Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • জীবনব্যাপী বন্দি রাখা সেই প্রজাপতিগুলো
    হৃদয়ের খাঁচা খুলে ছেড়ে দিয়েছি সব ।
    সহস্র প্রজাপতি মুক্তির আনন্দে উড়ে গেল
    একা ফেলে আমাকে নীরব ।
    বাঁচার রসদ ছিল যেন তারা
    প্রস্তর কঠিন সমাধীর গভীরে ।
    সুখের মত শোকার্ত হয়ে ছিল
    নিষ্পেষিত নিজের অধিকারে ।
    জলতরঙ্গের বাজনা হলো নীল আকাশে
    বার্তাবহ হাওয়ায় উড়ে হারালো তারা দূরে।
    জানি ফিরবে না যে আর কখনও তারা
    অপেক্ষা নেই অনন্তকাল জুড়ে ।

    3
    1 Comment
Skip to toolbar