Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • তুমি-আমি
    শ.ম.ওয়াহিদুজ্জামান

    তুমি কতো ভালোবাস
    তাইতো তোমার এত অভিমান
    আমি অবুঝ ব্যস্ততায় সারাবেলা
    আমার ভালোবাসা খুবই ম্লান।

    তুমি কতো প্রতীক্ষায় থাকো
    মোবাইল রিংটোন বাজবে কখন
    আমার কর্মব্যস্ত অসহায় জীবন
    ব্যর্থ করে তোমার প্রতীক্ষা সারাক্ষণ।

    তুমি আমি দুইদিকে বহুদূরে
    তবু ভালোবাসা কতো অমলিন
    তুমি শতভাগ আমি কিঞ্চিত
    তবু প্রতীক্ষা কাছাকাছি ক্লান্তিহীন।

    তুমি আমি দুটি প্রাণ এক আত্না
    অভিমান তোমার অমূলক নয়
    ভালোবাসা যার বুকেতে রয়
    অভিমান তো হায় তাকেই মানায়।

    ওগো প্রাণপ্রিয়া ওগো বঁধুয়া
    তোমার লাগিয়া আমার হিয়া
    পুড়ে পুড়ে যায় সারাক্ষণ সারাবেলা
    রে অভিমানি তুমিও রাখ জানিয়া।

    4
    2 Comments
    • “তুমি শতভাগ আমি কিঞ্চিত, তবু প্রতীক্ষা কাছাকাছি ক্লান্তিহীন” ভালোবাসার এই অসমতাটাকে এত সহজভাবে বললেন। খুব ভালো লাগল।

    • ‘অভিমান তো হায় তাকেই মানায়’ — এই বোধটুকু সম্পর্কের গভীরতা বাড়িয়ে দেয় বহুগুণ।

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar