-
আনমনে চলে যাই
অলস স্মৃতির অচেনা জলাশয়ে,
আষাঢ়ের দীর্ঘ মেঘলা দিবসে ।
সেখানে সারা বিকাল সারা সাঁঝে
পদ্মপাতা, শাপলা আর কচুরীপানা ভাসে ।
গাঢ় সবুজ ঝাঁড়ের আড়াল থেকে
বেরিয়ে এসে শান্ত জলে নামে হাঁসেরা ।
তবু সে জংলা জলাশয়
ভারাক্রান্ত আকাশের মতই বিষাদের ভারে নতমুখী ।
বনলতায় ঘেরা তার পরিপার্শ্ব,
নিবেদিত বৃক্ষরাজির গভীর ছায়া,
নতুন ফুলের সুবাস, আর্দ্র বাতাসের আস্থা –
কিছুতেই তার অপূর্ণতার আঁধার ঘুচবে না ;
কালো চুলের, ঘন বর্ণের এক বনদেবীর
নিখাদ পদচারনা তার পাড়ের ভেজা মাটিতে পড়েনি বলে ।
কিন্তু আমি যে সেই বনদেবীর অপূর্ণতা দিয়েই
তার আবেদনকে অক্ষুণ্ণ রাখতে চেয়েছিলাম-
অস্পষ্ট স্বপ্নের আবেশে তাকে মর্যাদা দিতে চেয়েছিলাম
নীরব প্রত্যাখানের ছলে… .
আমিই তো চিরকালীন অপূর্ণতা দিয়ে
মেরে ফেলেছি তাকে,
চিরকুমারী চিরযৌবনা করে
সাজিয়ে রাখব, বাঁচিয়ে রাখব বলে ।
আমার এই ধৃষ্টতাটুকু যেন ক্ষমা করে সে… .
ঐ যে খানিক পরপর দুলছে আমগাছের শাখা,
মৃদু শীতল বাতাসে,
ঘনমেঘের নিচে বিস্তীর্ণ ফসলের ক্ষেত চলে গেছে বহুদূর,
বিল ঝিল দিঘী পূর্ণ করেছে বর্ষা ;
আমি জানি তারই পূর্ণতায় আজো মিশে আছে সে ।1 Comment
Friends
Kazi Adam
@kaziadam
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza



প্রকৃতির সুখ 💐