Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • সবুজ সবুজ বৃক্ষগুলো আকাশ ছুঁতে উদ্যত ,
    কৃষ্ণচূড়ার ডালগুলোকে মনে হচ্ছে উদ্ধত ।
    উজ্জ্বল আকাশে পাখিগুলো করছে উড়াউড়ি,
    গাছের চূড়ায় বাঁধা একটি সুতো ছেঁড়া ঘুড়ি ।
    বিকালের সোনালী আলো লাগছে বেশ ভালো,
    হাঁটার পথে লাগছে ভালো ধূসর পথের ধূলোও ।
    দিনের আলো নিভে গেলে কোলাহল যায় থেমে,
    খেলা শেষে বাড়ি ফেরা, সন্ধ্যা আসে নেমে ।
    হয়ত কোথাও মাঠ আছে নেই যেখানে কেউ,
    জানালা দিয়ে বাতাস আসে উথলে ওঠে ঢেউ –
    নিঃশেষ আশাগুলো, আছে শুধু স্থির ছাপ,
    সুতো ছেঁড়া ঘুড়ির মত শেকড় ছেঁড়া ভাব ।

Skip to toolbar