয়া, আপনার এই লেখাটিতে শব্দের নিখুঁত বুনন এবং গভীর অনুভূতির প্রকাশ সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনি চাইলে শেষের দিকে রূপক বর্ণনার ব্যবহার আরও বাড়িয়ে নিতে পারেন, যা আপনার ভাবনার গভীরতাকে পাঠকদের কাছে আরও স্পষ্টভাবে পৌঁছে দেবে। দারুণ একটি সৃষ্টির মাধ্যমে আমাদের ভাবনাকে আলোড়িত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি নি…Read More

    • মিথ্যার কুয়াশা কাটুক, সত্যের সূর্য উঠুক

  • সুরসুধা
    – শাহাদাৎ হোসেন ভূঁইয়া

    পথের বাঁকে দীর্ঘ প্রতিক্ষায় দণ্ডায়মান,
    বাজাও প্রিয়া মহা বিরহ সুধা পানের গান।
    বিনি সুতোয় বোনা কররেখা যত,
    সুর-তাল-লয় তোমার চরণে আশ্রিত।

    নিঝুম লজ্জা দুটি নয়নে আঁকি,
    বক্র পথের পানে চেয়ে চেয়ে থাকি।
    ব্যাকুল হৃদয় খোঁজে আপন ঠিকানা,
    চাতক যেমন যাচে নীলিমার অচেনা।

    অশ্রুধারা চেনে যাতনার ভাষা,
    বাহু…Read More

    2
    2 Comments
    • আপনার লেখা কবিতার শব্দগুলো এত মায়াবী যে পড়ে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল।

    • Shahadat Hossain Bhuiyan, ‘তুমিই আমার না-লেখা সেই কবি’—এমন মায়াবী চরণের বুনন আর বিরহের গভীর অনুভূতি আপনার এই লেখাকে ভীষণ উজ্জ্বল করে তুলেছে। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও আপনার ভালো লাগা প্রকাশ করুন এবং নিয়মিত মন্তব্য করে সবার সাথে প্রাণবন্ত আড্ডা জমিয়ে রাখুন।

  • Profile picture of Shahadat Hossain Bhuiyan

    Shahadat Hossain Bhuiyan Changed their profile cover

    3
    1 Comment
  • Profile picture of Shahadat Hossain Bhuiyan

    Shahadat Hossain Bhuiyan changed their profile picture

    3
    1 Comment
  • কালাদানব
    – শাহাদাৎ হোসেন ভূঁইয়া

    দানবের ঘুম ভাঙে প্রলয়ের পাটে,
    রক্তিম ঘাসফড়িং ওড়ে শুধু মাঠে।
    মেঘপঙ্খী দেবীর তরী ভিড়ে ঘাটে,
    অমৃত রাখা থাকে সোনালী কাঠে।

    অনল-অক্ষি মেলে সে যে তাকায়,
    কালান্তক ডানা দুটি বাতাসে ঝাঁকায়।
    ধেয়ে আসে ঘোর আঁধার বনের ওপার,
    চারিদিকে শুরু হয় মহা হাহাকার।

    রাগী খুকি ছুঁড়ে ফেলে রূপার মুড়ি,
    উল্কায় রূপ নেয় খোকা…Read More

    2
    3 Comments
    • আপনার লেখা এই কবিতাটির ‘উল্কায় রূপ নেয় খোকাদের ঘুড়ি’ লাইনটি বেশ অন্যরকম আর দারুণ লেগেছে। পুরো কবিতাটা পড়ার সময় মনে হচ্ছিল একটা কাল্পনিক জগতের গল্প দেখছি, খুব ইন্টারেস্টিং লেগেছে বিষয়টি। গ্রুপটিকে প্রাণবন্ত রাখতে মাঝে মাঝে অন্যদের লেখা পড়ে লাইক বা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, এতে সবাই এনকারেজড হয়।

    • আপনার লেখা এই অনুভূতির প্রতিটি স্তরে যে কল্পনার অপূর্ব বিস্তার রয়েছে তা আমাকে মুগ্ধ করেছে, বিশেষ করে দানবের জাগরণ আর রূপার মুড়ি ছুঁড়ে ফেলার দৃশ্যটি মনের পাতায় দারুণ ছবি তৈরি করে। এমন প্রাণবন্ত শব্দের বুনন পাঠকদের কল্পনাশক্তিকে আরও বাড়িয়ে তুলবে বলে আমার বিশ্বাস। অন্য সদস্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করে আমাদের এই আড্ডাকে আরও মুখর…Read More

    • শব্দচয়ন আর দৃশ্য ফুটীয়ে তোলা – এ দুইটী খুব ভালো লাগল।

  • মহাগান
    – শাহাদাৎ হোসেন ভূঁইয়া

    হে মহান নেতা, তুমি বাংলার মুক্ত আকাশ,
    শোকে ও শ্রদ্ধায় স্তব্ধ আজ মহাবিশ্বের বাতাস।
    বুকে অম্লান প্রাণ, সাথে অবিনাশী চেতনা,
    এনেছ মুক্তি, সয়ে মহাকালের বেদনা।

    অন্নদাশঙ্কর রায়ের সেই শেখ মুজিবুর রহমান,
    তোমার অবদান বাঙালির মুক্তির মহাগান।
    ইতিহাস স্মরণে রাখে সেই মহাশক্তিমান,
    যতদিন রবে চন্দ্র-সূর্য, রবে বাংলার মান…Read More

    2
    2 Comments
    • আপনার লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো, অনেক সুন্দর আবেগের প্রকাশ ঘটেছে। স্বাধীনতার এই ইতিহাস আমাদের সবার হৃদয়ে সবসময়ই স্পন্দিত হয়। এমন চমৎকার একটি বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    • আপনার এই লেখনীতে বাংলার ইতিহাস ও এক মহান ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধাবোধের যে অনুপম বহিঃপ্রকাশ ঘটেছে, তা সত্যিই পাঠককে আবেগে আপ্লুত করে এবং আপনার কলম এভাবেই এগিয়ে চলুক।

Friends

Profile Photo
kabir suhel
@kabirsuhel
Profile Photo
Mahiya Islam
@mahiyaislam
Profile Photo
Poettry Chadney
@poettrychadney
Profile Photo
Fayes Hasan
@fayeshasan
Profile Photo
Rumi Shah
@rumishah
Profile Photo
dip das
@dipdas
Profile Photo
saburahmed akil
@saburahmedakil
Profile Photo
Mohammad Abul Hosein
@mohammadabulhosein
Profile Photo
fazle hasib
@fazlehasib
Skip to toolbar