Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • তৃষ্ণা
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    বুকেতে তৃষ্ণা
    খুঁজে ফিরি সারাবেলা সারাক্ষণ।

    বিরাগি মন বন্ধিত্বে ছটফট
    খুঁজে ফেরে শুধু স্বাধীনতা,মুক্ত হাওয়া-
    চাওয়া-পাওয়া করে না সন্ধি
    হৃদয় ক্ষরণ নীরবে অনুক্ষণ।

    অতৃপ্ত হৃদয়ে
    কিছুতেই হয় না প্রত‌্যাশার পূরণ।

    উদাসির বুকে কি চাওয়া-পাওয়া
    কিসের প্রত‌্যাশা,কেন যে বৈরাগি
    বোঝে কি কেউ,বোঝে না কভু
    একাকি মনে আপনার ছলে নীরব কাঁদন‌।

    বুকেতে তৃষ্ণা সারাবেলা
    খুঁজি,পাইনা,ছুটছি-আছে প্রয়োজন।

    3
    3 Comments
    • বন্দি মনে মুক্তির তৃষ্ণা, ছুটছে ব্যাকুল প্রাণ,
      নীরব ক্ষরণে একাকী হৃদয়ে অতৃপ্ত অভিমান।
      অজানার খোঁজে ক্লান্তিহীন পথে একাকী আয়োজন।

    • অতৃপ্তি চিরন্তন সত্য….❤

    • অতৃপ্ত মনের মুক্তির আকাঙ্ক্ষা

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar