তুলট | শরীফ মুহম্মদ ফয়েজুল আলম | Activity
আমাদের বাবা, আমাদের মা
শরীফ মুহম্মদ ফয়েজুল আলম
বাবা আমাদের আদর করতেন, গভীর করে চুমু খেতেন,
কাঁধে তুলতেন, শূন্যে ছুঁড়ে হাত বাড়িয়ে লুফে নিতেন,
বাবা আমাদের ঘোড়ায় চড়াতেন, নীল আকাশে রং চেনাতেন,
কাঠি লজেন্স কিনে দিতেন, মেলার সময় কাঠের গাড়ি,
গ্লাস টিউবে ম্যাজিক রকেট, পূজার সময় আতশবাজি।
বাবা আমাদের আদর করতেন, গাঢ় স্নেহে চুমু খেতেন,
সামর্থের মধ্যে বাবা ঠিকই মন ভরাতেন, শখ ফুরাতেন।
মা আমাদের আদর করতেন, তারও বেশি শাসন করতেন।
মা শাসন করতেন ধমক দিয়ে, জোর করে খাইয়েদাইয়ে,
প্রতিদিনের গোসল দিয়ে, সন্ধ্যা হলে হাতপা ধুয়ে,
মা শাসন করতেন শ্রান্ত দেহে ঘুমের ঘোরে ঢুলতে ঢুলতে
মেঝের উপর পড়ার বইয়ে, না-খাওয়ার খুব বদভ্যাসে
শীর্ণকায় শরীর দেখে প্রহার করে, ভেজা চোখে ছড়ার সুরে।
মা আমাদের আদর করতেন চোখে রেখে,
মা আমাদের শাসন করতেন দেখে রেখে।
বাবা আমাদের আগলে রাখতেন নিরাপদে,
ডুবিয়ে রাখতেন ভালোবাসায়;
মা আমাদের ভালোবাসতেন বাস্তবতায়
শাসনমোড়া আদর-সোহাগ আর মমতায়।
বাবা আমাদের নির্ভরতা, শক্ত খুঁটির চৌচালা ঘর;
মা আমাদের গেরস্থালি, পূর্ণতা আর পাখির পাঁজর।
আমাদের বাবা, আমাদের মা
শরীফ মুহম্মদ ফয়েজুল আলম
বাবা আমাদের আদর করতেন, গভীর করে চুমু খেতেন,
কাঁধে তুলতেন, শূন্যে ছুঁড়ে হাত বাড়িয়ে লুফে নিতেন,
বাবা আমাদের ঘোড়ায় চড়াতেন, নীল আকাশে রং চেনাতেন,
কাঠি লজেন্স কিনে দিতেন, মেলার সময় কাঠের গাড়ি,
গ্লাস টিউবে ম্যাজিক রকেট, পূজার সময় আতশবাজি।
বাবা আমাদের আদর করতেন, গাঢ় স্নেহে চুমু খেতেন,
স…Read More
মানুষ ও সাধু
শরীফ মুহম্মদ ফয়েজুল আলম
সাধুরা সাধুই হন, মানুষও মানুষ হন;
সাধুরা মানুষ নন, মানুষও সাধু নন।
সফল যে মানুষজন- কখন সাধনাক্ষণ?
সফলে বিফলজন করে বিরাগসাধন।
(মানুষ হবার নেশা জাগায় সাধনতৃষা!)
মানুষ সাধু তো নয়, সাধুরা মানুষ নয়;
সাধন সিদ্ধ হলে সাধুরা মানুষ হয়!
মানুষ ও সাধু
শরীফ মুহম্মদ ফয়েজুল আলম
সাধুরা সাধুই হন, মানুষও মানুষ হন;
সাধুরা মানুষ নন, মানুষও সাধু নন।
সফল যে মানুষজন- কখন সাধনাক্ষণ?
সফলে বিফলজন করে বিরাগসাধন।
(মানুষ হবার নেশা জাগায় সাধনতৃষা!)
মানুষ সাধু তো নয়, সাধুরা মানুষ নয়;
সাধন সিদ্ধ হলে সাধুরা মানুষ হয়!
পতন 
শরীফ মুহম্মদ ফয়েজুল আলম
আশেপাশে যাচ্ছে ঘটে কতকিছু। তোমরা বলো, কোথায় থাকো?
দিচ্ছ ছবি ফুল পাখিদের, কচুঘেচু। কোনো কথাই বলছো নাকো!
বলি আমি, আমার কথা কে বা শোনে, কী আর হলাম বলতে কথা!
সবাই কথক, সবাই বাচক; আমি না হয় সর্ব জ্ঞানের হলাম শ্রোতা।
ঘটছে যা রোজ ঘটারই তা, যাচ্ছে ঘটে যেমন ঘটার, হিসাবমতোন;
সময় ছিল যখন অনেক শুধরে নেবার, শোনোনি ডাক, নাওনি শরণ।
ভুলশুদ্ধ, মন্দভালো, সত্যমিথ্যা অস্বীকারে পেয়েছ সুখ!
এখন কেন গায়ে লাগে, মুখে কালি, ফোসকা পড়ে, জ্বলুনি খুব?
আলোআঁধার, পানি ও তেল, দুধ ও জলে কখনো কি দেখেছ মিল?
কিন্তু যখন ছিল সময় হাজার ডাকে সত্যদ্বারে জুড়েছ খিল।
এখন কেন ক্ষয়ের ব্যথায় এমন কাতর আর্তনাদ আর এত হইচই?
পেছন ফিরে লাভ হবে না পৌঁছে গেছ পতন-বাঁকে, ঘূর্ণি অথৈ!
সবাই তুমুল রঙ্গরসিক, সমালোচক- ফুল পাখি আর শিল্প গীতি
অস্কারে কে ছক্কা মারে, লংকা হারায়, রূপালি মেয়ের প্রেম ও প্রীতি।
ওরাও খুশি- ভালো ছেলে, বড্ড জ্ঞানী, কত্ত কিছু মাথাভরা!
জীবনমুখী অনুরাগে তত্ত্বজ্ঞানের বসুন্ধরায় কাটছে খরা।
নিষিদ্ধ তিন মঞ্চ ছাড়া সব মুলুকেই অজ্ঞ-বিশেষ, ঝানু উকিল;
সুশ্রী দেবীর কোমর দোলায় কাঁপছে ভীষণ আলোচনার টকশো-টেবিল।
যাচ্ছ পড়ে, পড়বে আরও, পড়ার কথাই। কিনারাহীন গাঢ় তিমির।
নিজের খালেই ঘুরছে যে আজ সহন এবং সমন্বয়ের দাঁতাল কুমির।
পতন
শরীফ মুহম্মদ ফয়েজুল আলম
আশেপাশে যাচ্ছে ঘটে কতকিছু। তোমরা বলো, কোথায় থাকো?
দিচ্ছ ছবি ফুল পাখিদের, কচুঘেচু। কোনো কথাই বলছো নাকো!
বলি আমি, আমার কথা কে বা শোনে, কী আর হলাম বলতে কথা!
সবাই কথক, সবাই বাচক; আমি না হয় সর্ব জ্ঞানের হলাম শ্রোতা।
ঘটছে যা রোজ ঘটারই তা, যাচ্ছে ঘটে যেমন ঘটার, হিসাবমতোন;
সময় ছিল যখন অনেক শুধরে নেবার…Read More
কার লাগিয়া
শরীফ মুহম্মদ ফয়েজুল আলম
কার লাগিয়া সাজো অমন,
কার লাগিয়া সাজো;
কার লাগিয়া ঝংকারিয়া
ঘুঙুর হয়ে বাজো!
কার লাগিয়া সোনার বরণ
রৌদ্র করো নীল,
কোন সারসের তরল চোখে
খোঁজো দেখার মিল!
কার লাগিয়া প্রবাল তলে
জাগাও হিমালয়,
কার ভাবনে শিহরণে
উথালপাথাল বয়!
কার লাগিয়া মাতন তোলো,
কাঁপাও ছেঁড়াদ্বীপ;
মুক্তা জড়াও কন্ঠহারে,
কপালে নীল টিপ!
কার লাগিয়া সাজো অমন,
কার লাগিয়া মেয়ে;
শোভায় বিলীন নিখোঁজ থাকি
তোমার পানে চেয়ে!
কার লাগিয়া
শরীফ মুহম্মদ ফয়েজুল আলম
কার লাগিয়া সাজো অমন,
কার লাগিয়া সাজো;
কার লাগিয়া ঝংকারিয়া
ঘুঙুর হয়ে বাজো!
কার লাগিয়া সোনার বরণ
রৌদ্র করো নীল,
কোন সারসের তরল চোখে
খোঁজো দেখার মিল!
কার লাগিয়া প্রবাল তলে
জাগাও হিমালয়,
কার ভাবনে শিহরণে
উথালপাথাল বয়!
কার লাগিয়া মাতন তোলো,
কাঁপাও ছেঁড়াদ্বীপ;
মুক্তা জড়াও কন্ঠহারে,…Read More
পরী
শরীফ মুহম্মদ ফয়েজুল আলম
কোথায় বসতি এদের, জন্মঠিকুজি,
কীভাবে বেড়ে উঠে এরা,
কোথায়, কোন বাগিচায়, কার সাথে?
কোত্থেকে এরা নেমে আসে 
অকস্মাৎ এই ধুসর মর্ত্যলোকে
জোছনার স্নিগ্ধ ধারাপাতে!
এরা কীভাবে এমন সুন্দর চেয়ে থাকে,
চলে অবাক সুন্দর ঢঙে,
উচ্চারণের নিবিড় ছন্দ সোপানে
এমন নিবিড় প্রাণময় সুন্দর হাসে!
কোন খেলাঘরে এরা শেখে
এমন নিখুঁত নন্দনচর্চা,
কে এমন গুরু নন্দনতত্ত্বের খড়িমাটি
চোখ বুঁজে তুলে দেয় এদের হাতে;
কে সেই এমন নিপূণ ভাস্কর,
এমন অতুল চিত্রকর,
এরা কার রংতুলি নেয়ে আসে?
স্বপ্নলোক হতে দু’দিনের ছুটি পেয়ে
এরা কোন পরী,
নেমে আসে কার আঙিনাতে,
কোন পদ্মপুকুরে ভাসে সদা সমুজ্জ্বল,
এরা কার সাথে অভিসারে মাতে!
পরী
শরীফ মুহম্মদ ফয়েজুল আলম
কোথায় বসতি এদের, জন্মঠিকুজি,
কীভাবে বেড়ে উঠে এরা,
কোথায়, কোন বাগিচায়, কার সাথে?
কোত্থেকে এরা নেমে আসে
অকস্মাৎ এই ধুসর মর্ত্যলোকে
জোছনার স্নিগ্ধ ধারাপাতে!
এরা কীভাবে এমন সুন্দর চেয়ে থাকে,
চলে অবাক সুন্দর ঢঙে,
উচ্চারণের নিবিড় ছন্দ সোপানে
এমন নিবিড় প্রাণময় সুন্দর হাসে!
কোন খেলাঘরে এরা শেখে
এমন…Read More
মুমূর্ষু লিলিয়ামের প্রতি
শরীফ মুহম্মদ ফয়েজুল আলম 
হৃদয়ের ছায়া ঘেঁষে তোমাদের আলো
বাহারি মিছিল দোলে খুব জমকালো
তোমাদের চলাচলে হই ভাঙ্গা সাঁকো
রংধনু বেয়ে বেয়ে কার মুখ আঁকো
কবেকার জলরং, কোথাকার তুলি
পথে পথে ঘুরেফিরে চেনা পথ ভুলি
আমার দুয়ারে আজো নড়বড়ে খিল
অকারণ ডেকে যায় মূঢ় কোকিল
আমি তার সাথে জাগি সহচরী ডাক
নিঃশ্বাসে তবু সেই বিশ্বাস থাক
তোমাদের হাসিমুখ, ঝরে পড়া দিন
হররোজ গুনে চলি জমে ওঠা ঋণ
লিলিয়াম, প্রেয়সী ডানা মেলো দ্রুত
তুমি ছাড়া চেনাবে কে সময়ের ক্ষত
মুমূর্ষু লিলিয়ামের প্রতি
শরীফ মুহম্মদ ফয়েজুল আলম 
হৃদয়ের ছায়া ঘেঁষে তোমাদের আলো
বাহারি মিছিল দোলে খুব জমকালো
তোমাদের চলাচলে হই ভাঙ্গা সাঁকো
রংধনু বেয়ে বেয়ে কার মুখ আঁকো
কবেকার জলরং, কোথাকার তুলি
পথে পথে ঘুরেফিরে চেনা পথ ভুলি
আমার দুয়ারে আজো নড়বড়ে খিল
অকারণ ডেকে যায় মূঢ় কোকিল
আমি তার সাথে জাগি সহচরী ডাক
নিঃশ্বাসে তবু সেই বিশ্বাস থ…Read More
তোমার আভাস
শরীফ মুহম্মদ ফয়েজুল আলম 
তোমার গায়ে গুল্মলতা,
তোমার হাতে কুমড়ো ফুল;
তোমার মাথায় ঘুরছে ছাতা,
বৃষ্টি ভেবে করছি ভুল!
তোমার গায়ে কলমি-দোলন,
মুখে কারো প্রেমের ছায়া;
তোমার মধ্যে হচ্ছে লালন
আচেনা এক গোপন মায়া।
তোমার মুখে স্নিগ্ধ অরুণ,
তোমার চোখে শান্ত চাঁদ;
তোমার ছোঁয়া পাবার দরুণ
লাজুক লতার ঝরছে লাজ।
তোমার বায়ে দুলছে বাতাস,
ছায়ার তাপে গলছে ঢেউ;
জাগলে মনে তোমার আভাস,
আমার মতোই ঘামবে কেউ!
তোমার আভাস
শরীফ মুহম্মদ ফয়েজুল আলম 
তোমার গায়ে গুল্মলতা,
তোমার হাতে কুমড়ো ফুল;
তোমার মাথায় ঘুরছে ছাতা,
বৃষ্টি ভেবে করছি ভুল!
তোমার গায়ে কলমি-দোলন,
মুখে কারো প্রেমের ছায়া;
তোমার মধ্যে হচ্ছে লালন
আচেনা এক গোপন মায়া।
তোমার মুখে স্নিগ্ধ অরুণ,
তোমার চোখে শান্ত চাঁদ;
তোমার ছোঁয়া পাবার দরুণ
লাজুক লতার ঝরছে লাজ।
তোমার বায়ে দুলছে বাত…Read More