Profile Photo

শরীফ মুহম্মদ ফয়েজুল আলমOffline

  • Sharif
  • মুমূর্ষু লিলিয়ামের প্রতি
    শরীফ মুহম্মদ ফয়েজুল আলম

    হৃদয়ের ছায়া ঘেঁষে তোমাদের আলো
    বাহারি মিছিল দোলে খুব জমকালো
    তোমাদের চলাচলে হই ভাঙ্গা সাঁকো
    রংধনু বেয়ে বেয়ে কার মুখ আঁকো
    কবেকার জলরং, কোথাকার তুলি
    পথে পথে ঘুরেফিরে চেনা পথ ভুলি
    আমার দুয়ারে আজো নড়বড়ে খিল
    অকারণ ডেকে যায় মূঢ় কোকিল
    আমি তার সাথে জাগি সহচরী ডাক
    নিঃশ্বাসে তবু সেই বিশ্বাস থাক
    তোমাদের হাসিমুখ, ঝরে পড়া দিন
    হররোজ গুনে চলি জমে ওঠা ঋণ
    লিলিয়াম, প্রেয়সী ডানা মেলো দ্রুত
    তুমি ছাড়া চেনাবে কে সময়ের ক্ষত

    9
    6 Comments
Skip to toolbar