-
ইন্দ্রানীর মায়ায়
— শাহরিয়ার সাওমযে প্রেমে হৃদয় উন্মাদ হইয়া ওঠে,
যে প্রেমে মানুষ আপন সত্তা বিসর্জন দেয়—
সেই প্রেমের মায়াবী আবেশে
আমি বারবার হারাইতে চাই।যে প্রেমে নিশীথ জাগিয়া
চাঁদের স্নিগ্ধ আলোয় তোমার কথা মনে পড়ে,
যে প্রেমে একটুখানি হাসি
নিভাইয়া দেয় দিনের সমস্ত বিষাদ—
আমি সেই প্রেমেই ডুবিয়া থাকিতে চাই।হয়তো প্রেম আমাকে ভাঙিবে,
হয়তো করিবে নিঃস্ব;
তবু তাহার মায়া ছাড়িয়া
কোথাও যাইতে মন চাহে না।যদি হারাইতেই হয়,
তবে তোমার মায়াতেই হারাইতে চাই—
যদি আবার জন্ম লইতে হয়,
তবে সেই প্রেমেই
বারবার জন্মিতে চাই।7 Comments -
Friends
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
আর্য্য সপ্ত দর্শী
@nandini
সিরাজুল ইসলাম
@sherajulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
মেহেরুলইসলাম প্রবাদ সাহিত্য ও কবিতা
@meherulislam
Mominur Rahman Khan
@mominurrahmankhan
Fatema Urme
@fatema-urme
অমিত
@amitroy
Sumaiya Ashraf
@ali-ashraf-m1960gmail-com


শাহরিয়ার সাওম, আপনার লেখায় “যদি হারাইতেই হয়, তবে তোমার মায়াতেই হারাইতে চাই” লাইনটি অসম্ভব সুন্দর এবং গভীর অনুভূতির বহিঃপ্রকাশ। প্রেমের এই আত্মসমর্পণ ও মুগ্ধতা আপনার লেখায় খুব সহজভাবে ফুটে উঠেছে, যা যে কাউকে আবেগী করে তুলতে পারে। আপনার কলমের এই সাবলীলতা ধরে রাখুন এবং নিয়মিত লিখে যান, আপনার সৃজনশীলতা আগামী দিনে আরও বিকশিত হোক।