Profile Photo

শরীফ মুহম্মদ ফয়েজুল আলমOffline

  • Sharif
  • তোমার আভাস
    শরীফ মুহম্মদ ফয়েজুল আলম

    তোমার গায়ে গুল্মলতা,
    তোমার হাতে কুমড়ো ফুল;
    তোমার মাথায় ঘুরছে ছাতা,
    বৃষ্টি ভেবে করছি ভুল!

    তোমার গায়ে কলমি-দোলন,
    মুখে কারো প্রেমের ছায়া;
    তোমার মধ্যে হচ্ছে লালন
    আচেনা এক গোপন মায়া।

    তোমার মুখে স্নিগ্ধ অরুণ,
    তোমার চোখে শান্ত চাঁদ;
    তোমার ছোঁয়া পাবার দরুণ
    লাজুক লতার ঝরছে লাজ।

    তোমার বায়ে দুলছে বাতাস,
    ছায়ার তাপে গলছে ঢেউ;
    জাগলে মনে তোমার আভাস,
    আমার মতোই ঘামবে কেউ!

    8
    7 Comments
Skip to toolbar